বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত

মনে তালাকের কথা থাকলে তা কার্যকর হবে কি

প্রশ্ন (৩৪৫৮) : আমার এক বন্ধু কিছুদিন যাবৎ একটি বিষয় নিয়ে খুব পেরেশানিতে রয়েছে। সে তার স্ত্রীকে ঝগড়ার সময় মনে মনে তালাক দিয়েছে। কিন্তু মুখে তালাক শব্দ উচ্চারণ করেনি। এখন সে জানতে চাচ্ছে, মনে মনে তালাক দেওয়ার কারণে সে তালাক কি পতিত হয়েছে?

নিয়ত ছাড়া তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (৩৪৫৫) : আমার এক বন্ধু কিছুদিন আগে আমাদের সাথে কথা বলছিল। একপর্যায়ে মুখে সে তালাক শব্দ উচ্চারণ করে। তবে সেই তালাক দ্বারা তার স্ত্রীকে তালাক দেওয়ার কোনো নিয়ত ছিল না। এমনিতেই মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?

স্ত্রী আলাদা থাকার আবেদন করতে পারবে কি

প্রশ্ন (৩৪৪৬) : আমি বিয়ে করেছি ২ মাস আগে। স্ত্রী নিয়ে বাবা মায়ের সাথে যৌথ পরিবারে থাকছি। কিন্তু আমার স্ত্রীর সাথে আমার মায়ের মনোমালিন্য না হওয়ার কারণে স্ত্রী চাচ্ছে আলাদা বাসায় থাকতে। প্রশ্ন হল, স্ত্রীর জন্য আলাদা থাকার আবেদন করার অধিকার আছে কি?

দুধ ভাতিজীকে বিয়ে করা বৈধ কি

প্রশ্ন (৩৪২১) : আমার ফুফাত বোনের ছেলে আমার মায়ের দুধ পান করেছিল। বর্তমানে আমার বড় ভাইয়ের মেয়ের সাথে তার বিয়ের কথাবার্তা চলছে। জানতে চাচ্ছি, এই বিয়ে কি বৈধ হবে কি?

এক পক্ষের উত্তেজনা পাওয়া গেলে হারাম সাব্যস্ত হবে কি

প্রশ্ন (৩৪১৪) : আমাদের এলাকার এক যুবক উত্তেজনা সহকারে তার মাকে স্পর্শ করে। তখন তার মা ঘুমন্ত ছিল। প্রশ্ন হল, উত্তেজনার সাথে ছেলের স্পর্শের কারণে কি তার মা তার বাবার জন্য হারাম হয়ে গিয়েছে?

দুষ্টামি করে বিয়ে করার কথা বললে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৩৭৮) : আমি ভার্সিটিতে পড়ি। কিছুদিন আগে আমি আমার এক বান্ধবীকে লক্ষ্য করে দুষ্টামি করে বললাম, তোকে বিয়ে করলাম। সেও সাথে সাথে দুষ্টামি করে বলল, আমিও কবুল করলাম। সেখানে আমাদের কিছু বন্ধু বান্ধবও ছিল। তখন আমার এক বন্ধু বলল, তোদের বিয়ে হয়ে গিয়েছে। প্রশ্ন হল, আমার উক্ত বন্ধুর কথা কি সঠিক? আমাদের বিয়ে কি হয়ে গিয়েছে?

তালাক হয়ে গেলে সন্তানের চিকিৎসা খরচ কে বহন করবে

প্রশ্ন (৩৩৭২) : আমার এক আত্মীয়র কিছুদিন আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের ৪ বছরের একটি ছেলে রয়েছে। প্রশ্ন হল, সন্তান অসুস্থ হলে তার চিকিৎসা ব্যয় কে বহন করবে?

আমি তোমাকে বিয়ে করলাম-এ কথার প্রেক্ষিতে কবুল বললে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৩৫৫) : কিছুদিন আগে আমি আমার এক বান্ধবীকে লক্ষ্য করে বলি, আমি তোমাকে বিয়ে করলাম। সেও সাথে সাথে বলে, আমি কবুল করলাম। সেখানে আমার ১০/১২ জন বন্ধু বান্ধব ছিল। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি বিয়ে হয়েছে?

কথা বলার সাথে তালাককে শর্তযুক্ত করলে তালাক হবে কি

প্রশ্ন (৩৩২৬) : আমার এক বন্ধু তার স্ত্রীকে বলেছে, তুমি যদি কোনো পর পুরুষের সাথে কথা বল তাহলে তুমি তিন তালাক। কিছুদিন আগে তার স্ত্রী এক দোকানদারের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলেছে। প্রশ্ন হল, এর দ্বারা কি তালাক পতিত হয়ে যাবে? সে তো প্রয়োজন অতিরিক্ত কোনো কথা বলেনি।

তালাক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন

প্রশ্ন (৩৩১৬) : বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সামান্য সামান্য কারণেও দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি তালাক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি।