অসুস্থ পশুকে কুরবানীর আগের দিন জবাই করলে কুরবানী হবে কি

প্রশ্ন (৪১৩৪) : এবার কুরবানীর সময় কুরবানীর আগের দিন আমাদের কুরবানী পশু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাড়াহুড়ো করে কুরবানীর নিয়তে আমাদের পশুটি জবাই করে দেই। জানতে চাচ্ছি, আমাদের কুরববানী কি আদায় হয়েছে? না হলে এখন আমাদের করণীয় কী?

স্বামী স্ত্রী উভয়ের উপর কুরবানী আবশ্যক হবে কি

প্রশ্ন (৪১২৯) : আমি আর আমার স্ত্রী উভয়ই নেসাব পরিমাণ মালের মালিক। জানতে চাচ্ছি, আমাদের উপর স্বতন্ত্রভাবে কুরবানী আবশ্যক হবে, নাকি একটি কুরবানী আমাদের উভয়ের জন্য যথেষ্ট হবে?

গরুর সাত ভাগের এক ভাগের মূল্য প্রদান করলে হবে কি

প্রশ্ন (৪১০১) : আমার বাবার উপর এ বছর কুরবানী আবশ্যক হয়েছিল। কিন্তু তিনি কুরবানী করতে পারেননি। জানতে চাচ্ছি, আমার বাবা যদি একটি গরুর সাত ভাগের এক ভাগের মূল্য সদকা করে দেন তাহলে কুরবানীর দায়িত্ব থেকে মুক্ত হবেন কি?

গত বছরের কুরবানী এ বছর আদায় হবে কি

প্রশ্ন (৪১০০) : গত বছর আমার উপর কুরবানী আবশ্যক হয়েছিল। কিন্তু কিছু কারণবশত কুরবানী করা হয়নি। এ বছর কুরবানী করতে চাচ্ছি। জানার বিষয় হল, এ বছর কুরবানী করলে গত বছরের দায় থেকে মুক্ত হওয়া যাবে কি?

কুরবানীর পশুর গলায় বা শিংয়ে মালা পরানো যাবে কি

প্রশ্ন (৪০৯৭) : কুরবানীর পশু ক্রয় করার পর বাচ্চারা পশুর গলায় বা শিংয়ে মালা পরানোর জন্য পীড়াপীড়ি করে থাকে। জানতে চাচ্ছি, কুরবানীর পশুর গলায় বা শিংয়ে মালা পরানো যাবে কি?

কুরবানীর গোশত নিজ পরিবারের জন্য রেখে দেওয়া কি উত্তম

প্রশ্ন (৪০৯৬) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, কুরবানীর গোশত গরিবদেরকে দান করার চেয়ে নিজের পরিবারে বণ্টন করে দেওয়া উত্তম। জানতে চাচ্ছি, এ ব্যাপরে শরিয়তের কোনো দলিল আছে কি?

কুরবানীর গোশত গরিব নিকট আত্মীয়কে দিলে কি সওয়াব বেশি হবে

প্রশ্ন (৪০৯৫) : আমি যদি কুরবানীর গোশত সাধারণ গরিব ব্যক্তিদেরকে না দিয়ে আমার আত্মীয় স্বজনদের মাঝে যারা গরিব তাদেরকে দান করি তাহলে কি দ্বিগুণ সওয়াব হবে?

কুরবানী ও জানের সদকার নিয়ত একত্রে করা যাবে কি

প্রশ্ন (৪০৯৪) : আমার মামা কিছুদিন আগে এক দুর্ঘটনার শিকার হন। তখন মামী নিয়ত করেন যে, এক ছাগলের মাংস গরিবদেরকে দান করার নিয়ত করেন। পাশাপাশি আমার মামার উপর কুরবানীও আবশ্যক। জানতে চাচ্ছি, তিনি একটি ছাগলে কুরবানী ও জানের সদকার নিয়ত একত্রে করতে পারবেন কি?

ওয়াজিব ও নফল কুরবানীর নিয়ত একত্রে করা যাবে কি

প্রশ্ন (৪০৯১) : আমরা দুই ভাই। বড় ভাইয়ের উপর কুরবানী ওয়াজিব। আমার উপর ওয়াজিব না। বড় ভাই একটি গরু কুরবানী দিবেন। আমি চাচ্ছি, আমার নফল কুরবানীর নিয়তে সেই গরুতে একটি ভাগ দিতে। জানতে চাচ্ছি, একই গরুর একটি ভাগ যদি ওয়াজিব কুরবানী আর অপর ভাগে নফল কুরবানীর নিয়ত করা হয় তাহলে কুরবানী সহিহ হবে কি?

আকীকা না করলে কি কুরবানী দেওয়া যায় না

প্রশ্ন (৪০৮১) : ছোটকালে আমার আকীকা করা হয়নি। আমার এক আত্মীয় বললেন, আকীকা করা না হলে কুরবানী করা আবশ্যক হয় না। আগে আকীকা করতে হয় তারপর কুরবানী করা যায়। আমি এখন নেসাব পরিমাণ মারের মালিক। জানতে চাচ্ছি, আমার উপর কি কুরবানী আবশ্যক হবে না?

মায়ের নামে ওয়াজিব কুরবানি আদায় হবে কি

প্রশ্ন (৩৬২৫) : আমার এক বন্ধুর উপর কুরবানি ওয়াজিব। সে চাচ্ছে তার মৃত মায়ের নামে একটি ছাগল কুরবানি করতে। প্রশ্ন হল, তার মায়ের নামে কুরবানি করার দ্বারা কি তার ওয়াজিব কুরবানি আদায় হবে?

ভুলে ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি আদায় হবে কি

প্রশ্ন (৩৬২২) : আমার এক বন্ধু ভুলে ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলেছে। এক ব্যক্তি বলল, ভুলে করে ফেললে কুরবানি হয়ে যাবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

পিতার অধীনে থাকা সন্তানের উপর কুরবানি আবশ্যক হবে কি

প্রশ্ন (৩৬১৭) : আমি আমার পিতা মাতার সাথে থাকি। পাশাপাশি আমি চাকরিও করি। আমার পিতা প্রতি বছর কুরবানি করে থাকেন। প্রশ্ন হল, আমার উপরও কি কুরবানি আবশ্যক হবে? আমি তো পিতা মাতার সাথেই থাকি।

নামাজরত অবস্থায় কুরবানি করলে বৈধ হবে কি

প্রশ্ন (৩৬১৪) : এ বছর কুরবানির ঈদে আমাদের পরিবারের সবাই ঈদের নামাজে যাই। ফিরে এসে দেখি আমার গরু কুরবানি হয়ে গিয়েছে। উপস্থিত লোকদের জিজ্ঞাসা করলে তারা বলল, ইমাম সাহেব শেষ বৈঠকে থাকা অবস্থায় গরু কুরবানি করা হয়েছে। প্রশ্ন হল, যেহেতু ইমামের নামাজরত অবস্থায় কুরবানি করা হয়েছে তাই তা কি বৈধ হবে? উল্লেখ্য, আমাদের এলাকায় ঈদের নামাজ একটিই হয়।

নামাজ না পড়ে ঈদের দিন বিকালে কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৩৬১৩) : ওযরের কারণে আমাদের এলাকায় এবার ঈদের নামাজ প্রথম দিন পড়া সম্ভব হয়নি। যার ফলে কেউ প্রথম দিন কুরবানি করেনি। কিন্তু আমাদের এক বিশেষ প্রয়োজন দেখা দেওয়ায় আমরা ঈদের দিন বিকালে কুরবানি করে ফেলি। এলাকার কিছু লোক বলল, আমাদের এ কুরবানি হয়নি। জানতে চাচ্ছি, তাদের এ বক্তব্য কি সঠিক?

যিলহজ্বের প্রথম দশদিন কি পশু জবাই নিষিদ্ধ

প্রশ্ন (৩৬০৩) : আমাদের এলাকার এক মুরব্বী বললেন, যিলহজ্ব মাসের চাঁদ উঠার পর থেকে কুরবানির দিন পর্যন্ত খাওয়ার জন্য পশু জবাই করা ঠিক নয়। এতে কুরবানির অসম্মান হয়। প্রশ্ন হল, ঐ মুরব্বীর কথা কি সঠিক?