সাইন করার কথা বললে কি তালাক হবে
প্রশ্ন (৩১৬৫) : আমার এক বন্ধুর তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। যাওয়ার আগে আমার বন্ধু তাকে বলে সাইন করে যাও। কিন্তু সে সাইন না করেই চলে যায়। আমার বন্ধু এ কথা বলার সময় তালাকের নিয়ত করেনি। প্রশ্ন হল, এর দ্বারা কি তালাক হবে?