অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

বাধ্য হয়ে পাসপোর্ট করানোর জন্য ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৮৫) : আমার জরুরি ভিত্তিতে পাসপোর্ট করানো দরকার। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদেরকে কিছু টাকা না দিলে তারা দ্রুত করে দিতে চায় না। জানতে চাচ্ছি, যেহেতু আমি নিরুপায়, তাই তাদেরকে কিছু টাকা দিয়ে তাড়াতাড়ি পাসপোর্ট করানো যাবে কি?

বাড়িওয়ালা কি কয়েক মাসের ভাড়া আগে নিতে পারবে

প্রশ্ন (৭৭৮৪) : আমাদের একটা বাড়ি আছে। বর্তমানে টাকার প্রয়োজনে আমরা চাচ্ছি, ভাড়াটিয়াদের থেকে আগামী ৫ মাসের ভাড়া অগ্রিম নিয়ে নিব।। এতে কি কোন সমস্যা হবে?

আম ছোট অবস্থায় বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৭৭৭) : আমাদের আমের বাগান আছে। আম যখন ছোট থাকে তখন আমরা আমগুলো বিক্রি করে দিই। সেগুলো গাছেই থাকে। বড় হওয়ার পর ক্রেতা এসে সেগুলো নিয়ে যায়। এই চুক্তি কি জায়েয হয়?

পণ্যের পরিবর্তে টাকা দিতে পারবে কি

প্রশ্ন (৭৭৬২) : এক ব্যক্তির সাথে আমার চুক্তি হয়েছে যে, আমি তাকে এক মাস পর পাঁচ মণ ধান দিব। এ জন্য সে আমাকে মণ প্রতি ৯০০ টাকা করে দিয়েছে। কিন্তু এখন ধানের মূল্য বেড়ে যাওয়ায় আমি চাচ্ছি, তাকে দুই মণ ধান না দিয়ে তার টাকা দিব। আর বাকি তিন মণ ধান দিব। এটা কি জায়েয হবে?

নাজাশি করার জন্য টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৪৮) : কুরবানির সময় গরুর হাঁটে গরু বেপারীদের সাথে আমি চুক্তি করি যে, কাস্টমার আসলে কাস্টমার সেজে গরুর মূল্য বাড়িয়ে বলব যেন মূল কাস্টমার বেশি দামে কিনতে উদ্বুদ্ধ হয়। এর বিনিময়ে আমি তাদের থেকে টাকা নিই। এমন করা কি আমার জন্য জায়েয আছে?

নাজাশ মানে কি

প্রশ্ন (৭৭৪৭) : হাদিসে যে নাজাশ থেকে নিষেধ করা হয়েছে। এই নাজাশ মানে কী?

টেক্স ফাঁকি দিয়ে পণ্য এনে বিক্রি করলে কি হারাম হবে

প্রশ্ন (৭৭৪০) : আমার একটি কসমেটিকসের দোকান রয়েছে। আমার এক সাপ্লাইয়ার বিদেশ থেকে বিভিন্ন কসমেটিকস শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসে। সেই পণ্যগুলো কিছুটা কম দামে পাওয়া যাওয়ায় আমি তার কাছ থেকে ক্রয় করে আমার দোকানে বিক্রি করে থাকি। প্রশ্ন হল, সেই পণ্যগুলো বিক্রি করা কি আমার জন্য হারাম হবে?

ঝড়ের কারণে শ্রমিকেরা কাজ করতে না পারলে কি পারিশ্রমিক দিতে হবে

প্রশ্ন (৭৭৩৯) : আমি তিনজন শ্রমিককে মাটি কাটার জন্য ঠিক করে রেখেছিলাম। তার মাটি কাটতে এসেছেও। কিন্তু বৃষ্টির কারণে কাটতে পারেনি। এখন কি তাদেরকে আমার পারিশ্রমিক দিতে হবে?

ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৩৩) : পাসপোর্টের আবেদন বাতিল হওয়ার ভয়ে পুলিশকে ঘুষ দেওয়া যাবে কি?

গরুর দালালি করার জন্য লোক নিয়োগ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭২৯) : আমি গরু বিক্রি করি। কুরবানির সময় আমি দুই তিন জন লোককে নিয়োগ দিই, যেন কাস্টমার আসলে তারা এসে গরুর দাম বাড়িয়ে বলে। ফলে কাস্টমার বেশি দামে কিনতে উদ্বুদ্ধ হয়। এটা কি জায়েয আছে?

ব্যাংকে জমাকৃত টাকার সুদের ভ্যাটের ক্ষেত্রে করণীয় কী

প্রশ্ন (৭৬৬৭) : ব্যাংক থেকে প্রাপ্ত সুদ থেকে সরকার যে ভ্যাট কেটে নেয় সেটা কি সুদ থেকে নেওয়াই যথেষ্ট হবে না আমার নিজ থেকে আবার সেটি আদায় করতে হবে? যেমন ব্যাংকে যদি আমার দুই লক্ষ টাকা থাকে তাহলে এর সাথে কিছু সুদ যুক্ত হয়ে আমার টাকা হবে দুই লক্ষ দুইশত টাকা (উদাহরণস্বরূপ)। এখন সরকার যে ভ্যাট কেটে নেয় সেটা তো দুই লক্ষ দুইশত টাকা থেকেই কর্তন করবে। অথচ দুইশত টাকা তো সুদের টাকা। তাই আমার জানার বিষয় হলো সুদের টাকা থেকে যে পরিমাণ ভ্যাট কাটা হবে তা কি আমার ভ্যাট হিসেবে গণ্য হবে না অন্য কোনো পন্থায় আমাকে তা আদায় করতে হবে?

বিক্রিত জমির বাঁশঝাড় কার মালিকানায় থাকবে

প্রশ্ন (৭৬২৪) : আমার বড় ভাই কিছুদিন আগে একটি জমি বিক্রি করেন। সেই জমিতে একটি বাঁশঝাড় আছে। আমার ভাই সেটি কয়েকদিন পর কেটে নিবেন। কিন্তু জমি বিক্রির সময় সেই বাঁশঝাড়ের কথা উল্লেখ করা হয়নি। এখন ক্রেতা সেই বাঁশঝাড়সহ জমি দাবি করছে। আমার প্রশ্ন হল, এই বাঁশঝাড় কার মালিকানায় থাকবে?

সরকারিভাবে নিষেধ থাকলে প্রাইভেট পড়ানো যাবে কি

প্রশ্ন (৭৬১৮) : আমি শুনেছি, প্রাইমারি স্কুলে সরকারিভাবে প্রাইভেট পড়ানো নিষেধ। আমি একটা প্রাইমারি স্কুলে পড়াই। এখন কি আমি আমার স্টুডেন্টদেরকে প্রাইভেট পড়াতে পারব না?

সুদী ব্যাংক থেকে প্রদত্ত বৃত্তি গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৭৫২৪) : আমি এইবার এসএসসি পরীক্ষা দিয়ে ‍এ প্লাস পেয়েছি। ভালো ফলাফলের কারণে একটি ব্যাংক থেকে আমাকে বৃত্তি দিয়েছে। প্রশ্ন হলো, তাদের এ বৃত্তি গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে?