বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত

পূর্ব বিবাহিতা হিন্দু নারী মুসলমান হয়ে বিবাহ করতে পারবে কি

প্রশ্ন (১১৩৭৫) : আমার এক বিবাহিতা হিন্দু বান্ধবীকে আমরা কয়েক বান্ধবী মিলে বুঝিয়ে মুসলমান বানায়। তার পরিবার এটা জানতে পেরে তার সাথে সম্পর্ক ছিন্ন করে। এখন আমি চাচ্ছি, আমার ভাইয়ের সাথে তাকে বিয়ে দিতে। জানতে চাচ্ছি, এটা বৈধ হবে কি?

হ্যাঁ দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (১১১৫৫) : ঝগড়ার স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে বলে, আমাকে তালাক দাও। স্বামী তখ বলে, হ্যাঁ দিলাম। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক হবে কি?

হারাম হারাম হারাম বললে তালাক হবে কি

প্রশ্ন (১১১৫৪) : ঝগড়া করে স্বামী তার স্ত্রীকে বলে, তুই আমার জন্য হারাম হারাম হারাম। জানতে চাচ্ছি, এভাবে বলার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, হারাম বলার সময় তালাকের নিয়ত ছিল।

স্বামীর পিতা দুধ দাদা হবে কি

প্রশ্ন (১১১৫২) : আমি একটি মেয়ে বাচ্চাকে দত্তক নিয়েছি। আমার এখনো দুধ না আসায় ওষুধের মাধ্যমে দুধ এনেছি। উক্ত দুধ সেই বাচ্চা খেয়েছে। জানতে চাচ্ছি, আমার শ্বশুর কি সেই বাচ্চার মাহরাম হবে?

স্ত্রী ইসলাম ত্যাগ করলে মোহর পাবে কি

প্রশ্ন (১১১৪৯) : আমি ও আমার স্ত্রী এক সাথে মুসলমান হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের সময় আংশিক মোহর আদায় করি। কিছু দিন আগে আমার স্ত্রী তার পূর্বের ধর্মে ফিরে যায়। জানতে চাচ্ছি, সেকি বাকি মোহর পাবে?

যা তুই তোর বাড়ি বললে তালাক হবে কি

প্রশ্ন (১১১৪৬) : ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, যা তুই তোর বাড়ি। ওখানে গিয়ে থাক। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তালাক পতিত হবে?

মোহরের চেয়ে বেশি চাওয়া যাবে কি

প্রশ্ন (১১১৪৫) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে খুলা করতে সম্মত হয়েছে ৪ লক্ষ টাকার বিনিময়ে। যা তার স্ত্রীকে দেওয়া মোহরের চেয়ে বেশি। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি কি এই টাকা গ্রহণ করতে পারবে? উল্লেখ্য, স্ত্রীর দোষের কারণেই খুলা হচ্ছে।

বাসা থেকে চলে যান বললে তালাক হবে কি

প্রশ্ন (১১১৪২) : স্বামী ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে বলে, আপনার সাথে আর সংসার করা সম্ভব না। বাস থেকে এই মুহূর্তে চলে যান। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক হবে কি?

নাবালেগ অবস্থার শর্তযুক্ত তালাক পতিত হবে কি

প্রশ্ন (১১১৩৭) : আমি নাবালেগ অবস্থায় এক বন্ধুর সামনে বলেছিলাম, আমি যদি বিয়ে করি তাহলে বউ তালাক। এখন আমার বিয়ের বয়স হয়েছে। জানতে চাচ্ছি, নাবালেগ অবস্থার শর্তের কারণে বিয়ে করলে কি স্ত্রী তালাক হয়ে যাবে?