কোনো ব্যক্তি পারিশ্রমিক ছাড়া কোনো দোকানে শ্রম দিলে সে কি কোনো বিনিময় পাবে?

প্রশ্ন (১৩০৫১) : আমার চাচার টিনের ব্যবসা আছে। ব্যবসার সম্পূর্ণ পুঁজি তার একারই। আমরা দু’ভাই বড় হওয়ার পর তিনি আমাদেরকেও ব্যবসার কাজে শরীক করেছেন। এখন আমরা সবাই মিলে ব্যবসা দেখাশোনা করি। ইদানিং কিছু বিষয়ে বড় ভাইয়ের সাথে অমিল হওয়ায় আমি চাচ্ছি পৃথক হয়ে অন্য কোনো ব্যবসা করব। আমি গত সাত বছর দোকানে খেটেছি। এ সময়ে যখন যে প্রয়োজন দেখা দিয়েছে চাচার কাছ থেকে টাকা নিয়ে তা পূরণ করেছি। জানার বিষয় হল, উক্ত দীর্ঘ সময়ের খাটনি বাবদ আমি কি কোনো প্রাপ্য বা ব্যবসার কোনো অংশের মালিকানা দাবি করতে পারব? দয়া করে জানালে উপকৃত হব।

কোনো প্রকল্পের দায়িত্ব নেওয়ার পর তা থেকে বেঁচে যাওয়া টাকা কি ভোগ করা যাবে?

প্রশ্ন (১২৭১১) : আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ফ্যাকাল্টির ডিন অফিসে চাকরি করি। আমার নিয়মিত অফিস ডিউটির বাইরে ডিন স্যার আমাকে অতিরিক্ত একটি প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন। এ প্রজেক্টের তদারকী করা আমার নিয়মিত অফিস ডিউটির অতিরিক্ত ডিউটি। এর জন্য আমাকে অতিরিক্ত কোনো ভাতা দেওয়া হবে না। আর এ প্রজেক্টটি বাস্তবায়ন করতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এরচে’ কম খরচে কাজটি করা সম্ভব; কাজের কোনো ত্রুটি ছাড়াই। অর্থাৎ শ্রমিকদের পারিশ্রমিক দরদাম করে কিছুটা কমিয়ে টাকা বাঁচানো সম্ভব। আমি জানতে চাচ্ছি, বেঁচে যাওয়া টাকাগুলো আমার জন্য নেওয়া বৈধ হবে কি না?

কেয়ারটেকার পার্টটাইম জব করতে পারবে কি

প্রশ্ন (১১০৫০) : আমি এক বিল্ডিংয়ের কেয়ারটেকার। আমার কাজ হল, শুধু ভাড়াটিয়ার কাছ থেকে বাসা ভাড়া তোলা আর বিল্ডিংয়ের কারেন্ট লাইন ও পানির লাইনের রক্ষণাবেক্ষণ করা। এ ছাড়া আমার আর কোনো কাজ নেই। মালিক পক্ষ থেকে ২৪ ঘণ্টা থাকার শর্তও নেই। আমি কি পাশের একটি অফিসে পার্টটাইম জব করতে পারব কি?

লভ্যাংশ থেকে পারিশ্রমিক দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৯২) : আমার একটি বড় মুদি দোকান আছে। আমি একজন কর্মচারী রেখেছি। তার সাথে চুক্তি হয়েছে, যা লাভ হবে তার ৯০% আমি নিব। আর বাকি ১০% সে নিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি শুদ্ধ হয়েছে?

পারিশ্রমিক হিসেবে খাবার দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৮৩) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, লোকেরা কামলা রাখে এই শর্তে যে, উদাহরণ স্বরূপ কোনো কামলা যদি গৃহস্থের ঘরে দুই বেলা খাবার খায় তাহলে ৫০০ টাকা দিন প্রতি মজুরি। আর যদি খাবার না খায় তাহলে তাহলে ৬০০ টাকা। খাবার গৃহস্থের সামর্থ্য অনুযায়ী দেওয়া হয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি বৈধ?

পাড়া নারিকেল দিলে বৈধ হবে কি

প্রশ্ন (১০৮৮১) : আমাদের গ্রামে লোক দিয়ে নারিকেল পাড়ানো হয়। সেই লোকে পাড়া নারিকেল থেকেই পারিশ্রমিক দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি বৈধ?

একেবারেই কাজ না করতে পারলে পারিশ্রমিক দিতে হবে কি

প্রশ্ন (১০৮৭৩) : কিছুদিন আগে আমি আমার ঘরের কাজের জন্য ৫ জন শ্রমিক নেই। কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার কারণে তারা কোনো কাজ করতে পারেনি। জানতে চাচ্ছি, তারা কি পারিশ্রমিক পাবে?

ইমামের নামে উঠানো টাকা ফান্ডে রেখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৩) : আমাদের গ্রামের লোকদের থেকে ইমাম সাহেবের নাম দিয়ে তাকে দেওয়ার জন্য প্রতিমাসে টাকা উঠানো হয়। কিন্তু যা টাকা উঠে সেখান থেকে ১০ হাজার টাকা ইমাম সাহেবকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে জমা রাখা হয়। জানতে চাচ্ছি, এ কাজ কি ঠিক হচ্ছে?

ব্যাংকে ইমামতি করে বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (৭৫১৭) : আমি একজন মাদরাসার ছাত্র। আমি একটি সুদী ব্যাংকে দুই ওয়াক্ত নামাজের ইমামতি করি। তারা আমাকে এই জন্য বেতন দিয়ে থাকে। আমার প্রশ্ন হলো, আমার জন্য এই বেতন নেওয়া বৈধ হবে কি?

দোকানের কর্মচারীর জন্য লভ্যাংশের শতকরা হারে বেতন নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৭৫১৪) : আমার একটি মুদি দোকান আছে। দোকানের জন্য একজন কর্মচারী নিয়োগ দিয়েছি। তার সাথে আমার এভাবে চুক্তি হয়েছে যে, আমি শুধু পণ্য কিনে আনব আর ক্যাশে বসব। আর সে পণ্য বিক্রি করা, দোকান খোলা ও বন্ধ করা থেকে নিয়ে যাবতীয় কাজ করবে। এ জন্য প্রতিমাসে তাকে আমি লভ্যাংশের ১০% দিব। আমি জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি আমার জন্য সহিহ হয়েছে?

বাড়ি নির্মাণের পারিশ্রমিক শতকরা হারে নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৭৪২৩) : জনৈক ব্যক্তি নিজ জমিতে নিজ খরচে বাড়ি নির্মাণ করার ইচ্ছা পোষণ করেছে। সে একটি কোম্পানির সঙ্গে এই মর্মে চুক্তি করতে যাচ্ছে যে, কোম্পানি তার বাড়ি নির্মাণ করে দিবে এবং এই কাজের বিনিময় হিসেবে তারা নির্মাণ ব্যয়ের এক-দশমাংশ সমপরিমাণ টাকা নিয়ে নিবে। তার এ চুক্তি বৈধ হবে কি?

ড্রাইভারের জরিমানায় মালিক শরীক হবে কি

প্রশ্ন (৬৫৭০) : আমার অনেকগুলো সিএনজি আছে। সেগুলো ভাড়ায় দিয়ে থাকি। কখনো কখনো চালকরা আমার অনুমতি লঙ্ঘন করে গাড়ি চালায় এবং পুলিশের অন্যায় মামলার ঝামেলায় পড়ে। এ সব ক্ষেত্রে কি তাদের যে জরিমানা আসবে সেগুলোতে আমারও শরীক থাকতে হবে?

খাদেম সাহেবকে জুতা পাহারার দায়িত্ব দেওয়া যাবে কি

প্রশ্ন (৬১৬৭) : আমাদের মসজিদে প্রচুর জুতা চুরি হয়। মসজিদ কমিটি চাচ্ছে, নামাজ চলাকালে খাদেম সাহেবকে পাহারাদারির দায়িত্ব দিতে। জানতে চাচ্ছি, এভাবে জুতা পাহারা দেওয়ার দায়িত্ব খাদেম সাহেবের উপর চাপিয়ে দেওয়া যাবে কি?

খাদেম সাহেবকে জুতা ঠিক করার নির্দেশ দেওয়া যাবে কি

প্রশ্ন (৬১৬৬) : মসজিদ কমিটি খাদেম সাহেবকে নামাজে আগত মুসল্লীদের জুতা সোজা করতে বলে। জানতে চাচ্ছি, এ কাজ কি খাদেম সাহেবের দায়িত্বের অন্তর্ভুক্ত হবে?

গার্মেন্টসে নারী কর্মী নিয়োগ দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৩৭২) : আমার একটি গার্মেন্টস আছে। সেখানে পুরুষ কর্মীর পাশাপাশি নারী কর্মীরাও কাজ করে। জানতে চাচ্ছি, এভাবে নারী কর্মী নিয়োগ দেওয়া আমার জন্য বৈধ হয়েছে কি?

বিড়ি কোম্পানীর গোডাউনের দারোয়ানের কাজ করা যাবে কি

প্রশ্ন (৪০২৯) : আমি একটি বিড়ি কোম্পানীর গোডাউনে দারোয়ান হিসেবে কর্মরত। এক ব্যক্তি বলল, আমার এ চাকরিটি বৈধ হচ্ছে না। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

কুরবানির পশুর অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৭০) : আমার চাচা কুরবানির সময় কসাইয়ের সাথে এভাবে চুক্তি করেছে যে, সে চাচার গরু বানিয়ে দিলে চাচা তাকে ২ হাজার টাকা ও এক কেজি গোশত দিবেন। গরু বানানোর পর চাচা তাকে চুক্তি অনুসারে ২ হাজার টাকা ও ১ কেজি গোশত দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি শরিয়ত সম্মত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এখন আমার চাচার করণীয় কী?

দোকানের কর্মচারীর জন্য লভ্যাংশের শতকরা হারে বেতন নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (১৪০০) : আমার একটি মুদি দোকান আছে। দোকানের জন্য একজন কর্মচারী নিয়োগ দিয়েছি। তার সাথে আমার এভাবে চুক্তি হয়েছে যে, আমি শুধু পণ্য কিনে আনব আর ক্যাশে বসব। আর সে পণ্য বিক্রি করা, দোকান খোলা ও বন্ধ করা থেকে নিয়ে যাবতীয় কাজ করবে। এ জন্য প্রতিমাসে তাকে আমি লভ্যাংশের ১০% দিব। আমি জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি আমার জন্য সহিহ হয়েছে?

খেজুর গাছ ভাড়া নিয়ে রস বিক্রি করে ভাড়া পরিশোধ করা জায়েয আছে কি

প্রশ্ন (২৩৭) : আমাদের গ্রামে শীতকালে খেজুর গাছ ভাড়া দেওয়া হয়। গাছিরা তা ভাড়া নেয়। তবে তাদের কাছে যেহেতু নগদ টাকা থাকে না তাই তারা নগদ ভাড়া পরিশোধ করতে পারে না। পরবর্তীতে রস বিক্রি করে টাকা পেলে তা থেকে ভাড়া পরিশোধ করে। জানতে চাই,এভাবে ভাড়া গ্রহণ করা এবং পরিশোধ করা জায়েয আছে কি?