অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

চাকরিদাতাদের সাথে চাকরিপ্রার্থীদের যোগাযোগ করিয়ে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৯৬৫) : আমি একটি জব খোঁজার ওয়েব সাইট খুলেছি। এতে চাকরিদাতা বিভিন্ন কোম্পানীর অ্যাড দেই। চাকরিপ্রার্থীরা এতে অ্যাড দেখে কোম্পানীর সাথে যোগযোগ করে চাকরি পেয়ে থাকে। আমি এক্ষেত্রে উভয় পক্ষ থেকে নির্ধারিত হারে কমিশন নিয়ে থাকি। জানতে চাচ্ছি, আমার এ কাজটি বৈধ হচ্ছে?

ঘুষ দিয়ে উঠানো টাকায় মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৫৯৬৪) : আমাদের গ্রামে মসজিদ নির্মাণের জন্য এক লক্ষ টাকা সৌদি সরকার কর্তৃক বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সেই টাকা সরকারি কর্মকর্তারা ঘুষ ছাড়া না দেওয়ায় আমাদের মসজিদের সেক্রেটারি ঘুষ দিয়ে উক্ত টাকা উঠিয়ে আনেন। জানতে চাচ্ছি, উক্ত টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি?

সাধারণ ধান নিয়ে দামি ধান দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৯২১) : কিছুদিন আগে এক ব্যক্তি আমার কাছ থেকে ২০ কেজি আউশ ধান করজ হিসেবে নেয়। কয়েক মাস পর পরিশোধের সময় ১৫ কেশি আউশ ধান দিয়ে তার চেয়ে দামি ও উন্নত মানের পোলাওয়ের ধান ৫ কেজি দেয়। আমি নিতে না চাইলেও সে জোর করে দেয়। জানতে চাচ্ছি, এভাবে নেওয়া কি আমার জন্য বৈধ হয়েছে?

লটারি কার্ড কিনে অর্থ আয় করা যাবে কি

প্রশ্ন (৫৯২০) : আমি প্রবাসী। আরব কান্ট্রিগুলো কিছু লটারি কার্ড পাওয়া। এগুলোর মাধ্যমে সহজে অর্থ উপার্জন করা যায়। জানতে চাচ্ছি, এই লটারি কার্ডগুলো ক্রয় করে অর্থ উপার্জন করা যাবে কি?

ঋণ নিয়ে স্বেচ্ছায় লাভ দিতে চাইলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৮৮০) : আমার এক আত্মীয় আমার কাছ থেকে দুই লক্ষ টাকা ঋণ নিয়ে তা দিয়ে ব্যবসা করেছে। সে ব্যবসায় কিছু লাভও হয়েছে। এখন সে আমাকে আমার ঋণের টাকা ফেরত দিতে চাচ্ছে। পাশাপাশি সেই লাভ থেকেও কিছু টাকা দিতে চাচ্ছে। জানতে চাচ্ছি, সেই অতিরিক্ত লাভ গ্রহণ করা যাবে কি?

আমানতের টাকা ঋণ হিসেবে দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৮৬৮) : আমার কাছে এক ব্যক্তি আমানত স্বরূপ এক লক্ষ টাকা রেখেছে। আমার ভাই আমার কাছে কিছু টাকা ঋণ চেয়েছেন। জানতে চাচ্ছি, আমি কি তাকে সেই আমানতের টাকা থেকে ঋণ দিতে পারব?

অর্ডারকৃত পণ্যের চেয়ে প্রস্তুতকৃত অতিরিক্ত পণ্যের মালিক কে হবে

প্রশ্ন (৫৮৬৭) : আমার একটি কারখানা আছে। জনৈক বায়ার একটি নির্দিষ্ট পণ্য আমার কারখানায় তৈরি করতে দিয়েছে। কাঁচামাল সেই সরবরাহ করেছে। তার সাথে চুক্তি হয়েছে যে, আমি ১০ হাজার পণ্য তৈরি করে দিব। কিন্তু উক্ত কাঁচামাল দ্বারা ১২ হাজার পণ্য তৈরি করা হয়েছে। জানতে চাচ্ছি, এই অতিরিক্ত পণ্যের মালিক কে হবে?

মুদারিব অন্যের সাথে মুদারাবা চুক্তি করতে পারবে কি

প্রশ্ন (৫৭৭৩) : আমার চাচা আমাকে মুদারাবা চুক্তি স্বরূপ ১ লক্ষ টাকা দিয়েছেন। আমি সেই টাকা আমার এক বন্ধুকে ব্যবসা করার জন্য মুদারাবা স্বরূপ দিয়েছি। জানতে চাচ্ছি, দ্বিতীয় মুদারাবা চুক্তিটি কি শুদ্ধ হয়েছে?

বাধ্য হয়ে ঘুষ গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৭৫৮) : আমি এক প্রতিষ্ঠানে কর্মরত। আমি যে পদে আছি, সেখানে চাকরি বাঁচাতে বাধ্য হয়েই ঘুষ খেতে হয়। কারণ আমার বসেরা ঘুষ নিয়ে থাকেন। জানতে চাচ্ছি, আমি বাধ্য হওয়ার কারণে কি ঘুষ গ্রহণ করতে পারব?

নকল করে পাশকারী সার্টিফিকেট দেখিয়ে চাকুরি নিলে ইনকাম বৈধ হবে কি

প্রশ্ন (৫৭৪৩) : আমি নকল করে পাশ করেছিলাম। সেই সার্টিফিকেট দেখিয়ে আমি এক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছি। জানতে চাচ্ছি, এতে আমার প্রাপ্ত ইনকাম হালাল হচ্ছে কি?

সুদী ব্যাংকের কাছে এটিএম-এর জন্য ঘর ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৭০০) : আমার একটি মালিকানাধীন দোকান রয়েছে। একটি সুদী ব্যাংক চাচ্ছে সে দোকানটি ভাড়া নিতে। তারা সেখানে তাদের এটিএম মেশিন স্থাপন করবে। জানতে চাচ্ছি, এটি ভাড়া দেওয়া আমার জন্য বৈধ হবে কি?

বাবার হারাম উপার্জনে সহযোগিতা করা যাবে কি

প্রশ্ন (৫৬৬৯) : আমার এক বন্ধুর বাবা হারাম বস্তুর ব্যবসার সাথে জড়িত। তিনি আমার বন্ধুকে নির্দেশ দিয়েছেন তার ব্যবসা দেখাশোনা করতে। এখন আমার বন্ধু যদি তার কথায় রাজি না হয় তাহলে তিনি অসন্তুষ্ট হবেন। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার বন্ধু কী করবে?