ব্যক্তি পরিবার ও সমাজ

গুনাহে লিপ্ত মায়ের জন্য করণীয় কী

প্রশ্ন (২৮৮২) : আমার নাম শাহাদাত। আমি ধর্মের যাবতীয় বিধান মেনে চলার চেষ্টা করি। কিন্তু আমার মা ঠিকমত ধর্মীয় বিধি-বিধান মানেন না। সারাদিন টিভি চ্যানেল নিয়ে ব্যস্ত থাকেন। তাকে আমি অনেক বুঝিয়েছি। কিন্তু তার মাঝে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমি জানতে চাচ্ছি, আমার মায়ের ব্যাপারে এখন আমার করণীয় কী?

নোটারী পাবলিকের মাধ্যমে তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (২৮৭৭) : আমার এক বন্ধু তার স্ত্রীকে নোটারী পাবলিকের মাধ্যমে তিন তালাক দিয়েছে। প্রশ্ন হল, নোটারী পাবলিকের মাধ্যমে তালাক দিলে তালাক পতিত হয় কি?

সহবাসের আগে তিন তালাক দিলে কি স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যায়

প্রশ্ন (২৮৭৪) : আমার এক বন্ধু কিছুদিন আগে বিয়ে করে। বিয়ের পর তার স্ত্রীর সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। সে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে। এখন সে পুনরায় তার সাথে সংসার করতে চাচ্ছে। প্রশ্ন হল, তিন তালাক দেওয়ার কারণে তার স্ত্রী কি চিরদিনের জন্য তার উপর হারাম হয়ে গিয়েছে?

স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যায় না

প্রশ্ন (২৮৬৫) : আমি একজন সামর্থ্যবান পুরুষ। আমার একজন স্ত্রী রয়েছে। আমি চাচ্ছি আরেকটি বিয়ে করতে। কিন্তু আমার স্ত্রী রাজি হচ্ছে না। আমার জানার বিষয় হল, স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যায় না?

স্ত্রীকে শুনিয়ে তালাক দেওয়া কি জরুরি

প্রশ্ন (২৮৬৪) : আমার এক বন্ধুর স্ত্রী তার সাথে ঝগড়া করে তার বাবার বাড়ি চলে যায়। আমার বন্ধু তার স্ত্রীকে ফোনে তালাক দেয়। স্ত্রী বুঝতে পেরে সে তালাক শব্দ উচ্চারণের পূর্বেই ফোন কেটে দেয়। যদিও আমার বন্ধু তালাক শব্দ উচ্চারণ করেছে। কিন্তু তার স্ত্রী তালাক শব্দ শুনেনি। প্রশ্ন হল, স্ত্রী যেহেতু তালাক শব্দ শুনেনি, সে হিসেবে কি তালাক পতিত হবে?

মানসিক ভারসাম্যহীন স্ত্রীর কথার প্রেক্ষিতে তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (২৮৫৯) : আমার এক বন্ধুর স্ত্রী মানসিক ভারসাম্যহীন। সে মাঝে মাঝেই পাগলামী করে। একদিন ভারসাম্যহীন অবস্থায় সে আমার বন্ধুকে বলে, তুমি আমাকে তালাক না দিলে আমি আত্মহত্যা করব। ঐ কথার প্রেক্ষিতে আমার বন্ধু তাকে ৩ তালাক দিয়ে দেয়। পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর এখন তারা এক সাথে থাকছে। আমি জানতে চাচ্ছি, ঐ তালাক কি পতিত হয়েছিল?

বিয়ে করলে তালাক বলার দ্বারা তালাক হবে কি

প্রশ্ন (২৮৫৫) : আমি আইন নিয়ে পড়াশুনা করেছি। আমি যখন ছাত্র ছিলাম তখন আমাদের ক্লাসের একজন বলেছিল, আমি বিয়ে করলে তিন তালাক। সে এখন বিয়ে করেছে এবং তার স্ত্রীর সাথে ঘর-সংসার করছে। আমি জানতে চাচ্ছি, এভাবে তালাকের কথা বললে কি তালাক হয়?

বিদআতী পরিবারের মেয়েকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (২৮৫৪) : আমাদের এলাকায় একটি বিদআতী পরিবার রয়েছে। তারা বিভিন্ন বিদআতী কর্মকাণ্ডের সাথে যুক্ত। কিন্তু সে পরিবারে একটি মেয়ে রয়েছে যে, বিদআতী কর্মকাণ্ডকে সমর্থন করে না। সে সর্বদা সুন্নত মোতাবেক চলার চেষ্টা করে। আমাদের পরিবারের লোকেরা আমার বড় ভাইয়ের জন্য ঐ মেয়ের পরিবারের কাছে প্রস্তাব দিতে চাচ্ছে। জানার বিষয় হল, এমন মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে শরিয়তের কোনো নির্দেশনা রয়েছে কি?

স্ত্রীর পিতা মারা গেলে কি তার সাথে ৪০ দিন সহবাস করা নিষেধ

প্রশ্ন (২৮৩৮) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, কোনো নারীর পিতা মারা গেলে তার স্বামী তার সাথে ৪০ দিন সহবাস করতে পারে না। প্রশ্ন হল, এ সম্পর্কে ইসলামি শরিয়তের বিধান কী?

মনে তালাকের ওয়াসওয়াসা আসলে কি তালাক হবে

প্রশ্ন (২৮৩৩) : আমার এক বন্ধু ওয়াসওয়াসার রোগী। একবার আমাদের মাঝে তালাক নিয়ে আলোচনা হয়। এরপর থেকেই ওয়াসওয়াসার রোগে ভুগছে যে, তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে কিনা। প্রশ্ন হল, মনে এই ওয়াসওয়াসা আসার কারণে কি তার স্ত্রী তালাক হয়ে যাবে?

সমকামী সঙ্গীর মেয়েকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (২৮১৭) : আমার এক বন্ধু শয়তানের ধোঁকায় পড়ে এক বয়স্ক পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়েছিল। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে তওবা করেছে। এখন সেই বয়স্ক পুরুষের মেয়েকে তার পছন্দ হয়েছে। প্রশ্ন হল, সে কি ঐ মেয়েকে বিয়ে করতে পারবে?

স্ত্রী তালাকনামা পাঠালে কি তালাক হবে

প্রশ্ন (২৮১৪) : আমার এক বন্ধুর স্ত্রী তাকে তালাকনামা পাঠিয়েছে। সে ঐ তালাকনামায় সাইন করেনি। কারণ সে তালাক দিতে রাজি নয়। প্রশ্ন হল, এই তালাকনামা পাঠানোর দ্বারা কি তালাক পতিত হয়ে গিয়েছে?

রোড এক্সিডেন্টে আহত ব্যক্তির সেবা করা কি জরুরি

প্রশ্ন (২৮১০) : আমি একজন ডাক্তার। সফরে অনেক সময় রোড এক্সিডেন্ট হতে দেখি। আমার প্রশ্ন হল, ঐ মুহূর্তে যারা যারা আহত হয়ে থাকে, তাদেরকে সেবা করা কি আমার উপর জরুরি?

নির্দিষ্ট ব্যক্তির সাথে কথা বলার সাথে তালাককে সম্পৃক্ত করলে তালাক হবে কি

প্রশ্ন (২৭৯৯) : আমাদের গ্রামের এক ব্যক্তির স্ত্রী পরপুরুষের সাথে কথা বলত। এ কারণে উক্ত ব্যক্তি তার স্ত্রীকে বলে, তুমি যদি আবার ঐ ব্যক্তির সাথে কথা বল তাহলে তুমি তালাক। তার স্ত্রী ঐ ব্যক্তিকে শুধু এতটুকু জানানোর জন্য কথা বলেছে যে, তার স্বামী তার সাথে কথা বলতে নিষেধ করেছে। প্রশ্ন হল, শুধু এতটুকুর দ্বারা কি তালাক পতিত হবে?

জান্নাতে যাওয়ার সাথে তালাককে শর্তযুক্ত করলে তালাক হবে কি

প্রশ্ন (২৭৯৮) : আমার এক বন্ধুর তার স্ত্রীর সাথে কিছুদিন আগে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বলে তুমি জান্নাতে যেতে পারবে না। তখন আমার বন্ধু জবাবে বলে আমি যদি জান্নাতে যাই তাহলে তুই তালাক। পরবর্তীতে তার রাগ প্রশমিত হলে সে চিন্তিত হয়ে পড়ে। এখন সে জানতে চাচ্ছে, এই কথার দ্বারা কি তালাক পতিত হবে?