ইতিহাস

এক নারীর প্রতি হারুত-মারুত ফেরেশতার আসক্তির ঘটনা কি সঠিক

প্রশ্ন (১৯৭৫) : কোন কোন ওয়ায়েজ বলে থাকেন যে, হারুত-মারুত ফেরেশতা এক নারীর প্রতি আসক্ত হয়ে তাকে ইসমে আজম শিখিয়ে দিয়েছেন। পরবর্তীতে ঐ মেয়ের কারণে তারা বিভিন্ন গুনাহেও লিপ্ত হয়েছে। এ ঘটনাকি বিশুদ্ধ?

খিযির (আ.) কি নবী ছিলেন

প্রশ্ন (১৭৬২) : খিযির (আ.) কি নবী ছিলেন? অনেকে বলে থাকে তিনি এখনো জীবিত আছেন। তাদের এ কথা কি সঠিক?

শাদ্দাদ কি দুনিয়াতে বেহেশত বানিয়েছিল

প্রশ্ন (১৭০৭) : আমরা ছোটকাল থেকে একটি ঘটনা শুনে আসছি যে, শাদ্দাদ নামক এক ব্যক্তি দুনিয়াতে বেহেশত বানিয়েছিল। কিন্তু তার নির্মিত বেহেশতে প্রবেশের পূর্বেই তার মৃত্যু হয়ে যায়। এ ঘটনা কি সঠিক?

জান্নাতের সুসংবাদ কি শুধুমাত্র ১০ জন সাহাবীই পেয়েছিলেন

প্রশ্ন (১৪৯৫) : লোকমুখে প্রচলিত যে, জান্নাতের সুসংবাদ শুধুমাত্র ১০ জন সাহাবী পেয়েছিলেন। যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আমার প্রশ্ন হলো, বিষয়টি কি আসলে এমনই? অন্য কোনো সাহাবী কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জান্নাতের সুসংবাদ পাননি?

সাদ ইবনে আবী ওয়াক্কাস (রা.) রাসূল (সা.) এর কে হন

প্রশ্ন (১৪৭৫) : আমি শুনেছি, সাদ ইবনে আবী ওয়াক্কাস (রা.) রাসূল (সা.) এর মামাতো ভাই ছিলেন। অথচ তিরমিযী শরিফের এক হাদিসে দেখলাম, রাসূল (সা.) তাকে মামা বলে সম্বোধন করেছেন। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে সঠিক কোনটি?

হিজরি সন কবে থেকে শুরু হলো

প্রশ্ন (৬১৮) : আজকে ১৪৪১ হিজরি শুরু হলো। আপনাদেরকে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি জানতে চাই, হিজরি সন কবে থেকে শুরু হলো?

মৃত্যুর সময় রাসূল (সা.) এর কষ্ট হয়েছিল কি

প্রশ্ন (৬১৭) : আমি শুনেছি, যারা বদকার মৃত্যুর সময় তাদের কষ্ট হয়। আর যারা নেককার মৃত্যুর সময় তাদের তেমন একটা কষ্ট হয় না। কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব কয়েকদিন পূর্বে বয়ানে বললেন, মৃত্যুর সময় রাসূল (সা.) এর কষ্ট হয়েছিল। জানতে চাই, আসলে কি মৃত্যুর সময় রাসূল (সা.) এর কষ্ট হয়েছিল?