হজ্জ ও উমরাহ

তায়েফ থেকে মক্কায় প্রবেশকালে কি ইহরাম লাগবে

প্রশ্ন (৫৩৯৬) : জনৈক ব্যক্তি উমরা করে তায়েফ যায়। সেখান থেকে সে মক্কায় ইহরাম ছাড়াই প্রবেশ করে। পরবর্তীতে মক্কা থেকে মদীনায় চলে যায়। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কোনো করণীয় আছে কি? ইহরাম ছাড়া মক্কায় প্রবেশের কারণে কি কোনো কিছু আবশ্যক হয়েছে?

তাওয়াফের দুই রাকাত নামাজ হোটেলে পড়া যাবে কি

প্রশ্ন (৫৩৮৫) : গত বছর হজ্বের সময় তাওয়াফের পর ভুলে দুই রাকাত নামাজ না পড়ে হাটতে হাটতে হোটেলে চলে আসি। স্মরণ হওয়ার সাথে সাথেই হোটেলে দুই রাকাত নামাজ পড়ে ফেলি। জানতে চাচ্ছি, আমার উক্ত কাজ কি সঠিক হয়েছে? কোনো দম আবশ্যক হবে কি?

চাষাবাদের জমির মূল্যের কারণে হজ্ব আবশ্যক হবে কি

প্রশ্ন (৫৩৭৫) : আমার একটি চাষাবাদের জমি আছে। যা দ্বারা আমার পরিবারের ভরণ পোষণ নির্বাহ হয়। উক্ত জমির মূল্য বর্তমানে দশ লক্ষ টাকা। এছাড়া আমার আর কোনো অতিরিক্ত সম্পদ নেই। জানতে চাচ্ছি, উক্ত জমি আংশিক বিক্রি করে কি আমার হজ্বে যেতে হবে?

একই সফরে একাধিক উমরা করা কি নাজায়েয

প্রশ্ন (৫৩৬১) : এক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.) কখনো একই সফরে একাধি উমরা করেননি। তাই একই সফরে একাধিক উমরা করা নাজায়েয। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

ইহরাম অবস্থায় সুগন্ধীযুক্ত খাবার খাওয়া যাবে কি

প্রশ্ন (৫৩৫৩) : আমি শুনেছি, ইহরাম অবস্থায় সুগন্ধী ব্যবহার করা নিষেধ। জানতে চাচ্ছি, ইহরাম অবস্থায় সুগন্ধী খাবার যেমন, বিরিয়ানী ইত্যাদি খাওয়াও কি নিষেধ?

ছবি তোলা হারাম হওয়ার কারণে হজ্বে যাওয়া কি মাফ হয়ে যায়

প্রশ্ন (৪৯৫৩) : ইসলামি শরিয়তে ছবি তোলা হারাম। কিন্তু হজ্বে যেতে হলে ছবি তুলতে হয়। সুতরাং হারাম থেকে বাঁচার জন্য হজ্বে যাওয়া কি মাফ হয়ে যাবে?

হজ্বে পাঠানোর জন্য লটারী দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৯২৬) : আমাদের কোম্পানী প্রতি বছর কোম্পানীর খরচে একজনকে হজ্বে পাঠিয়ে থাকে। সেই একজন নির্বাচনের জন্য কর্মচারীদের মাঝে লটারীর ব্যবস্থা করে থাকে। লটারীতে যার নাম উঠে তাকে হজ্বে পাঠিয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে লটারীর মাধ্যমে হজ্বে পাঠানো বৈধ কি?

অন্যের টাকায় হজ্ব করলে কি হজ্বকারীর সওয়াব কম হবে

প্রশ্ন (৪৯০৩) : আমাকে এক ব্যক্তি আমার নিজের ফরজ হজ্ব আদায় করার জন্য টাকা দিয়েছে। জানতে চাচ্ছি, আমি যদি সে টাকা দিয়ে হজ্ব আদায় করি তাহলে উক্ত ব্যক্তি সওয়াব পাবে কি? সওয়াব পেলে আমার সওয়াবে ঘাটতি হবে কি?

অন্যের টাকায় নিজের ফরজ হজ্ব আদায় হবে কি

প্রশ্ন (৪৯০২) : আমি যে মালিকের অধীনে চাকরি করি তিনি প্রতি বছর তার কর্মচারীদের মধ্য হতে একজনকে নিজ খরচে হজ্বে পাঠান। জানতে চাচ্ছি, যাকে তিনি হজ্বে পাঠাবেন তার ফরজ হজ্ব এর দ্বারা আদায় হবে কি?

হারাম টাকায় হজ্ব করলে ফরজ হজ্ব আদায় হবে কি

প্রশ্ন (৪৭০৬) : আমি একজন ব্যাংকার। ব্যাংকে চাকরিরত অবস্থায় বেতনের টাকা জমিয়ে আমার ফরজ হজ্ব আদায় করি। পরবর্তীতে জানতে পারি, ব্যাংকের চাকরি বৈধ নয়। এখন সেই চাকরি ছেড়ে দিয়েছি। আমার প্রশ্ন হল, উক্ত হারাম টাকা দিয়ে ফরজ হজ্ব আদায় করার কারণে কি আমার সেই ফরজ হজ্ব আদায় হয়েছে?

হজ্বের সাথে কি উমরা করতে হয়

প্রশ্ন (৪৫৮৩) : এক ভাই বললেন, যারা আগে কখনো হজ্ব বা উমরা করেননি তাদের প্রথম হজ্বের সময় উমরা করতে হয়। তার কথাটি কি সঠিক?

হজ্বের মধ্যে কোন পাঁচ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা সুন্নত

প্রশ্ন (৪৫৮২) : আমি এ বছর হজ্বে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে যিনি প্রশিক্ষণ দিয়েছেন তিনি বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা সুন্নত। সেই পাঁচ ওয়াক্ত কোনটি আমি ভুলে গিয়েছি। দয়া করে জানাবেন।