কুরবানীর পশুর দুধ খেয়ে ফেললে করণীয় কী

প্রশ্ন (৪৯১১) : গত বছর আমি কুরবানীর জন্য একটি গাভী কিনি। গাভীর ওলানে দুধ থাকায় তা দোহন করে আমি ও আমার পরিবারের সদস্যরা পান করি। কিছুদিন আগে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি যে, কুরবানীর পশুর কোনো অংশ দ্বারা উপকৃত হওয়া বৈধ নয়। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

কুরবানী নিষিদ্ধ হলে কিভাবে কুরবানী করবে

প্রশ্ন (৪৯০৬) : আমি অফিসের কাজে দেশের বাইরে এসেছি এবং ইকামতের নিয়ত করেছি। আমার উপর কুরবানী আবশ্যক হয়েছে। কিন্তু এখানে সরকারীভাবে কুরবানী নিষিদ্ধ হওয়ায় কুরবানী করতে পারছি না। আবার বাংলাদেশে এমন কোনো লোক নেই, যে আমার পক্ষ থেকে কুরবানী করে দিবে। জানতে চাচ্ছি, এমন পরিস্থিতিতে আমার করণীয় কী?

এক পশুর বদলে আরেক পশু কুরবানী দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৯০৫) : আমি এ বছর কুরবানীর জন্য একটি গাভী ক্রয় করেছি। কিন্তু গাভীটি গর্ভবতী হওয়ায় আমি চাচ্ছি সেটি কুরবানী না করে আরেকটি গরু ক্রয় করে কুরবানী করতে। জানতে চাচ্ছি, এটি আমার জন্য বৈধ হবে কি?

অনাদায়ী মোহর কুরবানী আবশ্যক হওয়ার জন্য কি প্রতিবন্ধক

প্রশ্ন (৪৯০১) : আমার প্রয়োজন অতিরিক্ত ২ লক্ষ ৩০ হাজার টাকা আছে। পাশাপাশি আমার স্ত্রী মোহর বাবদ আমার কাছে ২ লক্ষ টাকা পাবে। জানতে চাচ্ছি, আমার উপর কি কুরবানী আবশ্যক হবে?

৫ ভরি স্বর্ণ থাকলে কুরবানী ওয়াজিব হবে কি

প্রশ্ন (৪৯০০) : আমা কাছে ৫ ভরি স্বর্ণ আছে। এছাড়া টাকা পয়সা, রূপা বা যাকাতযোগ্য কোনো সম্পদ নেই। তবে প্রয়োজন অতিরিক্ত মূল্যবান কিছু আসবাবপত্র আছে। এগুলো আমার ব্যবহার্য নয়। জানতে চাচ্ছি, আমার উপর কি কুরবানী আবশ্যক হবে?

করোনার কারণে কুরবানি না করে টাকা সদকা করা যাবে কি

প্রশ্ন (৪৮৯৮) : বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক মানুষ বলছে, কুরবানি না করে সে টাকা মানুষের মাঝে সদকা করে দিলে বেশি সওয়াব হবে। এমতাবস্থায় এমন করা যাবে কি?

ব্যাংকারের সাথে কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৪৮৯৫) : আমাদের প্রতিবেশি একজন ব্যাংকার। তিনি সুদী ব্যাংকে চাকরি করেন। তিনি এবার আমাদের সাথে মিলে কুরবানি করতে চাচ্ছেন। আমরা তাকে শরীক হিসেবে নিলে কোন সমস্যা হবে কি?

অনলাইন থেকে গরু কেনা যাবে কি

প্রশ্ন (৪৮৯৩) : এখন তো অনেক বেশি করোনা। সামনে কুরবানির ঈদ। অনেকে অনলাইনে গরু বেচা-কেনা করছে। আমি জানতে চাচ্ছি, অনলাইন থেকে গরু ক্রয় করা যাবে কি?

ঈদের দিন পুরাতন পোশাক পরলে ফজিলত লাভ হবে কি

প্রশ্ন (৪৪৬৬) : এ বছর আমার আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে ঈদের জন্য নতুন পোশাক বানাইনি। জানতে চাচ্ছি, ঈদের দিন পুরাতন পোশাক পরলে মুস্তাহাবের উপর আমল হবে কি?

ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি

প্রশ্ন (৪৪৬৫) : কিছু লোককে দেখা যায় ঈদের দিন আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করতে। জানতে চাচ্ছি, ঈদের দিন কবর জিয়ারতের বিশেষ কোনো ফজিলত আছে কি?

ঈদের সেলামি দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৬৪) : ঈদের দিন বাচ্চারা সেলামির জন্য আবদার করে থাকে। জানতে চাচ্ছি, সেলামি দিতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?