হালাল ও হারাম লেনদেন

ঋণের পরিমাণ হিসেবে ফরম বানিয়ে ঋণগ্রহীতার সাথে সেই ফরমের মাধ্যমে চুক্তি করা যাবে কি

প্রশ্ন (১৩৮৫) : আমাদের এলাকার একটি কল্যাণমূলক সংস্থা মানুষকে বিভিন্ন প্রয়োজনে ঋণ দিয়ে থাকে। তবে তাদের ঋণ দেওয়ার পদ্ধতি হলো, তারা ঋণের পরিমাণ হিসেবে বিভিন্ন অ্যামাউন্টের ফরম তৈরি করেছে। কেউ ঋণ নিতে চাইলে সেই ফরম পূরণ করে নির্দিষ্ট মেয়াদে চুক্তি করতে হয়। সময়মত ঋণ পরিশোধ করতে না পারলে পুনরায় ফরম কিনে নতুন মেয়াদে চুক্তি করতে হয়। উল্লেখ্য, ফরমের দাম খরচের চেয়ে বেশি রাখা হয়। আমার প্রশ্ন হলো, এ ধরনের চুক্তি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ?

ইট হস্তগত হওয়ার আগে তা অন্যের কাছে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১৩৮৩) : আমি এক ব্যক্তির সাথে এই মর্মে চুক্তি করেছি যে, আমি তাকে ২ লক্ষ টাকা দিব, সে ৬ মাস পরে আমাকে সাড়ে ৭ হাজার ইট তৈরি করে দিবে। পাশাপাশি আমি তৃতীয় আরেক ব্যক্তির সাথে এই মর্মে চুক্তি করেছি যে, আমি তাকে সেই সাড়ে ৭ হাজার ইট দিব। বিনিময়ে সে আমাকে আড়াই লক্ষ টাকা দিবে। আমার প্রশ্ন হলো, উক্ত চুক্তি দু’টি শুদ্ধ হয়েছে কী?

অগ্রিম টাকা দিয়ে নির্দিষ্ট মেয়াদে সুপারি ক্রয় বৈধ কি

প্রশ্ন (১৩৮১) : আমি এক ব্যক্তির সাথে ৫ হাজার টাকা দিয়ে এই মর্মে চুক্তি করেছি যে, ৫ মাস পরে সে আমাকে নির্দিষ্ট একটি পরিমাণ সুপারি দিবে। আর সুপারি বড় ছোট হয়ে থাকে। বড় ছোট হওয়ার কারণে মূল্যেও তারতম্য হয়ে থাকে। আমার প্রশ্ন হলো, এ ধরনের চুক্তি কি বৈধ হয়েছে?

কনডম, পিল ইত্যাদি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১৩৪৪) : আমার একটি ওষুধের দোকান রয়েছে। এতে অন্যান্য ওষুধের সাথে কনডম, পিল ইত্যাদিও বিক্রি করি। জানার বিষয় হলো, এগুলো বিক্রি করা কি আমার জন্য বৈধ হবে?

কুরবানীর সময় পশুর হাটে দালালি করা কি জায়েয

প্রশ্ন (৯৩৯) : কুরবানীর সময় পশুর হাটে প্রচলন রয়েছে যে, কিছু লোক ক্রয় করার উদ্দেশ্য ছাড়াই পশুর দাম বলতে থাকে। তাই আসল ক্রেতা চাইলেও এর চেয়ে কম দাম বলতে পারে না। ফলে বাধ্য হয়েই বেশি দাম দিয়ে কিনতে হয়। জানা যায়, ব্যবসায়ীদের সাথে তাদের যোগসাজেশ থাকে। এর বিনিময়ে তারা ব্যবসায়ীদের থেকে টাকাও নিয়ে থাকে। শরিয়তের দৃষ্টিতে এর হুকুম কী?

হস্তগত করার পূর্বে পণ্য বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৯৩৮) : আমি একটি কোম্পানির শোরুম থেকে একটি ল্যাপটপ ক্রয় করি। টাকাও পরিশোধ করি। রশিদ‌ও গ্রহণ করি। কিন্তু ল্যাপটপটি সাথে সাথে নিয়ে আসেনি। বিক্রেতাকে বলি, তিনি যেন আমার ল্যাপটপটি হেফাজতে রেখে দেন। আমি পরে এসে নিয়ে যাব। তিনি কার্টুনে ভরে আমার ল্যাপটপটি পৃথক করে রাখেন। পরবর্তীতে আমি বাসায় এসে আমার এক বন্ধুর কাছে ল্যাপটপটি বিক্রি করে দিই এবং রশিদটি তাকে দিয়ে দিই। সে গিয়ে ল্যাপটপটি নিয়ে আসে। জানতে চাই,আমার এবং আমার এবং বন্ধুর মাঝে সংঘটিত চুক্তিটি কি সহিহ হয়েছে?

বাধ্য হলে ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৩৭) : আমি একজন সিএনজি চালক। রাস্তায় মাঝে মাঝে পুলিশ গাড়ি আটকায়। লাইসেন্স-কাগজপত্র ঠিক থাকার পরও তারা মামলা দেয়ার ভয় দেখায়। তাই তাদেরকে কিছু টাকা দিয়ে ছুটে যাই। টাকা না দিলে তারা এমন ধারায় মামলা দেয় যার কারণে পরবর্তীতে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি, এ অবস্থায় আমি কি ঘুষ দিয়ে তাদের থেকে ছুটতে পারব?

মৃত মানুষের হাড় বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৯৩৫) : বজ্রাঘাতে মৃত্যুবরণকারীর হাড় নাকি অনেক মূল্যবান। বর্তমান বাজারে তা চড়া দামে টাকায় বিক্রয় হয়। ১০-২০ বছর পর এরূপ মৃত ব্যক্তির হাড় কবর থেকে তুলে বিক্রি করা ইসলামি শরিয়তের দৃষ্টিতে জায়েয আছে কি?

অনির্দিষ্ট পারিশ্রমিকে দালালি করা জায়েয আছে কি

প্রশ্ন (৮১৯) : জনৈক ব্যক্তি একটি জমি বিক্রয় করার ইচ্ছে করেছে। তা শুনে এক ব্যক্তি বলল, ঠিক আছে আমি এক হাজার টাকায় বিক্রি করে দিব। আমি এক হাজারের বেশি যা বিক্রয় করব তা আমার হবে। এরপর সে উক্ত জমিটি ১২০০ টাকায় বিক্রয় করে জমির মালিককে এক হাজার টাকা দেয়, আর দুই শত টাকা নিজে নিয়ে নেয়। এভাবে চুক্তি করে বিক্রয় করা এবং অতিরিক্ত টাকা গ্রহণ করা কি জায়েয আছে?

পিতা থেকে জমি ক্রয় করা বৈধ আছে কি

প্রশ্ন (৭৪৬) : তের বছর পূর্বে আমার বাবা আমার নিকট সাড়ে সাত কাঠার একখণ্ড জমি বিক্রি করেন। জমিটি ৫৫ হাজার টাকায় আমি ক্রয় করি। গত তের বছর ধরে এই জমির খাজনা আমি দিচ্ছি। এই জমি বিক্রির কারণ ছিল আমার ছোট বোনের স্বামীকে ৫৫ হাজার টাকা প্রদান করা। আমরা পাঁচ ভাই তিন বোন। ছোট বোনকে বিয়ে দেয়ার পর তার স্বামী বোনের নিকট ৫০ হাজার টাকা চায় ব্যবসা করার উদ্দেশ্যে। তখন আমার বোন বাবার নিকট বিষয়টি জানায়। এমতাবস্থায় আমার বাবা কোনোভাবে টাকার ব্যবস্থা না করতে পারায় তিনি তার ওই সাড়ে সাত কাঠার জমিটি বিক্রি করে টাকার ব্যবস্থা করেন এবং জামাইকে দেন। এখানে উল্লেখ্য যে, এই জায়গা বিক্রির সময় আমার বাবা আমার কোনো ভাইকে জানাননি। যা শুধু আমার মা এবং আমার বোনেরা জানত। বর্তমানে আমাদের বাড়ির জায়গা সাড়ে আট কাঠা এবং পুকুরের জায়গা দশ কাঠা। সর্বমোট সাড়ে আঠার কাঠা জায়গা আছে। এই অল্প জায়গার মধ্যে আমাদের আট ভাই বোনের জন্য জায়গা বণ্টন করলে তা নিতান্তই বসবাসের অনুপোযোগী হয় বিধায় আমার ভাইদের দাবি, আমার নামের সাড়ে সাত কাঠা জমি আমার বাবাকে ফেরত দেওয়া হোক। অথবা আমার এক ভাইকে দুই কাঠা জায়গা দেয়া হোক। আমার ভাইয়েরা বলছেন, আমার বাবার এই জায়গা বিক্রি শরীয়তের দৃষ্টিতে বৈধ হয়নি। এ বিষয়টির শরীয়তসম্মত সমাধান জানতে চাই।

নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ বেতন পাওয়ার পরও সে কাজের জন্য কারও কাছ থেকে ‘হাদিয়া’ নেয়া যাব…

প্রশ্ন (৬৪৩) : আমি যশোর জেলায় কর্মরত একজন পুলিশ সদস্য এবং একটি অফিসের ক্লার্ফ হিসেবে কর্মরত আছি। অত্র অফিসের সকল পুলিশ সদস্যদের ভ্রমণ ব্যয় বিল করার জন্য কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছে। এমতাবস্থায় উক্ত বিল করার কারণে অনেকে আমাকে চা-নাস্তা/খরচের টাকা হিসেবে/খুশি করার জন্য/কষ্ট করেছেন ইত্যাদি মর্মে বিভিন্ন পরিমাণের অর্থ দিয়ে থাকেন। প্রশ্ন হলো, উক্ত টাকা গ্রহণ করা আমার জন্য জায়েজ কিনা? যদি না হয় তাহলে যাদের থেকে ইতিপূর্বে এমন অর্থ নিয়েছে তা ফেরত দিতে হবে কি?

কোনো জিনিস ধার নেওয়ার পর তার পরিবর্তে মূল্য ফেরত দিতে চাইলে বর্তমান মূল্য দিবে না পূর্বের মূল্য দিবে

প্রশ্ন (৫৫৮) : আমাদের এক প্রতিবেশী থেকে আমার আম্মা বেশ কিছু দিন পূর্বে দুই কেজি মশারি ডাল ধার নিয়েছিলেন। আজকে ঐ প্রতিবেশী আমাকে বলছে, তোমাদের থেকে যে, আমরা ডাল নিয়েছিলাম তার পরিবর্তে তোমাদেরকে টাকা দিয়ে দিই। তোমরা তা কিনে নিও। এই বলে তিনি আমাকে একশ বিশ টাকা দিলেন। অথচ যখন তিনি আমাদের কাছ থেকে নিয়েছিলেন তখন দুই কেজি ডালের মূল্য ছিল একশ টাকা। প্রশ্ন হলো, আমাদের জন্য কি তার থেকে একশ টাকার বেশি নেওয়া জায়েয আছে?

নিজের জমিন ভাড়া দিয়ে পুনরায় ভাড়াটিয়া থেকে ভাড়া নেওয়া

প্রশ্ন (২২৩) : আমি আমাদের এলাকার এক লোকের কাছে ৪০ শতাংশ জমি ১০ হাজার টাকায় ভাড়া দেই। তিনি সেই জমি নিজে কোনো কাজে ব্যবহার না করে তার ভাইয়ের নিকট বর্গা দেন। কিন্তু পরবর্তীতে আমার টাকার প্রয়োজন হওয়ায় আমি তাকে বললাম, আপনি বর্গা হিসাবে এই জমি থেকে যে পরিমাণ ফসল পাবেন ঐ পরিমাণ ফসল আমি আপনাকে দিয়ে দিব। তবে আমি এ জমিটা আপনার কাছ থেকে নিয়ে অন্য একজনকে ভাড়া দিতে চাই। জানতে চাই, এ প্রস্তাবে তিনি সম্মত হলে এমন করা জায়েয হবে কি?