আমল শিষ্টাচার ব্যক্তিত্ব

পূর্বের ছবির কারণে কি গুনাহ হবে

প্রশ্ন (৫৯৮৩) : আমি আগে প্রচুর ছবি তুলতাম। বর্তমানে দ্বীন সম্পর্কে জ্ঞান আসার কারণে তা বাদ দিয়েছি। আমার কাছে যে ছবিগুলো ছিল সেগুলোও ডিলিট করে দিয়েছি। পাশাপাশি তওবাও করেছি। তবে আরো অনেকের কাছে আমার ছবিগুলো ছিল। কার কার কাছে ছিল তা আমার সঠিক জানা নেই। জানতে চাচ্ছি, বাকি ছবিগুলোর কারণে কি আমার গুনাহ হবে?

ক্ষমা চাওয়ার পরও ক্ষমা না করলে কী করবে

প্রশ্ন (৫৯৬১) : আমি এক ব্যক্তিকে কষ্ট দিয়েছিলাম। পরবর্তীতে আমার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করি। পাশাপাশি উক্ত ব্যক্তির কাছেও ক্ষমা চাই। সে বলে, আল্লাহ ক্ষমা করলেও আমি কখনো তোমাকে ক্ষমা করব না। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার করণীয় কী? আমি কখনো ক্ষমা পাব না? আখেরাতে কি এর জন্য পাকড়াও হতে হবে?

হাতে ঝোল থাকলে বাম হাতে পানি খাওয়া যাবে কি

প্রশ্ন (৫৯২৯) : ভাত খাওয়ার সময় হাতে তরকারির ঝোল লেগে থাকে। জানতে চাচ্ছি, পানি খাওয়ার প্রয়োজন দেখা দিলে বাম হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতের পিঠ দিয়ে গ্লাসের তলায় ঠেস লাগিয়ে পানি পান করা যাবে কি?

বড় চাচাকে বড় বাবা ডাকা যাবে কি

প্রশ্ন (৫৯১৩) : আমাদের গ্রামে বড় চাচাকে বড় বাবা ডাকা হয়ে থাকে। কিছুদিন আগে একটি বয়ানে শুনলাম, শরিয়তের দৃষ্টিতে অন্যকে বাবা হিসেবে পরিচয় দেওয়া নাজায়েয। প্রশ্ন হল, বড় চাচাকে কি বড় বাবা বলে ডাকা যাবে না?

নানির মাকে বড় মা ডাকা যাবে কি

প্রশ্ন (৫৯০০) : আমার নানির মা এখনো জীবিত আছেন। আমরা সবাই তাকে বড় হিসেবে ডাকি। জানতে চাচ্ছি, নানির মাকে বড় মা ডাকা যাবে কি? শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?

যার সাথে যিনা হয়েছে তাকে বিয়ে করলে কি গুনাহ মাফ হবে

প্রশ্ন (৫৮৯৭) : আমার এক বন্ধু এক নারীর সাথে যিনা করেছিল। পরবর্তীতে তাকেই বিয়ে করে। জানতে চাচ্ছি, সেই নারীকে বিয়ে করার দ্বারা কি তার যিনার গুনাহ মাফ হয়ে যাবে?

সূরা মুলক নামাজে পাঠ করলে ফজিলত লাভ হবে কি

প্রশ্ন (৫৮৬০) : আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জেনেছি, ঘুমের আগে সূরা মুলক পাঠের অনেক ফজিলত আছে। জানতে চাচ্ছি, আমি যদি ঘুমের আগেই সূরা মুলক নফল নামাজে পাঠ করি তাহলে উক্ত ফজিলত লাভ হবে কি?

সূরা কাহফ কি এক বৈঠকে পাঠ করতে হবে

প্রশ্ন (৫৮৫৮) : আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জেনেছি, শুক্রবারে সূরা কাহফ পাঠের অনেক ফজিলত রয়েছে। জানতে চাচ্ছি, সূরা কাহফ কি এক বসায় পাঠ করতে হবে, নাকি ভিন্ন ভিন্ন বৈঠকে একাধিকবার পাঠ করে শেষ করলেও এই ফজিলত লাভ হবে?