চাকুরী সংক্রান্ত বিধিবিধান

একজনের দোকান এবং অন্যজনের মেশিন দিয়ে যৌথ মূলধনের ব্যবসা করার হুকুম কি

প্রশ্ন (১৭০) : আমার এক বন্ধুর সাথে এভাবে চুক্তি হয় যে,সে আমার দোকানে ফটোস্ট্যাট মেশিন বসিয়ে ব্যবসা করবে। যা মুনাফা হবে তা থেকে ৪০% আমাকে দিবে। আমাদের উক্ত চুক্তিটি কি শরিয়তসম্মত হয়েছে? না হলে শরিয়তের বিধান জানিয়ে উপকৃত করবেন।

কোনো ঘর ভাড়া নিয়ে ব্যবহার না করলেও কি পুরো সময়ের ভাড়া দিতে হবে

প্রশ্ন (১৫৯) : এক ব্যক্তি আমার কাছ থেকে একটি রুম তিন মাসের জন্য ভাড়া নিয়ে দুই মাস তাতে থাকে। এবং এক মাস তা ব্যবহার করা থেকে বিরত থাকে। কিন্তু সে আমাকে রুমটি বুঝেয়েও দেয়নি। এখন সে আমাকে তৃতীয় মাসের ভাড়া দিচ্ছে না|। জানতে চাই,আমি কি তার কাছ থেকে পুরা তিন মাসের ভাড়াই নিতে পারবো?

ঘর মেরামতের টাকা কে দিবে? মালিক না ভাড়াটিয়া?

প্রশ্ন (১৪৮) : আমি একটি বাড়িতে ভাড়া থাকি। বাড়িটির মালিক ঢাকায় থাকেন। প্রতি বছর ঈদের সময় এসে তিনি এর ভাড়া নিয়ে যান। একবার ঘরের চাল বাতাসে ভেঙে পড়ে। তখন মালিককে জানালে তিনি তা ঠিক করে নিতে বলেন। আমি তার কথামতো টাকা খরচ করে তা ঠিক করে নেই। কিন্তু পরবর্তীতে তার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। জানতে চাই, আমি কি ঘর মেরামতের টাকাটা মালিকের কাছ থেকে নিতে পারবো?

কারও থেকে নির্দিষ্ট কাজের জন্য জমি নিয়ে সে জমি অন্য কাজে ব্যবহার করা

প্রশ্ন (১৪৭) : আমি গ্রামে বাস করি। আমার এক আত্মীয় আমাকে তার জমি চাষাবাদ করার জন্য দিয়েছে। আমি চাচ্ছি,নিজে চাষাবাদ না করে জমিটি অন্য কাউকে ভাড়ায় দিব। প্রশ্ন হল,আমার জন্য কি তা বৈধ হবে?

কাজ না থাকলে কর্মচারীদের বেতন থেকে কিছু টাকা কেটে রাখা যাবে কি না

প্রশ্ন (১৪১) : আমার একটি কাপড়ের দোকান আছে। সেখানে একজন কর্মচারী আছে। মাঝে মাঝে দেখা যায় যে,মাসে ২/৩ দিন পর্যন্ত কোনো কাজ থাকে না। ফলে কর্মচারী বেকার বসে থাকে। এতে কাঙ্ক্ষিত আয়ের চেয়ে কম আয় হয়। জানার বিষয় হল, যদি কোনো মাসে এমন হয়, তাহলে কর্মচারীর মাসিক বেতন হতে বেকার দিনগুলোর টাকা কেটে রাখা বৈধ হবে কি?