কোম্পানীর মিটিং না করে ভাতা উত্তলোন করার বিধান কী
প্রশ্ন (৮৫২) : আমাদের একটা সংস্থা আছে যা আমরা শরিয়া মোতাবেক চালাতে চাই। সংস্থার নিয়ম হলো যে, ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা মাঝে মধ্যে মিটিং করবেন। সংস্থার সমস্যা, অগ্রগতি, অবনতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন এবং দিকনির্দেশনা দিবেন। সে মোতাবেক সংস্থার নিয়োগপ্রাপ্ত এমডি সংস্থা চালাবেন। মিটিং এ যারা বা যে সদস্য উপস্থিত হবেন তিনি যাওয়া-আসা এবং খানা বাবদ সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণে ভাতা পাবেন যিনি উপস্থিত হবেন না তিনি ভাতা পাবেন না। এটা সংস্থার আইন এবং দীর্ঘদিন যাবৎ এই নিয়ম চলে আসছে। প্রশ্ন হলো, সংস্থার ম্যানেজিং কমিটি যদি কোনো মিটিং না করে ভুয়া মিটিং দেখিয়ে ভাতা উত্তোলন করে তাহলে উক্ত ভুয়া মিটিং দেখিয়ে সংস্থা থেকে যে ভাতা গ্রহণ করেছে তা বৈধ হয়েছে কিনা? এ বিষয়ে শরিয়া মোতাবেক সমাধান জানিয়ে বাধিত করবেন।