পোষাক-পর্দা ও দেহসজ্জা

অ্যামব্রয়ডারি করা পাঞ্জাবি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৮৮৭) : আমার একটি পাঞ্জাবির দোকান আছে। সেখানে আমি অ্যামব্রয়ডারি করা বিভিন্ন ধরণের পাঞ্জাবি বিক্রি করে থাকি। জানতে চাচ্ছি, অ্যামব্রয়ডারি করা পাঞ্জাবি বিক্রি করতে কোনো সমস্যা আছে কি?

মাসিক অবস্থায় নারীরা সাজ-সজ্জা করতে পারবে কি

প্রশ্ন (৩৮৭৬) : মাসিক অবস্থায় নারীদের সাজ-সজ্জা করা কি নিষেধ? একবার আমার স্ত্রী মাসিক অবস্থায় সাজগোজ করলে এলাকার এক মহিলা বলল, মাসিক অবস্থায় সাজগোজ করা যাবে না। উক্ত মহিলার কথা কি সঠিক?

বিবাহিত নারীদের জন্য কি সাদা পোশাক পরা নিষেধ

প্রশ্ন (৩৮৭৫) : আমি বিবাহিতা। সাদা পোশাক আমার খুব পছন্দ। এক আত্মীয় সেদিন বললেন, বিবাহিতা নারীদের জন্য সাদা পোশাক পড়া ঠিক নয়। কারণ, সাদা বিধবা নারীদের পোশাক। আমার প্রশ্ন হল, বিবাহিতা নারীদের জন্য সাদা পোশাক পরা কি নিষেধ? পরলে কি কোনো ক্ষতি হবে?

নারীরা পাতলা পোশাক পরতে পারবে কি

প্রশ্ন (৩৮৭৩) : নারীদের জন্য পাতলা পোশাক কতটুকু বৈধ? বর্তমানে অনেক নারীকে দেখা যায়, তারা পাতলা পোশাক পরে থাকে। এ ব্যাপারে সঠিক মাসআলা জানতে চাচ্ছি।

ডিজাইন করা বোরকা ব্যবহার করা বৈধ কি

প্রশ্ন (৩৮৬৬) : আমি বিয়ের আগে ডিজাইন করা বোরকা ব্যবহার করতাম। বিয়ের পর আমার স্বামী ডিজাইন করা বোরকা পরতে নিষেধ করছেন। নরমাল বোরকা পরতে বলছেন। জানতে চাচ্ছি, ডিজাইন করা বোরকা পরা কি শরিয়তে নিষেধ?

ডিজাইন করা বোরকা বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৮৬৫) : আমার একটি বোরকার দোকান রয়েছে। সেখানে বিভিন্ন ধরণের বোরাকা বিক্রি করি। ডিজাইন করা বোরকাও বিক্রি হয়। জানতে চাচ্ছি, ডিজাইন করা বোরকা বিক্রি করা বৈধ হবে কি?

চুলে খেজাব করা কি উত্তম

প্রশ্ন (৩৮৬১) : আমি শুনেছি, চুল সাদা হয়ে গেলে কালো ছাড়া ভিন্ন কালারের খেজাব ব্যবহার করা যায়। আমার প্রশ্ন হল, চুল সাদা হলে খেজাব লাগানো উত্তম, নাকি চুল সাদা রেখে দেওয়াই উত্তম?

শ্যালিকার সাথে পর্দা করতে হবে কি

প্রশ্ন (৩৭৬২) : শ্যালিকার সাথে পর্দা করা কি জরুরি? অনেকে বলে থাকে, শ্যালিকার সাথে পর্দা করা জরুরি নয়, কারণ তাকে বিয়ে করা যায় না। সঠিক বিষয়টি জানতে চাচ্ছি।