আমলের সুন্নাহসম্মত পদ্ধতি

ইবাদতের জন্য নিয়ত শর্ত।

প্রশ্ন (১১৬৭৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি এমন কোনো কাজ করে যা সুন্নত, অথচ সে তা জানে না, তাহলেও কি সে সুন্নত আদায় করেছে বলে গণ্য হবে? নাকি সুন্নত আদায় করছি এই নিয়তে সুন্নত পালন করলেই তা কেবল সুন্নত পালন হিসেবে গণ্য হবে?

মুনাজাতে হাত ঢেকে রাখলে কোন সমস্যা হবে কি

প্রশ্ন (৮০৪৫) : আমার নাম সাদিয়া। আমরা যখন মুনাজাত করি তখন তো হিজাবের ভেতরে হাত রেখে দোয়া করি। এক মহিলা বলল, এভাবে দোয়া করা নাকি ঠিক নয়। বরং হিজাবের ভেতর থেকে হাত বের করে দোয়া করতে হবে। আসলে বিষয়টি কী?

রাগ কমানোর শরয়ি পদ্ধতি কী

প্রশ্ন (৪৪০২) : আমি তুলনামূলক রাগী মানুষ। একটুতেই রেগে যাই। জানতে চাচ্ছি, রাগ কমানোর শরয়ি কোনো পদ্ধতি আছে কি?

ইবাদত কি গোপনে করতে হবে

প্রশ্ন (৩৫১৪) : আমি শুনেছি, হাদিসে রিয়া থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। প্রশ্ন হল, তাহলে কি ইবাদত বন্দেগি গোপনে করতে হবে?

ইস্তেখারার ফলাফল কি শুধু স্বপ্নের মাধ্যমেই জানা যাবে

প্রশ্ন (৩৪৭৫) : আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইস্তেখারার নামাজ পড়েছি। কিন্তু কোনো স্বপ্ন দেখিনি। জানতে চাচ্ছি, ইস্তেখারার ফলাফল কি শুধু স্বপ্নের মাধ্যমেই জানা যায়? নাকি ভিন্ন কোনো মাধ্যম রয়েছে?

খানা খাওয়ার পর কি মিষ্টি খাওয়া সুন্নত

প্রশ্ন (২৮৪৪) : সেদিন আমাদের বাসায় আত্মীয়-স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমার মামাও উপস্থিত হয়েছিলেন। তিনি খাবারের পর জিজ্ঞাসা করলেন, মিষ্টির ব্যবস্থা আছে কিনা? আমি জিজ্ঞাসা করলাম কেন? তিনি বললেন, রাসূল (সা.) খাবারের পর মিষ্টি খেতেন। আমার জানার বিষয় হল, খাবারের পর কি মিষ্টি খাওয়া সুন্নত?

ঘুমের সময় তিন কুল পড়ে ফুঁ দেওয়া কি হাদিস দ্বারা প্রমাণিত

প্রশ্ন (২৫৭৩) : অনেকে বলে থাকে, ঘুমানোর সময় তিন কুল পড়ে হাতে ফুঁ দিয়ে সম্পূর্ণ শরীর মুছে দিয়ে শরীর বন্ধ করতে হয়। আমি জানতে চাচ্ছি, এ বিষয়টি কি হাদিস দ্বারা প্রমাণিত?

ফজিলত লাভের জন্য সূরা মুলক কয়বার পড়তে হবে

প্রশ্ন (২৫৭১) : আমি একটি বইয়ে পড়েছি, সূরা মুলক তার পাঠকারীকে কবরের আযাব থেকে হেফাজত করবে। প্রশ্ন হল, এই ফজিলত লাভ করতে হলে সূরা মুলক কয়বার পাঠ করতে হবে? জীবনে একবার পড়লেই কি চলবে?

রাতে দশ আয়াত কিভাবে পাঠ করবে

প্রশ্ন (২৫৬৭) : আমি শুনেছি, রাতে কুরআনের দশ আয়াত পাঠ করলে গাফেলদের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়। আমার প্রশ্ন হল, এই ফজিলত লাভ করার জন্য দশ আয়াত নামাজে পড়তে হবে? নাকি নামাজের বাহিরে পড়লেও চলবে?

কাজ শেষ হয়ে যাওয়ার পর রিয়া আসলে কী করবে

প্রশ্ন (২৪৪৮) : আমি কোনো একটি নেক কাজ শেষ করার পর কেউ যদি সে কাজটির প্রশংসা করে তাহলে আনন্দ লাগে। এটি কি রিয়া হবে? এর কারণে কি আমার উক্ত নেক কাজের সওয়াব নষ্ট হয়ে যাবে?

মাইয়্যেতকে কবরে রাখার সুন্নত সম্মত পদ্ধতি কী

প্রশ্ন (১২৫৭) : বর্তমানে দেখা যায়, মাইয়্যেতকে কবরে চিত করে শুইয়ে শুধু মুখটি কেবলার দিকে ফিরিয়ে দেওয়া হয়। আমি জানতে চাচ্ছি, এটিই কি মাইয়্যেতকে কবরে রাখার সুন্নত সম্মত পদ্ধতি?

ওলিমা করার সুন্নত সম্মত পদ্ধতি কী

প্রশ্ন (১২৫৩) : আমি শুনেছি, ওলিমা করা সুন্নত। তাই আমি আমার বিয়ের পর ওলিমা করতে চাচ্ছি। মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি, ওলিমা করার সুন্নত সম্মত পদ্ধতি কী?