অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

সুদের টাকা মাদরাসার ছাত্রকে দান করা যাবে কি

প্রশ্ন (৪৭৩০) : আমার কাছে কিছু সুদের টাকা আছে। আমি শুনেছি, সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হয়। আমাদের এলাকায় আমার পরিচিত এক মাদরাসার ছাত্র আছে। আমি কি সে টাকা তাকে দিতে পারব?

নির্ধারিত স্থানে না নিয়ে যেতে পারলে কি পূর্ণ ভাড়া দিতে হবে

প্রশ্ন (৪৭১৮) : কিছুদিন আগে গ্রামের বাড়ি যাওয়ার জন্য পাঁচ হাজার টাকায় এক মাইক্রোবাস ভাড়া করি। কিন্তু অর্ধেক রাস্তার মত যাওয়ার পর গাড়িটি নষ্ট হয়ে যায়। চালক তা ঠিক না করতে পারায় অন্য মাধ্যমে বাড়ি পৌঁছি। আমার প্রশ্ন হল, আমার কি পূর্ণ ভাড়াই দিতে হবে?

পণ্য ক্রয় করে ক্র্যাচ কার্ড গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪৭১৫) : সামনে কুরবানীর ঈদ। বিভিন্ন ফ্রিজ বিক্রেতা কোম্পানী অফার দিচ্ছে যে, ফ্রিজ কিনলে একটি ক্র্যাচ কার্ড দেওয়া হবে। সেখানে বিভিন্ন ধরনের পুরস্কার থাকে। জানতে চাচ্ছি, সেই ক্র্যাচ কার্ড গ্রহণ করা এবং তা থেকে প্রাপ্ত পুরস্কার বৈধ হবে কি?

ট্যাটু অঙ্কনের ব্যবসা করা যাবে কি

প্রশ্ন (৪৭০৭) : বর্তমানের ট্রেন্ড হল শরীরে ট্যাটু অঙ্কন করা। ট্যাটু অঙ্কনের ব্যবসাটিও একটি লাভজনক ব্যবসা। আমিও ইচ্ছা করেছি, একটি দোকান দিয়ে ট্যাটু অঙ্কনের ব্যবসা শুরু করব। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কি আমার জন্য বৈধ হবে? উপার্জন কি হালাল হবে?

সুদের টাকা আপন বোনকে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৭০৪) : আমার ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে। সেখানে প্রায় ২ হাজার টাকার মত সুদ এসেছে। আমি শুনেছি, সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দান করে দিতে হবে। প্রশ্ন হল, আমি কি সে টাকা আমার বোনকে দিতে পারব? উল্লেখ্য, আমার বোন যাকাত গ্রহণের উপযুক্ত।

মোবাইল হারিয়ে ফেললে জরিমানা কে দিবে

প্রশ্ন (৪৬৯০) : কিছুদিন আগে ঢাকা যাওয়ার সময় আমার বন্ধুর মোবাইলটি আমি তার অনুমতিক্রমে আমার সাথে নিয়ে যাই। গাড়ির সিটে মোবাইলটি রেখে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। এক পর্যায়ে গন্তব্যস্থানে পৌঁছার পর মোবাইল না নিয়েই আমি গাড়ি থেকে নেমে যাই। ফলে মোবাইলটি হারিয়ে যায়। প্রশ্ন হল, এখন কি আমার উক্ত মোবাইলের জরিমানা দিতে হবে?

মাদকের টাকায় নির্মিত বাড়ি ব্যবহার করা বৈধ হবে কি

প্রশ্ন (৪৬৮৯) : আমার এক বন্ধুর বাবা মাদকের ব্যবসা করেন। তার আর কোনো বৈধ ইনকাম সোর্স নেই। তিনি ব্যবসা থেকে প্রাপ্ত টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করেছেন। আমার বন্ধু জানতে চেয়েছে, সে বাড়িতে বসবাস করা বৈধ হবে কি?

গন্তব্যে পৌঁছার আগে নেমে গেলে পূর্ণ ভাড়া দিতে হবে কি

প্রশ্ন (৪৬৭৯) : মাঝে মাঝে এমন হয়, নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য নির্দিষ্ট ভাড়ার চুক্তিতে বাসে উঠি। কিন্তু রাস্তায় জ্যামের কারণে গন্তব্যে পৌঁছার পূর্বেই নেমে যাই। জানতে চাচ্ছি, উক্ত ক্ষেত্রে কি নির্ধারিত ভাড়াই পরিশোধ করতে হবে, নাকি যে পর্যন্ত গিয়ে নেমে পড়েছি সে পর্যন্তের ভাড়া দিতে হবে?

মোবাইল ব্যাংকিং কর্তৃক ক্যাশ আউট চার্জ কি সুদের অন্তর্ভুক্ত

প্রশ্ন (৪৬৭৮) : বিকাশ নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিংগুলো ক্যাশ আউটের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ নির্ধারণ করে রেখেছে। জানতে চাচ্ছি, সেই চার্জ কি সুদ হবে?

হোম লোন নিয়ে তৈরিকৃত বাড়িতে থাকা যাবে কি

প্রশ্ন (৪৬৬৬) : আমার বাবা সুদের ভিত্তিতে হোম লোন নিয়ে একটি বাড়ি বানিয়েছেন। এখন তার মাঝে ইসলামের বুঝ এসেছে। সুদের ভিত্তিতে লোন নিয়ে বাড়ি বানানোর কারণে তিনি চিন্তিত যে, এ বাড়িতে থাকা যাবে কিনা। আমি জানতে চাচ্ছি, উক্ত বাড়িতে বসবাস করা তার জন্য বৈধ হবে কি?

হিন্দুদের দোকান থেকে মিষ্টান্ন ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৪৬৬৪) : আমাদের এলাকায় মুসলমানদের মিষ্টির দোকান রয়েছে। কিন্তু হিন্দু ব্যবসায়ীদের তৈরিকৃত মিষ্টির স্বাদ ভালো হয়। আমার প্রশ্ন হল, মুসলমানদের দোকান থাকা সত্ত্বেও হিন্দুদের দোকান থেকে মিষ্টান্ন ক্রয় করা যাবে কি?

ব্যাংক প্রদত্ত শিক্ষাবৃত্তি গরিব শিক্ষার্থীরা গ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৪৬৪৩) : আমি আর্থিকভাবে অস্বচ্ছল। বিভিন্ন ব্যাংক কর্তৃক গরিব শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। জানতে চাচ্ছি, সে সকল শিক্ষাবৃত্তি গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

বৈশাখী পোশাক বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪৬৪২) : আমি একজন কাপড় ব্যবসায়ী। পহেলা বৈশাখ উপলক্ষ্যে মার্কেটে বিভিন্ন ধরণের বৈশাখী পোশাক উঠে থাকে। আমার প্রশ্ন হল, সে সকল বৈশাখী পোশাক বিক্রি করা বৈধ হবে কি?