আল-হাদীস

বেলাল (রা.)-এর সীন কি আল্লাহর কাছে শীন হবে

প্রশ্ন (৩৫৪০) : কিছুদিন আগে আমাদের এলাকায় একজন বক্তা বেলাল (রা.)-এর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলে, বেলাল (রা.) শীন উচ্চারণ করতে পারতেন না। বরং শীনকে সীন উচ্চারণ করতেন। আজানে আশহাদু এর বদলে আসহাদু বলতেন। রাসূল (সা.) তখন বলেন, বেলালের সীন আল্লাহর কাছে শীন হিসেবে গণ্য হবে। প্রশ্ন হল, এই ঘটনাটি কি সঠিক?

ছোট জিহাদ থেকে বড় জিহাদে ফেরা সম্পর্কিত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৩৩৩২) : আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরেছি। জানতে চাচ্ছি, এমন কি কোনো হাদিস আছে? থাকলে এখানে ছোট ও বড় জিহাদ দ্বারা কী উদ্দেশ্য?

রাসূল (সা.) নূরের তৈরি সম্পর্কিত হাদিসটি কি জাল

প্রশ্ন (৩১৮৯) : আমাদের এলাকার এক বক্তা সেদিন তাদের বক্তব্যে বললেন যে, রাসূল (সা.) নূরের তৈরি। তার কথার দলিল দেওয়ার জন্য তিনি বলেন, বুখারিতে এসেছে যে, আয়েশা (রা.) রাসূল (সা.)-এর নূরের মাধ্যমে তাঁর হারানো সুঁই খুঁজে পেয়েছিলেন। জানতে চাচ্ছি, বুখারিতে কি এমন কোনো ঘটনা রয়েছে?

সালাতুল মালাইকা নামে কোনো দোয়া আছে কি

প্রশ্ন (২৯৯৮) : কিছুদিন আগে আমি একটি বইয়ে পেলাম যে, সালাতুল মালাইকা নামে একটি দোয়া রয়েছে, যা পাঠ করলে দুনিয়া ব্যক্তির অধীন হয়ে যাবে। তার প্রতিটি শব্দের পরিবর্তে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে কেয়ামত পর্যন্ত তাসবীহ পাঠ করতে থাকবে। এর সওয়াব উক্ত ব্যক্তি লাভ করবে। উক্ত দোয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। সেই দোয়ার উপর আমল করতে কোনো সমস্যা আছে কি?

লবণ দিয়ে খাবার শুরু করা কি সুন্নত

প্রশ্ন (২৮৬১) : কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে একটি দাওয়াতে গিয়েছিলাম। তাকে দেখলাম, সে খাবারের আগে লবণ খুঁজছে। তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বলল, লবণ দিয়ে খাবার শুরু করা সুন্নত। উপস্থিত সবাইকে লবণ দিয়ে খাবার শুরু করতে সে উৎসাহও দেয়। প্রশ্ন হল, এ মর্মে কোনো হাদিস বর্ণিত আছে কি?

রাসূল (সা.) কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন

প্রশ্ন (২৮৩৬) : আমি সহিহ বুখারির বাংলা অনুবাদে একটি হাদিস পেয়েছি। যে হাদিসে রাসূল (সা.) ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন। হাদিস নম্বর হল ৩৪৫৬। প্রশ্ন হল, রাসূল (সা.) কেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন?

মসজিদে কথা বললে কি ৪০ বছরের আমল বাতিল হয়ে যায়

প্রশ্ন (২৮৩৪) : আমাদের এলাকায় একজন বক্তাকে দাওয়াত দিয়েছিলাম। তিনি তার বয়ানে বললেন যে, হাদিসে আছে, যে ব্যক্তি মসজিদে কথা বলবে, তার ৪০ বছরের আমল বাতিল হয়ে যাবে। প্রশ্ন হল, এ মর্মে কোনো হাদিস আছে কি?

মেসওয়াক করে নামাজ পড়লে বিশেষ কোনো ফজিলত লাভ হবে কি

প্রশ্ন (২৮৩২) : আমি একটি বইয়ে পড়েছি, হাদিস শরিফে এসেছে যে, মেসওয়াক করে নামাজ পড়লে সেই নামাজে সত্তরগুণ বেশি সওয়াব হয়। আমি জানতে চাচ্ছি, এ মর্মে কোনো হাদিস বর্ণিত আছে কি? আমার এক ভাই বলল, এ মর্মে দলিলযোগ্য কোনো হাদিস বর্ণিত নেই।

রমজানে দাড়ি রেখে ঈদের দিন কেটে ফেলা কেমন

প্রশ্ন (২৭৮১) : কিছু কিছু যুবককে দেখায় যায় রমজান আসলে শেভ করা বন্ধ রাখে। অতঃপর যখন রমজান শেষ হয়ে যায় তখন আবার শেভ করে ফেলে। ইসলামের দৃষ্টিতে এ কাজটি কেমন?

হাদিসে কি নারীদের দ্বীনকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে

প্রশ্ন (২৭৭০) : আমার এক ফ্রেন্ডের কাছে শুনেছি যে, হাদিসে নারীদের দ্বীনকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। আমার প্রশ্ন হল, কেন তাদের দ্বীনকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে?

আজানের দোয়ার শেষ অংশটি কি সহিহ সনদে বর্ণিত

প্রশ্ন (২৬৪৯) : আমি সেদিন ইউটিউবে একজন বক্তাকে বলতে শুনলাম, আজানের দোয়ার শেষ অংশ إِنّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ -টি সহিহ সনদে বর্ণিত নেই। তাই আজানের দোয়ায় এই অংশটি পড়া যাবে না। আমি জানতে চাচ্ছি, উক্ত অংশটি কি আসলেই সহিহ সনদে বর্ণিত নেই?

আলেম ও তালিবে ইলমদের কারণে কি কবরের আযাব মাফ হয়

প্রশ্ন (২৫৫২) : আমাদের এলাকায় একজন বক্তা তার ওয়াজে বলেছেন, হাদিস শরিফে বলা হয়েছে, যদি কোনো এলাকা দিয়ে কোনো আলেম বা তালিবে ইলম হেঁটে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদের বরকতে সেখানকার কবরবাসীদের কবরের আযাব চল্লিশ দিনের জন্য মাফ করে দেন। আমার প্রশ্ন হল, এমন কোনো হাদিস কি আছে?

রাসূল (সা.) কি মেরাজ থেকে ফিরে এসে তাঁর বিছানার চাদর উষ্ণ পেয়েছিলেন

প্রশ্ন (২৫৪০) : একটি বইয়ে রাসূল (সা.)-এর মেরাজ সম্পর্কে পেয়েছি যে, রাসূল (সা.) মেরাজ থেকে ফিরে এসে তাঁর বিছানার চাদর উষ্ণ পেয়েছিলেন। কিন্তু কোনো রেফারেন্স সে বইয়ে পাইনি। আমি জানতে চাচ্ছি, হাদিসে কি এ জাতীয় কোনো ঘটনা বর্ণিত আছে?

مَنْ ‌سَكَتَ ‌عَنِ ‌الْحَقِّ ‌فَهُوَ ‌شَيْطَانٌ ‌أَخْرَسُ - এটি কি হাদিস

প্রশ্ন (২৫৩৮) : একটি বইয়ে পড়লাম, সেখানে লেখা রয়েছে, হাদিসে এসেছে, مَنْ ‌سَكَتَ ‌عَنِ ‌الْحَقِّ ‌فَهُوَ ‌شَيْطَانٌ ‌أَخْرَسُ (হক থেকে নীরবতা অবলম্বনকারী বোবা শয়তান)। আমি এই হাদিসের রেফারেন্স জানতে চাচ্ছি।

সাত আসমানকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে

প্রশ্ন (২৫৩২) : আমি একটি বইয়ে পড়েছি, সাত আসমানকে সাত ধরনের বস্তু দিয়ে সৃষ্টি করা হয়েছে। চির ও ফাটলহীন সুবিস্তৃত জমাট বস্তু, পাথর, লোহা, তামা, রূপা, স্বর্ণ, ইয়াকুত পাথর। আমার প্রশ্ন হল, কোন আসমান কোন বস্তু দ্বারা সৃষ্টি করা হয়েছে? এ সম্পর্কে কোনো সহিহ হাদিস বর্ণিত আছে কি?

মেরাজ থেকে ফিরে এসে রাসূল (সা.) কি দরজার শিকল কাঁপা অবস্থায় পেয়েছিলেন

প্রশ্ন (২৫২৭) : জনৈক বক্তা মেরাজ যে মুজেযা তা প্রমাণ করার জন্য বলেছেন, রাসূল (সা.) যখন মেরাজ থেকে ফিরে আসেন, তখন তাঁর ঘরের দরজার শিকল যেভাবে কাঁপা কাঁপা অবস্থায় রেখে গিয়েছিলেন সেভাবে কাঁপা অবস্থায় পান। আমার জানার বিষয় হল, এই বর্ণনাটি কি সঠিক? এই বিষয়টি কি হাদিসের কোনো কিতাবে বর্ণিত আছে?