একত্রে দুই স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি
প্রশ্ন (২৬৮৮) : আমি দু’টি বিয়ে করেছি। আমার দুই স্ত্রী-ই আমার সাথে থাকে। আমার প্রশ্ন হল, আমি একত্রে দুই স্ত্রীর সাথে সহবাস করতে পারব কি?
প্রশ্ন (২৬৮৮) : আমি দু’টি বিয়ে করেছি। আমার দুই স্ত্রী-ই আমার সাথে থাকে। আমার প্রশ্ন হল, আমি একত্রে দুই স্ত্রীর সাথে সহবাস করতে পারব কি?
প্রশ্ন (২৬৮৪) : আমি একজন নও মুসলিম। কিছুদিন আগে আমার এক আপন হিন্দু ভাই মারা যায়। পরিবারের লোকেরা আমাকে চাপ দেয় তার শেষকৃত্যে অংশগ্রহণ করতে। কিন্তু আমি তার শেষকৃত্যে অংশগ্রহণ করিনি। এজন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এখন আমার প্রশ্ন হল, আমার জন্য কি তার শেষকৃত্যে অংশগ্রহণ করা বৈধ ছিল?
প্রশ্ন (২৬৮৩) : বর্তমানে এই করোনাকালে যে সকল হিন্দু মারা গিয়েছে তাদের সৎকারে তাদের পরিবারের কেউ এগিয়ে আসে না। এখন কোনো মুসলমান কি তাদেরকে পোড়ানোর কাজে সহযোগিতা করতে পারবে?
প্রশ্ন (২৬৮০) : আমাদের এলাকার এক ব্যক্তি তার শাশুড়িকে ফোন করে বলে, আপনি আপনার মেয়েকে জানিয়ে দিয়েন যে, আমি তাকে তিন তালাক দিয়েছি। এই বলে সে ফোন কেটে দেয়। তার স্ত্রীর সাথে এ ব্যাপারে তার কোনো কথা হয়নি। আমি জানতে চাচ্ছি, এভাবে বলার দ্বারা কি তালাক পতিত হবে?
প্রশ্ন (২৬৭৭) : আমার মামতো বোন শ্যামবর্ণের। তাকে যখন ছেলেপক্ষ দেখতে আসে, তখন তার পরিবারের লোকেরা বিউটি পার্লার থেকে সাজিয়ে ফর্সা বানিয়ে উপস্থাপন করে। আমি জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি সঠিক হয়েছে?
প্রশ্ন (২৬৭২) : কিছুদিন আগে আমার এক ভাগ্নির বিয়ে হয়। তার বিয়ের আকদের সময় কাজি সাহেব তার নাম নিতে ভুল করে। কিন্তু নাম নেওয়ার সময় হাত দ্বারা আমার ভাগ্নির প্রতি ইশারা করেছে। আমরা তাকে পুনরায় বিয়ে পড়াতে বলি। কিন্তু তিনি বলেন, বিয়ে হয়ে গেছে। পুনরায় বিয়ে পড়ানোর প্রয়োজন নেই। আমরা এ বিষয়টি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গিয়েছি। মুফতি সাহেবের কাছে প্রশ্ন হল, এই বিয়ে কি শুদ্ধ হয়েছে?
প্রশ্ন (২৬৭১) : আমার বোন তুলনামূলক কিছুটা খাটো। খাটো হওয়ার কারণে বিয়ের ঘর আসলেও তা ভেঙ্গে যায়। আমি জানতে চাচ্ছি, বিয়ে যেন না ভাঙ্গে, এজন্য আমি আমার বোনের উচ্চতা বর পক্ষের কাছে বাড়িয়ে বলতে পারব কি?
প্রশ্ন (২৬৭০) : আমার সেলারি কম হওয়ার কারণে কয়েকটি বিয়ের প্রস্তাব ভেঙ্গে গিয়েছে। আমি জানতে চাচ্ছি, বিয়ের ক্ষেত্রে সেলারি বাড়িয়ে বললে কোনো সমস্যা হবে কি?
প্রশ্ন (২৬৬৬) : আমি নসিমা খাতুন। আমার বিয়ের উপযুক্ত একটি মেয়ে আছে। আমার স্বামী আমার ও আমার মেয়ের অগোচরে একটি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে পড়ায়। বিয়ের মজলিসে আমি বা আমার মেয়ে কেউই উপস্থিত ছিলাম না। এমনকি আমার মেয়ের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়নি। এ ঘটনার কিছুদিন পর আমার স্বামী সেই ছেলেসহ আমাদের বাসায় আসে কাবিননামায় আমার মেয়ের সাইন নেওয়ার জন্য। কিন্তু আমার মেয়ে সাইন করেনি এবং সে এই বিয়েতে সম্মতও নয়। কারণ, আমার মেয়ের চেয়ে ছেলের বয়স অনেক বেশি। আমার মেয়ে তাদের সামনে সম্মতি সূচক কোনো কথা বলেনি। আমার স্বামী বলছে যে, মেয়ে যেহেতু কিছু বলেনি, তাই বিয়ে হয়ে গেছে। কারণ মৌনতাই সম্মতির লক্ষণ। আমার প্রশ্ন হল, এমতাবস্থায় এই বিয়ে কি সংঘটিত হয়েছে?
প্রশ্ন (২৬৫৮) : আমি আমার চাচির বোনকে বিয়ে করতে পারব কি?
প্রশ্ন (২৬৫০) : আমার স্বামী যখন কোনো বিপদে পড়েন তখন কখনো কখনো একথা বলে ফেলেন, আল্লাহ একজন আছেন বলে আমি বিশ্বাস করি না। থাকলে আমার এত বিপদ হত না। আমি জানতে চাচ্ছি, তার এ কথার দ্বারা আমাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা হবে কি?
প্রশ্ন (২৬৪৭) : কিছুদিন আগে আমার এক বন্ধু বলল, আকীকার গোশত মানুষকে হাদিয়া দেওয়া যায় না। বরং কাউকে দিতে হলে রান্না করে খাওয়াতে হবে। আমি কিছুদিন পর আমার ভাতিজির আকীকা করব। এখন প্রশ্ন হল, আমার বন্ধুর কথাটি কি সঠিক? কাউকে আকীকার গোশত দিতে হলে কি রান্না করে খাওয়াতে হবে?
প্রশ্ন (২৬৪৩) : আমার নাম রুকসানা। আমার বাবা নেই। মা অসচ্ছল। আমার কোনো অতিরিক্ত সম্পদও নেই যে আমি আমার মাকে সহযোগিতা করব। প্রশ্ন হল, আমার স্বামীর জন্য আমার মায়ের খরচাদি দেওয়া কি আবশ্যক?
প্রশ্ন (২৬৪১) : আমার বাবা মারা গেছেন দীর্ঘদিন যাবৎ। আমার মা অসচ্ছল। আমি কি আমার স্বামীর অগোচরে তার সম্পদ থেকে আমার মাকে সহযোগিতা করতে পারব?
প্রশ্ন (২৬৪০) : আমার চাচা মারা গেছেন। আমার চাচাত ভাইয়ের বিয়ের তীব্র প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু সে আর্থিকভাবে অসচ্ছল। আমার চাচি আর্থিকভাবে সচ্ছল। প্রশ্ন হল, এমতাবস্থায় আমার চাচাত ভাইকে বিয়ে করানো কি আমার চাচির উপর আবশ্যক?
প্রশ্ন (২৬৩৯) : কোনো নেক ও চরিত্রবান পুরুষের সংবাদ পাওয়া গেলে কোনো নারী বিয়ের জন্য সেই পুরুষের কাছে প্রস্তাব পেশ করতে পারবে কি? এ বিষয়টি কি লজ্জাশীলতার সাথে সাংঘর্ষিক?
প্রশ্ন (২৬৩৮) : আমার স্বামীর ঘুম খুব গভীর। যে দিন তিনি আমার সাথে সহবাস করেন, সে দিন ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেন না। আমার প্রশ্ন হল, নামাজ ছুটে যাওয়ার আশংকায় আমি তাকে রাতের বেলা সহবাসে বাধা দিতে পারব কি?
প্রশ্ন (২৬৩৭) : আমাদের এলাকায় প্রচলিত আছে, ছেলে পক্ষ বিয়ের প্রস্তাব দেওয়ার পর ছেলে পক্ষের আত্মীয় স্বজন ছেলের বাড়িতে উপস্থিত হয়ে আয়োজন করে সূরা ফাতেহা পাঠ করে। আমার প্রশ্ন হল, এ কাজটি কি সুন্নত সম্মত?
প্রশ্ন (২৬৩৬) : আমাদের এলাকার এক ব্যক্তির বাবা তার মামির সাথে ব্যভিচারে লিপ্ত হয়। যার ফলে সেই ঘরে একটি মেয়ের জন্ম হয়। সেই মেয়ের বিয়ে হওয়ার পর তার একটি মেয়ে হয়। এখন এই মেয়েকে উক্ত ব্যক্তি বিয়ে করতে পারবে কি?
প্রশ্ন (২৬৩৫) : আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে যে, মহররম মাসে বিয়ে করা নিষেধ। মহররম মাসে বিয়ে করলে সে বিয়েতে কোনো বরকত হয় না। প্রশ্ন হল, মহররম মাসে বিয়ে করার ব্যাপারে শরিয়তে কোনো নিষেধাজ্ঞা আছে কি?