এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা যাবে কি

প্রশ্ন (২৩৪৪) : এক পশুর সামনে অন্য পশুকে জবাই করলে কোন সমস্যা হবে কি? আমাদের দেশে তো প্রায়ই এমন করা হয়। আমার কাছে মনে হয়েছে, এতে অন্য পশু কষ্ট পায়। তাই জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়ত কী বলে?

শুধু দুই ভরি স্বর্ণ থাকলে কি কুরবানি ওয়াজিব হবে

প্রশ্ন (২৩৩০) : আমার কাছে দুই ভরি স্বর্ণ আছে। এগুলো আমার বিবাহের সময় আমার স্বামী আমাকে দিয়েছেন। এ ছাড়া আমার কাছে আর কোন স্বর্ণ-রূপা বা টাকা-পয়সা নেই। আমার উপর কি কুরবানি ওয়াজিব হবে?

কুরবানি দিতে না পারলে কুরবানির পশু কী করবে

প্রশ্ন (২৩২৭) : জনৈক ব্যক্তি কুরবানির জন্য একটি গরু ক্রয় করেছিল। কিন্তু কুরবানির রাতে তার পিতা মারা যাওয়ায় কুরবানির দিনগুলোতে সে আর কুরবানি দিতে পারে নি। এখন সে কী করবে?

কার উপর কুরবানি ওয়াজিব

প্রশ্ন (২৩২১) : আমার কাছে কিছু টাকা আছে। তবে খুব বেশি নয়। তাই জানতে চাচ্ছি, কার কার উপর কুরবানি ওয়াজিব?

কুরবানি ‍দিতে না পারলে কী করবে

প্রশ্ন (২৩১০) : আমি গত বছর কুরবানি দিতে পারিনি। পশুও ক্রয় করিনি। আমি জানতে ভেবেছিলাম, পরে কুরবানি দিয়ে দিব। কিন্তু দিতে পারিনি। এ বছরও তো কুরবানির সময় চলে এসেছে। এখন কি আমি একটি কুরবানি দিয়ে ‍দিব?

কুরবানি করা কি সুন্নত না ওয়াজিব

প্রশ্ন (২২৯৮) : অনেক ঘরে শুধু এক জন ব্যক্তিকেই কুরবানি করতে দেখা যায়। অথচ ঘরে আরও ধনী মানুষ থাকে। তারপরও তারা কুরবানি করে না। তাই আমি জানতে চাচ্ছি, কুরবানির বিধানটি কি সুন্নত না ওয়াজিব?

পাগলের পক্ষ থেকে কি কুরবানি করতে হবে

প্রশ্ন (২২৮৪) : আমার এক আত্মীয় আগে প্রতি বছর কুরবানি করতেন। কিন্তু গত বছর কীভাবে যেন তিনি পাগল হয়ে গেছেন। তার অনেক সম্পত্তি আছে। এখন কি তার পক্ষ থেকে অন্যদেরকে কুরবানি করতে হবে?

কুরবানির গরু মারা গেলে কি আরেক গরু দিয়ে কুরবানি দিতে হয়

প্রশ্ন (২২০২) : আমার একটি গরু আছে। আমার ওপর কুরবানি ওয়াজিব। তাই আমি নিয়ত করেছি, এ বছর এ গরু দিয়ে কুরবানি দিব। কিন্তু ঘটনাক্রমে আমার গরুটি মারা যায়। পরে আমি আমার ভাইদের সাথে শরিক হয়ে কুরবানি দিয়েছি। একজন বলেছে, আমার নাকি কুরবানি হয়নি। আমার এক‌টি গরু দিয়ে কুরবানি দিতে হবে। তার কথা কি ঠিক?

কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কি

প্রশ্ন (২১৮৮) : আমি প্রতিবছর কুরবানির গোশত ৩ ভাগ করে এক ভাগ গরিব-মিসকিনদের দান করি। সেখান থেকে কিছু অংশ আমাদের প্রতিবেশী এক দরিদ্র হিন্দু পরিবারকেও দিই। আমার এক বন্ধু বিষয়টি জানতে পেরে বলল, কুরবানির গোশত হিন্দুদের দেয়া জায়েয নেই। আমার বন্ধুর কথা কি সঠিক? দয়া করে জানাবেন।