বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত

বিয়ে আগে না পরিবার

প্রশ্ন (৯৭৬০) : আমি একটি মেয়েকে ভালোবাসি। কিন্তু তার পরিবার মেনে নিবে না। আমার পড়ালেখা শেষ হয়নি তাই আমার পরিবারও মেনে নিবে না। সেই আমাকে পালিয়ে গিয়ে বিয়ে করতে চাচ্ছে। জানতে চাচ্ছি, আমি তাকে পালিয়ে গিয়ে বিয়ে করব নাকি পবিারের কথা শুনবো?

না জেনে তালাক দিয়ে বিয়ে করলে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৯৭৫৮) : আমার বাবা মা আমার অমতে আমাকে বিয়ে দেয়। তাই আমি আমার স্বামীকে কাজীর মাধ্যমে ডিভোর্স পেপার পাঠিয়ে দেই এবং আরেকজনকে বিয়ে করি। তখন আমার শরিয়তের বিধান জানা ছিল না যে তালাকের পর ইদ্দত পালন করতে হয়। বর্তমানে দ্বিতীয় স্বামীর ঘরে আমার এক সন্তান আছে। জানতে চাচ্ছি, আমার কি দ্বিতীয় বিয়ে শুদ্ধ হয়েছিল?

আশুরার দিন বিয়ে করা কি হারাম

প্রশ্ন (৯৭৪৯) : আমার বিয়ে ঠিক হয়েছে। আমি চাচ্ছি আশুরার দিন বিয়ে করতে। যেহেতু সেদিন সরকারি ছুটি থাকে। আমার এক বন্ধু বলল, আশুরার দিন বিয়ে করা হারাম। জানতে চাচ্ছি, তার বক্তব্য কি সঠিক?

৬ মাস শারীরিক সম্পর্ক না থাকলে কি তালাক হয়ে যায়

প্রশ্ন (৯৭৪৮) : আমি আমার স্বামীর সাথেই থাকি। কিন্তু আমাদের মাঝে ৬ মাস যাবৎ কোনো শারীরিক সম্পর্ক হয়নি। অনেককে বলতে শুনি যে, দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না থাকলে তালাক হয়ে যায়। জানতে চাচ্ছি, আমাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে কি?

মৌখিক মোহর ও কাবিননামার মোহরে ভিন্নতা থাকলে কোনটি ধর্তব্য হবে?

প্রশ্ন (৯৫৬৮) : পরিবারের অসম্মতিতে জনৈক ব্যক্তি একটি মেয়েকে দুইজন সাক্ষীর সামনে শরিয়তের যাবতীয় শর্ত রক্ষা করে বিয়ে করে। সেখানে মৌখিকভাবে মোহর নির্ধারণ করা হয়েছিল ২০ হাজার টাকা। সে সময় বিয়ের কোনো রেজিষ্ট্রি হয়নি। পরবর্তীতে দুই পরিবার মেনে নিলে নতুন করে কাবিন করে পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে মোহর ধরা হয় ৪ লক্ষ টাকা। জানতে চাচ্ছি, কোন মোহর পরিশোধ করতে হবে?

মেয়েকে নিয়ে যান সংসার করব না বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৫৬৬) : জনৈক ব্যক্তি ঝগড়ার সময় শ্বশুরকে ফোন দিয়ে বলে, আপনার মেয়েকে নিয়ে যান। আমি তার সাথে আর সংসার করব না। এ কথা বলার সময় তার মনে তালাকের নিয়ত ছিল। প্রশ্ন হল, এ কথার দ্বারা কি তালাক পতিত হবে?

তালাক না দিয়ে তালাক দিয়েছি বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৫৬৩) : আমি আমার স্ত্রীকে তালাক দেইনি। কিন্তু তার পিতা মাতাকে ভয় দেখাতে বলি, আমি তাকে তালাক দিয়েছি। এ কথা বলার সময় আমি তালাকের নিয়তও করিনি। জানতে চাচ্ছি, এতে তালাক হবে কি?

খালার সাথে একই বিছানায় ঘুমানো যাবে কি

প্রশ্ন (৯৫৬২) : আমি পড়া লেখার সুবাদে ঢাকায় আমার খালার বাসায় থাকি। তিনি বিধবা। বাসায় আমি আর তিনি ছাড়া আর কেউ নেই। জানতে চাচ্ছি, আমি কি আমার খালার সাথে একই বিছানায় ঘুমাতে পারব কি? উল্লেখ্য, আমি প্রাপ্তবয়স্ক।