ঈদুল আযহা ও কুরবানী

বেশি নির্ধারণ করে কম দিয়ে পশু কিনলে বৈধ হবে কি

প্রশ্ন (৯২৯০) : আমরা সাত শরিক মিলে সিদ্ধান্ত নেই যে ১ লক্ষ টাকা দিয়ে একটি গরু ক্রয় করে কুরবানী করব। কিন্তু হাটে গিয়ে ৯০ হাজারে ভালো গরু পেয়ে যাই। জানতে চাচ্ছি, আমরা যদি উক্ত গরু কুরবানী দেই তাহলে আমাদের কুরবানী হবে কি? নাকি ১ লক্ষ দিয়েই গরু কিনতে হবে?

পশু সদকা না করে মূল্য সদকা করা যাবে কি

প্রশ্ন (৯২৮৬) : আমি কুরবানীর পশু ক্রয় করে কুরবানীর দিনগুলোতে কুরবানী করতে পারিনি। জানতে চাচ্ছি, আমার কি উক্ত পশুই সদকা করতে হবে, নাকি তার মূল্যও সদকা করা যাবে?

পরিবারের অন্য সদস্যদের নাম দেওয়া কি জরুরি

প্রশ্ন (৯২৮৫) : আমাদের ফ্যামিলির শুধু আমার উপর কুরবানী ওয়াজিব। আর কারো উপর কুরবানী ওয়াজিব না। জানতে চাচ্ছি, আমি যখন কুরবানী করব তখন কি পরিবারের সব সদস্যের নাম উল্লেখ করতে হবে?

জিলহজ্বের প্রথম ১০ দিন কি মাংস খাওয়া নিষেধ

প্রশ্ন (৯২৮২) : আমাদের গ্রামে প্রচলিত যে, জিলহজ্বের প্রথম ১০ দিন মাংস খাওয়া যাবে না। এতে কুরবানীর দিনের অসম্মান হয়। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

জিলহজ্বের চাঁদ উঠলে কি জবাই করা নিষেধ

প্রশ্ন (৯২৮১) : আমাদের এলাকায় বলে থাকে, জিলহজ্বের চাঁদ উঠার পর থেকে কুরবানীর দিনের আগ পর্যন্ত কোনো প্রাণি জবাই করা যায় না। এটা নাকি নিষেধ। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

ছাগল ক্রয়ের পর গরু দিয়ে কুরবানী দেওয়া যাবে কি

প্রশ্ন (৯২৮০) : শরিক না পাওয়ায় আমি কুরবানীর জন্য একটি ছাগল ক্রয় করেছিলাম। কিন্তু বর্তমানে শরিক পেয়েছি। তাই আমি চাচ্ছি, উক্ত ছাগল বিক্রি করে তার টাকার সাথে আরো টাকা সংযুক্ত করে গরু কুরবানী দিতে। জানতে চাচ্ছি, আমার জন্য এমনটি করা কি বৈধ হবে?

গরু মারা গেলে কি গরুই দিতে হবে

প্রশ্ন (৯২৭৮) : আমাদের কুরবানীর গরু মারা গিয়েছে। আমরা আরেকটি পশু ক্রয় করে কুরবানী দিতে চাচ্ছি। প্রশ্ন হল, এক্ষেত্রে গরুই দিতে হবে নাকি খাসী দিলেও চলবে?

গরিব ব্যক্তি পশুতে শরিক হয়ে পৃথক হয়ে গেলে করণীয় কী

প্রশ্ন (৯২৭৭) : ৭ ব্যক্তি মিলে একটি গরু শরিকে কুরবানী দিবে। তন্মধ্যে একজন ছিল গরিব। কোনো এক কারণে কুরবানী আগেই সে তাদের থেকে পৃথক হয়ে যায়। প্রশ্ন হল, বাকী শরিকরা এখন কী করবে? তারা কি আরেকজনকে শরিক করবে, নাকি শরিক করা ছাড়াই তা কুরবানী করে দিবে?

গরিব ব্যক্তি কম বয়সী পশু দ্বারা কুরবানীর ইচ্ছা করলে কী করবে

প্রশ্ন (৯২৭৬) : কোনো গরিব ব্যক্তি যদি এমন পশু দ্বারা কুরবানীর ইচ্ছায় ক্রয় করে যার এখনো কুরবানীর বয়স হয়নি তাহলে সে উক্ত পশু কী করবে? সেই পশুই কুরবানী করবে নাকি অন্য কোনো পশু কুরবানী করতে হবে?