কবীরা গুনাহ

ঋণ নিয়ে স্বেচ্ছায় লাভ দিতে চাইলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৮৮০) : আমার এক আত্মীয় আমার কাছ থেকে দুই লক্ষ টাকা ঋণ নিয়ে তা দিয়ে ব্যবসা করেছে। সে ব্যবসায় কিছু লাভও হয়েছে। এখন সে আমাকে আমার ঋণের টাকা ফেরত দিতে চাচ্ছে। পাশাপাশি সেই লাভ থেকেও কিছু টাকা দিতে চাচ্ছে। জানতে চাচ্ছি, সেই অতিরিক্ত লাভ গ্রহণ করা যাবে কি?

স্ত্রী নেই- এ কথা বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে

প্রশ্ন (৫৮৫০) : জনৈক ব্যক্তি এক মজলিসে মিথ্যা বলেছে যে, তার কোনো স্ত্রী নেই। অথচ সে বিবাহিত। জানতে চাচ্ছি, এভাবে মিথ্যা বলার কারণে কি তার স্ত্রী তালাক হয়ে যাবে?

কোনো অসৎ জালেম প্রার্থী ভোটের ওয়াদা নিলে মিথ্যা বলা যাবে কি

প্রশ্ন (৫৮০৫) : আমাদের এলাকার এমপি একজন সন্ত্রাসী। সে নির্বাচনের সময় মানুষের কাছ থেকে ভোটের ওয়াদা নেয়। ওয়াদা না করলে সে তাদের ক্ষতি করে। জানতে চাচ্ছি, ক্ষতি থেকে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া যাবে কি?

কোনো প্রার্থী ভোট চাইতে আসলে মিথ্যা বলা যাবে কি

প্রশ্ন (৫৮০৪) : নির্বাচনের সময় প্রার্থীরা ভোট চাইতে আসে। তারা তাদেরকে ভোট দিতে বলে। তারা যোগ্য না হওয়ায় আমি তাদেরকে ভোট দিতে ইচ্ছুক নই। কিন্তু তারা তাদেরকে ভোট দেওয়ার ওয়াদা নেয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে তাদের সাথে মিথ্যা বলা ও মিথ্যা ওয়াদা দেওয়া যাবে কি?

মযী বের হওয়া থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করা যাবে কি

প্রশ্ন (৫৭৭২) : আমি প্রবাসে থাকি। স্ত্রীর কথা স্মরণ করলেই আমার মযী বের হয়। ঠিকমত নামাজও পড়তে পারি না। নামাজে থাকা অবস্থায়ই অজু ভেঙ্গে যায়। তবে যদি হস্তমৈথুন করি তাহলে ১০/১২ দিন কিছুটা শান্তিমত নামাজ পড়া যায়। জানতে চাচ্ছি, আমার জন্য হস্তমৈথুন বৈধ হবে কি?

মালিকের মৃত্যুর পর অন্যায়ভাবে আত্মসাৎ করা সম্পত্তি কিভাবে ফিরিয়ে দিবে

প্রশ্ন (৫৬৭৯) : জনৈক ব্যক্তি অন্যায়ভাবে আরেকজনের সম্পত্তি আত্মসাৎ করেছিল। বর্তমানে মূল মালিক মারা গিয়েছে। উক্ত ব্যক্তি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। সে জানতে চাচ্ছে, বর্তমানে তার করণীয় কী?

সন্ত্রাসীদের চাঁদা দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৪৬৪) : আমি একজন কন্ট্রাক্টার। বিভিন্ন সময় সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা চেয়ে থাকে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী?