বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত

তালাকের সাথে শর্তযুক্ত কাজটি একাধিকবার করলে কয় তালাক পতিত হবে

প্রশ্ন (৫৮৯৯) : আমার এক বন্ধু রাগ করে তার স্ত্রীকে বলেছে, তুমি যদি তোমার বাবার বাড়ি যাও তাহলে তালাক। এ কথা বলার পরও তার স্ত্রী তার বাবার বাড়ি চারবার গিয়েছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে কয় তালাক পতিত হবে?

খ্রিস্টান নারীকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫৮৯০) : আমি আমেরিকা প্রবাসী। এখানে এক খ্রিস্টান নারীকে আমার পছন্দ হয়েছে। সেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। জানতে চাচ্ছি, খ্রিস্টান নারীকে বিয়ে করা বৈধ হবে কি?

স্বামী মুরতাদ হয়ে গেলে স্ত্রী অন্যত্র বিয়ে বসতে পারবে কি

প্রশ্ন (৫৮৫৪) : আমার পরিচিত এক নারী স্বামীসহ লন্ডন থাকে। কিছুদিন আগে তার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়। সেই নারী এখন তার সাথে ঘর করতে চাচ্ছে না। বরং অন্যত্র বিয়ে বসতে চাচ্ছে। প্রশ্ন হল, সে কি অন্যত্র বিয়ে বসতে পারবে?

সন্তান শ্বেত রোগী হওয়ার আশংকায় তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৫৮৫৩) : আমার স্বামী শ্বেত রোগে আক্রান্ত। তার ভাইয়েরাও একই রোগে আক্রান্ত। ফলে তাদের সন্তানগুলোও শ্বেত রোগে আক্রান্ত হয়েছে। আমার এখনো সন্তান হয়নি। আমি আশংকা করছি আমার সন্তানও শ্বেত রোগে আক্রান্ত হবে। তাছাড়া শ্বেত রোগের কারণে স্বামীর কাছে যেতে আমি অস্বস্তিবোধ করি। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমি কি তালাক চাইতে পারব?

স্ত্রীর তালাকের কথার প্রেক্ষিতে ‘যাও দিলাম’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৮৫২) : স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী বলল, আমাকে তালাক দিয়ে দাও। স্বামী বলল, যাও দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি কোনো তালাক পতিত হবে?

স্ত্রী মুরতাদ হয়ে গেলে মোহর দিতে হবে কি

প্রশ্ন (৫৮৫১) : আমার এক বন্ধুর স্ত্রী বিয়ের পাঁচ বছর পর মুরতাদ হয়ে গিয়েছে। বিয়ের সময় উক্ত নারীর মোহর নির্ধারণ করা হয়েছিল দুই লক্ষ টাকা। এক লক্ষ টাকা পরিশোধ করা হয়েছিল। জানতে চাচ্ছি, মোহরের বাকি টাকা সে পাবে কি?

স্ত্রী নেই- এ কথা বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে

প্রশ্ন (৫৮৫০) : জনৈক ব্যক্তি এক মজলিসে মিথ্যা বলেছে যে, তার কোনো স্ত্রী নেই। অথচ সে বিবাহিত। জানতে চাচ্ছি, এভাবে মিথ্যা বলার কারণে কি তার স্ত্রী তালাক হয়ে যাবে?

সৎ দাদিকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫৮৪৯) : আমার দাদা মৃত্যুর এক মাস আগে এক নারীকে বিয়ে করেন। জানতে চাচ্ছি, সেই সৎ দাদিকে বিয়ে করা বৈধ হবে কি?

বিয়ের কথাবার্তা পাকাপাকি হওয়ার পর এক সাথে ঘুরা যাবে কি

প্রশ্ন (৫৮৩৯) : এক মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে। বিয়ের তারিখ একমাস পর। সেই মেয়ের সাথে ভালোভাবে পরিচিত হওয়ার জন্য তাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া যাবে কি?

বারবার তালাক দিব বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৮৩৫) : জনৈক ব্যক্তির সাথে তার স্ত্রীর ঝগড়া হলেই সে বলে তোকে তালাক দিয়ে দিব। জানতে চাচ্ছি, এভাবে বারবার তালাক দিয়ে দিব বললে তালাক হবে কি?

পাত্র খুঁজে পেলে তালাক দিব- এ কথা বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৮২৭) : আমার বন্ধুর স্ত্রী তার কাছে তালাক চাইলে সে বলে, যদি তুমি পাত্র খুঁজে পাও তাহলে তোমাকে তালাক দিব। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি কোনো তালাক পতিত হবে?

নিয়ত ছাড়া মায়ের মত বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৮২৪) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়া চলাকালে তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলে, তুই আমার মায়ের মত। তাহলে কি এর দ্বারা তালাক হবে? উল্লেখ্য, উক্ত কথা বলার সময় তার তালাক বা ভিন্ন কোনো নিয়ত ছিল না।

গ্রুপ চ্যাটিং-এ বিয়ে করলে তা শুদ্ধ হবে কি

প্রশ্ন (৫৮০৮) : আমাদের একটি ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ আছে। সেখানে প্রায় ৩০ জন ছেলে ও মেয়ে যুক্ত আছে। সেই গ্রুপে একদিন চ্যাটিং-এর সময় একটি মেয়ে আমার এক বন্ধুকে বিয়ের প্রস্তাব দেয়। আমার বন্ধুটি তা কবুল করে। তখন সেই চ্যাটিং-এ প্রায় ১০ জন ছেলে ও ৫ জন মেয়ে উপস্থিত ছিল। জানতে চাচ্ছি, তাদের এ বিয়ে কি শুদ্ধ হয়েছে?