অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

ফরম বিক্রি করে ঋণ দেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৯৩৪) : আমরা কয়েকজন মিলে একটি ইসলামী সেবামূলক সংস্থা প্রতিষ্ঠিত করেছি। সদস্যদের জমাকৃত আমানত ও চাঁদার ৯০% নিজস্ব এবং ১০% কল্যাণ বা গোরাবা তহবিলে জমা হয়, যা দ্বারা সেবামূলক কাজ করা হয়। উক্ত সংস্থার টাকা সুদমুক্ত ঋণদান কর্মসূচি হিসেবে প্রতি হাজারের জন্য ২০ টাকা মূল্যের সংস্থায় ছাপানো ফরম ঋণগ্রহীতার নিকট বিক্রি করে উক্ত টাকা কল্যাণ তহবিলে জমা করার সিদ্ধান্ত হয়েছে। ইসলামি শরিয়তে উক্ত কর্মসূচি সঠিক কিনা?

লাভ অনির্দিষ্ট ও মূলধন স্থিতিশীল থাকার শর্তে মুদারাবা চুক্তি করা জায়েয আছে কি

প্রশ্ন (৯৩১) : কোনো ব্যক্তি ব্যবসার নিয়তে অপরকে কিছু টাকা দিয়ে বলল, আমাকে মুনাফা দিতে হবে না বরং আমার সংসারের খরচাদি দিতে হবে এবং মূলধনও পরিশোধ করতে হবে। তা শরিয়ত মোতাবেক বৈধ হবে কিনা?

বেশি দামে বিক্রি করার জন্য খাদ্য জমিয়ে রাখা যাবে কি

প্রশ্ন (৯৩০) : কোল্ডস্টোরে জমাকৃত আলু বেশি দামে বিক্রির জন্য অপেক্ষা করা যাবে কি? বছরের মাঝামাঝি একটা সময় ধরে তখন যা দাম হবে সেটাতে বিক্রি করা যাবে কি?

লাইসেন্স বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৯২৯) : আমি ঔষধ ফার্মেসির মালিক। আমাদের এলাকার বড় একটি বাজারে ফার্মেসি দেওয়ার জন্য একটি লাইসেন্স বানাই। কেননা বড় বাজারে ফার্মেসী করতে লাইসেন্স আবশ্যক। সরকারিভাবে যে কোনো সময় চেক আসার সম্ভাবনা থাকে। কিন্তু যে কোনো কারণে বড় বাজার থেকে ফার্মেসীটি ছোট বাজারে নিয়ে আসি, যেখানে চেক আসার সম্ভাবনা নেই। এখানে আর লাইসেন্সের প্রয়োজন নেই। অনেক ফার্মেসীওয়ালা লাইসেন্সটি বিক্রি করতে বলছে। এটা এখন আমার কাছে থাকাটা অনর্থক। কোনো কাজে আসছে না। আর আমার টাকারও প্রয়োজন। তাই জানার বিষয় হলো এই লাইসেন্স কারো কাছে বিক্রি করতে পারব কি?

মালিকের অনুমতি ছাড়া তার সামানা থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে কি

প্রশ্ন (৯২৮) : আমার বাড়িতে এক ব্যক্তি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত। একদিন পুলিশ এসে দরজা ভেঙ্গে তাকে ধরে নিয়ে যায়। জানা গেছে সে মাদক-ব্যবসায়ী ছিল। এলাকায় কেউ তাকে চিনে না। পুলিশ তাকে কোথায় নিয়ে গেছে তাও জানা নেই। উক্ত ফ্ল্যাটে তার কিছু মাল-সামানা আছে। তার কারণে পুলিশ কর্তৃক আমার ফ্ল্যাটটিতে কিছু ক্ষয় ক্ষতি হয়েছে। প্রশ্ন হলো, আমি তার মাল-সামানা বিক্রয় করে ক্ষয়ক্ষতি ও ভাড়া উসুল করতে পারব কি? আর বিক্রয় করতে না পারলে কত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে জানালে উপকৃত হব?

মানি এক্সচেঞ্জের ব্যবসা করা জায়েয আছে কি

প্রশ্ন (৯২৭) : মানি এক্সচেঞ্জের ব্যবসা অর্থাৎ এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রা দ্বারা কিছু কম-বেশির সাথে পরিবর্তন করা, এমনিভাবে দেশীয় মুদ্রাকে দেশি মুদ্রার বিনিময়ে পরিবর্তনের শরয়ি হুকুম কী?

সমিতির কোনো সদস্যের অসম্মতিতে তার টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে কি

প্রশ্ন (৯২৫) : এক ব্যক্তি সমিতির এ শর্ত পালনের অঙ্গীকার করে সমিতির সদস্য হয়েছে যে, সঞ্চিত টাকার লভ্যাংশের ৩০% জনকল্যাণ খাতে খরচ হবে। কিন্তু দেখা গেল লভ্যাংশের টাকা বণ্টনের সময় উল্লিখিত ব্যক্তি লভ্যাংশের ৩০% টাকা জনকল্যাণমূলক খাতে দিতে চাচ্ছে না। এমতাবস্থায় ওই ব্যক্তির লভ্যাংশের ৩০% টাকা তার অসম্মতিতে জনকল্যাণমূলক কাজে খরচ করা যাবে কি?

ইন্স্যুরেন্স কোম্পানির সদস্য হওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৯২৩) : একটি ইন্স্যুরেন্স কোম্পানির সদস্য হতে হলে ১৫ বছর পর্যন্ত প্রত্যেক বছর জমা দিতে হবে ৮৬২০ টাকা। পাঁচ বছর পর বা দুই বছর পর পর ১৫ হাজার টাকা করে বোনাস দেবে। ১৫ বছর পর ২ লক্ষ ৪০ হাজার টাকা দেবে। জানার বিষয় হলো উক্ত ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম কি শরিয়তসম্মত?

অংশীদারির ভিত্তিতে কোনো জিনিস ক্রয় করার পর পর্যায়ক্রমে একজনকে জিনিসটির মালিক বানিয়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (৯২২) : যায়েদ জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজি গাড়ি কেনার ইচ্ছা করে। কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় সে আবু বকরকে সিএনজি কেনায় শরিক করে এ শর্তে যে, তাকে ভাড়ার অর্ধেক দৈনিক বা মাসিক হিসেবে দেওয়া হবে। এই চুক্তি শরিয়ত মোতাবেক কি না? যদি আবুবকর বলে যে, এত দীর্ঘ সময় টাকা ব্যস্ত রাখা আমার পক্ষে সম্ভব নয়। তাই দৈনিক ভাড়ার অংশ পরিমাণ মূলধন থেকে যাবে। যেদিন মূলধন পরিশোধ হয়ে যাবে সেদিন যায়েদ সম্পূর্ণ সিএনজির মালিক হয়ে যাবে। এ চুক্তিটি কি শরিয়তসম্মত?

ইন্স্যুরেন্সের বিধান কী

প্রশ্ন (৯২০) : শরিয়তের পরিভাষায় ইন্স্যুরেন্স শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী? প্রচলিত ইন্স্যুরেন্সের পাশাপাশি আমাদের দেশে যে ইসলামী ইন্স্যুরেন্স পদ্ধতি চালু আছে তা কতটা শরিয়তসম্মত?

অংশীদারি ব্যবসায় ক্ষয়ক্ষতির দায়িত্ব কি সকল অংশীদারকে গ্রহণ করতে হবে

প্রশ্ন (৯১৯) : আমি একজন কাপড় ব্যবসায়ী। বহুদিন যাবৎ এ ব্যবসায় নিয়োজিত। ব্যাংকের সাথে লেনদেন করি না সুদের সম্পৃক্ততার ভয়ে। একজন চাকরিজীবী অবসরপ্রাপ্ত পরবর্তী পেনশনের কিছু টাকা লাভ-ক্ষতির অংশীদারির ভিত্তিতে আমার ব্যবসায় বিনিয়োগ করেন। ৫/৬ বছর ব্যবসার লভ্যাংশ তাকে দেওয়া হয়। একদিন রাতে অগ্নিকাণ্ডে ব্যবসার সমস্ত সম্পদসহ অন্যান্য গচ্ছিত সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। দোকানের কর্মচারী জানে বেঁচে গেলেও ছাই-কয়লা ছাড়া কিছুই বাকি নেই। এমতাবস্থায় ঐ লোকটি কি আমার কাছে টাকা পাবেন? শরিয়তের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমাদের দুজনকে শরিয়তের রায় জানিয়ে বাধিত করবেন।

বাইয়ে সালামের ক্ষেত্রে চালের পরিবর্তে টাকা নিতে পারবে কি

প্রশ্ন (৯১২) : যদি কোন ব্যক্তি ১০০০০ টাকা ধার নেয় এ শর্তের উপর যে, সে ঋণদাতাকে ছয় মাস পর ২০ মণ চাল দেবে। এখন উল্লিখিত সময় হওয়ার পর ঋণদাতার চালের প্রয়োজন না থাকায় বা ক্রয়-বিক্রয়ের ঝামেলা থেকে বাঁচার জন্য উভয়ের সম্মতিক্রমে চালের পরিবর্তে বাজার দর হিসেবে উক্ত চালের মূল্য গ্রহণ করা ঋণ দাতার জন্য জায়েয হবে কি?

মূল্য অগ্রিম প্রদান করে পণ্য বাকিতে গ্রহণ যাবে কি

প্রশ্ন (৯১১) : আমাদের এলাকায় নিয়ম আছে যে, কার্তিক মাসে কৃষকরা বিত্তশালী বা ব্যবসায়ীর কাছ থেকে আলু উঠানোর পূর্বে আলুর উপর দাম ধরে অগ্রিম টাকা নেয়। এর বিনিময়ে ফাল্গুন মাসে আলু উঠানোর সময় শতকরা হারে এক মন করে আলু দিয়ে থাকে। বাজারে আলুর দাম কম হোক বা বেশি হোক- এর প্রতি কোনো লক্ষ্য রাখা হয় না। শরিয়তের দৃষ্টিতে তা কি বৈধ?

বাকি বিক্রিতে মূল্য কিছুটা বেশি নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৯০৮) : আমি একজন সার ব্যবসায়ী। নগদ ও বাকি উভয়ভাবে বিক্রি করে থাকি। তবে যখন ক্রেতা বাকি ক্রয়ের জন্য আসে তখন নগদের যে মূল্য (বাজার মূল্য) তার থেকে বাকি ক্রয়ে ৩০০ বা ৪০০ টাকা বেশি মূল্য শর্ত করে থাকি। যেমন এক বস্তা সারের নগদ মূল্য ১০০০ টাকা আর বাকিতে ১৩০০ বা ১৫০০ নিয়ে থাকি। ক্রেতা এ শর্ত অনুযায়ী ক্রয় করে থাকে। উল্লেখ্য, টাকা কবে দেবে তা নির্দিষ্ট করা হয় না। এক মাস পরেও দিতে পারে বা এক বছর পরেও দিতে পারে। জানার বিষয় হল, এ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় বৈধ হবে কি? যদি বৈধ না হয় তাহলে কোন পদ্ধতিতে বৈধ হবে?

ঋণের পরিবর্তে পণ্য ক্রয় করে ঋণগ্রহীতার কাছে লাভে বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৯০৭) : আমাদের একটি সোসাইটি রয়েছে। এর কার্যক্রম হলো, কোন গ্রাহক ঋণের আবেদন করলে তাকে নগদ অর্থ না দিয়ে ঋণগ্রহীতার ইচ্ছাধীন সোসাইটির পক্ষ থেকে মালামাল ক্রয় করে সোসাইটির জিম্মায় আনা হয়। যেমন ধান, চাল, সেলাইমেশিন ইত্যাদি। অতঃপর গ্রাহকের কাছে এক বছর বা দুই বছর মেয়াদি মাসিক কিস্তির মাধ্যমে বাকিতে কিছু বেশি মূল্যে বিক্রি করা হয়। উক্ত লেনদেনটি কি শরিয়তসম্মত?