জাল ও জঈফ হাদীস

ঈদে মিলাদুন্নবীতে খরচ করা সম্পর্কিত হাদিস কি সহিহ

প্রশ্ন (৫৫৬৯) : কিছুদিন আগে একটি বইয়ে ঈদে মিলাদুন্নবীতে খরচ করা সম্পর্কিত একটি হাদিস পেলাম। হাদিসটির অর্থ হল, ‘যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এক দিরহাম খরচ করবে সে আমার সাথে জান্নাতে সঙ্গী হিসেবে থাকবে’। জানতে চাচ্ছি, উক্ত হাদিসটি কি সহিহ?

ঈদে মিলাদুন্নবীকে সম্মান করলে কি ঈমানের সাথে মৃত্যু হবে

প্রশ্ন (৫৫৬৮) : একটি বইয়ে পড়লাম, হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবীকে সম্মান করবে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে। জানতে চাচ্ছি, বর্ণনাটি কতটুকু বিশুদ্ধ?

রাসূল (সা.)-এর সাথে ঘটা হরিণের ঘটনাটি কি সঠিক

প্রশ্ন (৫৫৬২) : কিছুদিন আগে একটি বইয়ে একটি ঘটনা পড়ি যে, একবার রাসূল (সা.) একটি হরিণকে বন্দি দেখতে পান। সেই হরিণটি রাসূল (সা.)-এর কাছে বাচ্চাদের দুধ পান করানোর আবেদন করে। রাসূল (সা.) তাকে মুক্ত করে দিয়ে সেখানে বসে থাকেন। হরিণটি দুধ পান করিয়ে ফিরে আসে। এটা দেখে যে ব্যক্তি হরিণকে বন্দি করে রেখেছিল সে মুসলমান হয়ে যায়। জানতে চাচ্ছি, এ ঘটনা কতটুকু সঠিক?

মসজিদে কথা বললে কি ফেরেশতারা ধমক দেয়

প্রশ্ন (৫৫৫৭) : কিছুদিন আগে একজনকে বলতে শুনলাম, মসজিদে কেউ কথা বললে ফেরেশতারা উক্ত ব্যক্তিকে ধমক দিয়ে বলে, হে আল্লাহর দুশমন, তুই চুপ কর। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কোনো হাদিস আছে কি?

রাসূল (সা.) কোন সাহাবীকে জান্নাতী পানি দিয়ে গোসল দিয়েছিলেন

প্রশ্ন (৫৫৫৫) : এক বক্তাকে বলতে শুনলাম, রাসূল (সা.) তাঁর জনৈক সাহাবীকে তার মৃত্যুর পর জান্নাতী পানি দিয়ে গোসল দিয়েছিলেন। জানতে চাচ্ছি, এমন কোনো ঘটনা হাদিসের কোনো কিতাবে বর্ণিত হয়েছে কি?

মসজিদে কথা বললে কি আমল বাতিল হয়ে যায়

প্রশ্ন (৫৫৫৪) : একটি বইয়ে পেলাম, মসজিদে কথা বলা নেক কাজকে এমনভাবে খতম করে দেয়, যেমনিভাবে আগুন কাঠকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। জানতে চাচ্ছি, এটি কি হাদিস?

আলেমদের কলমের কালি কি কিয়ামতের দিন প্রাধান্য পাবে

প্রশ্ন (৫৪৭৩) : জনৈক বক্তাকে বলতে শুনলাম, হাদিসে এসেছে, কিয়ামতের দিন আলেমদের কলমের কালি ও শহিদদের রক্ত ওজন করা হবে। তখন আলেমদের কলমের কালি শহিদদের রক্ত থেকে প্রাধান্য পেয়ে যাবে। জানতে চাচ্ছি, এটি কি আসলেই হাদিসের বক্তব্য?

النِّسَاء ‌حبالة ‌الشَّيْطَان- এটি কি হাদিস

প্রশ্ন (৪৫৯৯) : কিছুদিন আগে একটি বই পড়তে গিয়ে দেখলাম, নারীদের সম্পর্কে আলাচনা করতে গিয়ে একটি হাদিস লেখা হয়েছে। হাদিসটি হল, النِّسَاء ‌حبالة ‌الشَّيْطَان। জানতে চাচ্ছি, এটি কি আসলেই হাদিস?

সিদ্দীকে আকবর কি আলী (রা.)

প্রশ্ন (৪৫০৫) : কিছুদিন আগে একটি বিষয় নিয়ে এক ব্যক্তির সাথে আমার কথা কাটাকাটি হয়। বিষয় হল, সিদ্দীকে আকবর কে? আবু বকর (রা.), নাকি আলী (রা.)? ঝগড়ার এক পর্যায়ে সে একটি হাদিস বলেছিল। সেখানে আলী (রা.) নিজে বলেছেন, তিনি সিদ্দীকে আকবর। হাদিসটি পুরো আমার মনে নেই। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির দাবি কতটুকু সঠিক?

وَأَنَا ‌الصِّدِّيقُ ‌الْأَكْبَرُ- হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৪৪৭০) : একটি বইয়ে আলী (রা.) থেকে বর্ণিত একটি হাদিস দেখতে পেলাম। সেখানে তিনি নিজের ব্যাপারে বলেছেন, وَأَنَا ‌الصِّدِّيقُ ‌الْأَكْبَرُ। জানতে চাচ্ছি, হাদিসটি কি সহিহ?

নামাজ না পড়লে রোজাদার কি ক্ষুধার্ত কুকুরের মত

প্রশ্ন (৪৪০৪) : একটি বইয়ে পড়লাম, ‘কোনো রোজাদার যদি নামাজ না পড়ে তাহলে সে ঐ ক্ষুধার্ত কুকুরের মত যে সারাদিন খাবারের জন্য ছুটলো কিন্তু খাবার পেল না’। উক্ত বইয়ে এটিকে হাদিস বলা হয়েছে। জানতে চাচ্ছি, এমন কি কোনো হাদিস আছে?

আশুরার দিন ভালো খাবারের আয়োজন করা সম্পর্কিত হাদিসটি কি জাল

প্রশ্ন (৪০১০) : কিছুদিন আগে একটি ভিডিওতে দেখলাম, জনৈক আলেম বলছেন, আশুরার দিন ভালো খাবারের আয়োজন সম্পর্কিত হাদিসটি জাল। প্রশ্ন হল, আসলেই কি উক্ত হাদিসটি জাল?