মৃত্যু জানাযা ও কবর

মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে কি তার পাশে বসে তেলাওয়াত করা যাবে না

প্রশ্ন (১৯১৫) : আমরা জানি মৃত ব্যক্তির ঈসালে সওয়াবের জন্য মৃতের পাশে বসে তেলাওয়াত করা যায়। কিন্তু এক আলেমের কাছে শুনলাম, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে এমনটি করা উচিৎ নয়। তার কথা কি সঠিক?

মৃত ব্যক্তির জন্য সদকা করলে কি তার কোনো উপকারে আসে

প্রশ্ন (১৮৭৮) : আমার দাদা গত বছর মারা গেছেন। আমার আব্বা চাচ্ছেন এই রমজানে তার জন্য কিছু টাকা সদকা করতে। প্রশ্ন হলো, সেই সদকা কি আমার দাদার কোনো উপকারে আসবে?

সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে জানাযার নামাজ পড়তে হবে কি

প্রশ্ন (১৮৩৮) : কিছুদিন আগে আমার এক আত্মীয়ের একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়। তার জানাযা পড়া হবে কিনা তা নিয়ে পরিবারের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। তখন এক ব্যক্তি তার জানাযার নামাজ পড়িয়ে দেয়। আমার জানার বিষয় হল, ঐ বাচ্চার জানাযার নামাজ পড়ানো কি জরুরি ছিল?

মৃতের পরিবারের জন্য খাবার প্রস্তুত করার বিধান কী

প্রশ্ন (১৮৩৫) : আমাদের দেশে প্রচলন রয়েছে যে, কেউ মারা গেলে প্রতিবেশিরা মৃতের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে। প্রশ্ন হলো, এমনটি করার বিধান কী?

মৃত ব্যক্তির চুল কেটে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৮৩৪) : গতবছর আমাদের এলাকার এক ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিবারের লোকেরা তার মাথার চুল কেটে পরিপাটি করে দেয়। এখন আমি জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি ঠিক হয়েছে?

কবর যিয়ারতের পর হাত উঠিয়ে দোয়া করা কি নিষিদ্ধ

প্রশ্ন (১৮২২) : একবার কবর যিয়ারতের পর হাত সেখানে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করলে কিছু লোক আমার বিরোধিতা করে। আমি জানতে চাচ্ছি, কবর যিয়ারতের পর হাত উঠিয়ে দোয়া করা কি নিষেধ?

কবরে শোয়ানোর সঠিক পদ্ধতি কোনটি

প্রশ্ন (১৭৫৮) : আমাদের সমাজে প্রচলিত আছে যে, মৃত ব্যক্তিকে কবরে রেখে শুধু তার মুখ কেবলামুখী করে দেওয়া হয়। প্রশ্ন হলো, এটি কি সঠিক পদ্ধতি?

ঈদের নামাজের পর খুতবার আগে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৭১১) : আমাদের এলাকার ঈদগাহে ঈদের নামাজের পর খুতবার আগে ইমাম সাহেব একটি জানাযার নামাজ পড়ান। এর পর খুতবা দেন। প্রশ্ন হলো, এভাবে পরে খুতবা দেওয়া কি বৈধ হয়েছে?

কবরে চুমু খাওয়া কেমন

প্রশ্ন (১৭০৩) : কিছু কিছু মাজারে দেখা যায়, মানুষ গিয়ে তাতে চুমু খায়। আরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে। আমার জানার বিষয় হল, কবরে চুমু খাওয়া কেমন?

মসজিদের জায়গায় টাকার বিনিময়ে কবর দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬৪৯) : আমাদের এলাকার মসজিদের অনেক জায়গা পড়ে আছে। এলাকার লোকেরা চাচ্ছে সেখানে টাকার বিনিময়ে এলাকার মৃতদের কবর দিতে। সে টাকা মসজিদের উন্নয়নমূলক কাজেই ব্যবহার করা হবে। প্রশ্ন হলো, এমনটি করা কি বৈধ হবে?

কবর দেওয়ার পর কবরে পানি ছিটানো যাবে কি

প্রশ্ন (১৬৩৮) : আমার নানি মারা যাওয়ার পর যখন কবর দেওয়া হয় তখন এলাকার লোকেরা তার কবরের উপর পানি ছিটিয়ে দেয়। প্রশ্ন হলো, এভাবে কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া কি বৈধ?

জানাযার নামাজে তিন কাতার করা কি জরুরি

প্রশ্ন (১৬৩৩) : আমাদের এলাকায় একটি জানাযার নামাজের সময় এক লোক বললেন, জানাযার নামাজে তিন কাতার করতে হয়। জানার বিষয় হলো, ঐ ব্যক্তির কথা কি সঠিক? এ ব্যাপারে কোনো দলিল রয়েছে কি?