জবাইকারী নিজের পক্ষ থেকে কুরবানী করলে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৯৩১৪) : আমি জনৈক ব্যক্তিকে একটি খাসী দিয়ে বললাম, আমার পক্ষ থেকে এই খাসীটি কুরবানী করে দাও। কিন্তু সে কুরবানীর সময় নিজের নাম নিয়ে কুরবানী করে। জানতে চাচ্ছি, কুরবানীটি কার পক্ষ থেকে আদায় হয়েছে?

গরিব ব্যক্তি পশু ক্রয়ের পর দোষযুক্ত হলে কী করবে

প্রশ্ন (৯৩১৩) : জনৈক গরিব ব্যক্তি একটি ছাগল ক্রয় করেছে কুরবানীর জন্য। কিন্তু ক্রয়ের পর তা ত্রুটিযুক্ত হয়ে যায়। প্রশ্ন হল, উক্ত পশু দ্বারা সে কুরবানী করতে পারবে কি?

কুরবানীর নিয়তে পশু পাললেই কি তা দ্বারা কুরবানী করতে হবে

প্রশ্ন (৯৩১০) : কেউ যদি কুরবানীর নিয়তে কোনো পশু লালন পালন করে তাহলে সে পশু দ্বারাই কি কুরবানী করতে হবে? নাকি অন্য পশু দ্বারা কুরবানী করলেও হয়ে যাবে?

ঈদের দিন ডিউটি করা কি নিষেধ

প্রশ্ন (৯৩০৭) : আমরা যারা প্রবাসে থাকি তাদের ঈদের দিনও ডিউটি করতে হয়। জানতে চাচ্ছি, ঈদের দিন ডিউটি করার ব্যাপারে শরিয়তে কোনো নিষেধাজ্ঞা আছে কি?

আল্লাহর ওয়াস্তে কুরবানী দিব বললে তা খাওয়া যাবে কি

প্রশ্ন (৯৩০৬) : আমাদের একটি গরু অসুস্থ হওয়ায় আমার বাবা বলে, গরুটি যদি সুস্থ হয় তাহলে আল্লাহর ওয়াস্তে তা কুরবানী করব। জানতে চাচ্ছি, এটা কি মান্নত হবে? উক্ত গরুর মাংস কি আমরা খেতে পারব?

সুদের টাকায় কুরবানী দিলে বৈধ হবে কি

প্রশ্ন (৯২৯৮) : এক ব্যক্তির কাছে কিছু হালাল টাকা আছে যার কারণে তার উপর কুরবানী আবশ্যক। সে যদি ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা দিয়ে কুরবানী দেয় তাহলে তা আদায় হবে কি?

সিন্নি দেওয়ার মান্নতকৃত গরু কুরবানী দেওয়া যাবে কি

প্রশ্ন (৯২৯৭) : আমার পিতা পীরের দরবারে একটি গরু সিন্নি দেওয়ার মান্নত করেছেন। সামনে কুরবানী। তিনি চাচ্ছেন, উক্ত গরুই কুরবানী দিতে। প্রশ্ন হল, উক্ত গরু কুরবানী দেওয়া যাবে কি?

যৌথ পরিবারের সকলের উপর কি কুরবানী আবশ্যক হবে

প্রশ্ন (৯২৯৪) : আমরা যৌথ পরিবারে বসবাস করি। আমরা দুইভাই ও মা এবং বাবা। আমাদের ইনকামের টাকা বাবাকে দিয়ে দেই। জানতে চাচ্ছি, আমাদের সকলের উপর কুরবানী আবশ্যক হবে কি?

মাংসের সামাজিক বণ্টনে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (৯২৯৩) : আমাদের গ্রামের নিয়ম হল, গ্রামের সবাই তো আর কুরবানী করতে পারে না, তাই যারা কুরবানী করবে, তারা তাদের মাংসের নির্দিষ্ট একটি অংশ গ্রামের সমাজপতির কাছে জমা দিবে। সমাজের দায়িত্বশীলরা সেগুলো গ্রামের সকল মানুষের মাঝে বণ্টন করে দিবে। যারা কুরবানী দেয়নি, তারা যেন কুরবানীর মাংস থেকে বঞ্চিত না হয়, তাই এই নিয়ম করা হয়েছে। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে?

ব্যক্তিগত ল্যাপটপ কি কুরবানীর নেসাবে অন্তর্ভুক্ত হবে

প্রশ্ন (৯২৯১) : আমার একটি ল্যাপটপ রয়েছে। যা আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করি। জানতে চাচ্ছি, কুরবানীর নেসাব হিসাবের সময় সেটা কি নেসাবের অন্তর্ভুক্ত ধরতে হবে?