সমসাময়িক প্রশ্নোত্তর

সুদের টাকা দিয়ে মসজিদের অজুখানা বানানো যাবে কি

প্রশ্ন (১৪৬১) : এক ব্যক্তি আমাদের গ্রামের মসজিদের অজুখানা নির্মাণের জন্য টাকা দিয়েছে। সে ব্যক্তি সুদী লেনদেনের সাথে জড়িত। আমার প্রশ্ন হলো, এই সুদের টাকা দিয়ে মসজিদের অজুখানা নির্মাণ করা যাবে কি?

মসজিদের জন্য ওয়াকফ করা স্থানে কবর দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৫৯) : আমাদের গ্রামের এক ব্যক্তি মসজিদের জন্য একটি জমি ওয়াকফ করেছেন। সেখানে মসজিদ উঠানোর পর কিছু জায়গা ফাঁকা ছিল। এ কারণে গ্রামের লোকেরা সেখানে কবর দেওয়া শুরু করে দেয়। আমার প্রশ্ন হলো, সে জায়গায় মৃতদের কবর দেওয়া কি ঠিক হয়েছে?

বক্তৃতা প্রতিযোগিতায় প্রতিযোগীদের থেকে নেওয়া টাকা থেকে পুরস্কার দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৫৭) : আমাদের মাদরাসায় বিভিন্ন উপলক্ষ্যে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেসকল অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার জন্য বছরের শুরুতে ছাত্রদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়ে থাকে। আমার প্রশ্ন হলো, এভাবে চাঁদা উঠিয়ে পুরস্কার দেওয়া কি বৈধ?

মোবাইলের মেমোরিতে কুরআন ‍সেভ করে রাখা যাবে কি

প্রশ্ন (১৪৩৯) : আমি অবসর সময়ে কুরআন তেলাওয়াত করে থাকি। কিন্তু হাতের কাছে সবসময় কুরআন শরিফ না থাকায় মোবাইলের মেমোরিতে কুরআন শরিফ সেভ করে রেখেছি, যেন সহজে তা তেলাওয়াত করা যায়। প্রশ্ন হলো, এভাবে মোবাইলের মেমোরিতে কুরআন শরিফ সেভ করে অবসরে তা পড়া যাবে কি?

ওলিমার দাওয়াতে যদি গুনাহের কাজ চলে তাহলে তাতে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪৩৩) : আমার এক আত্মীয় ওলিমার দাওয়াত দিয়েছে। সেখানে গিয়ে দেখি, বিভিন্ন ধরনের গুনাহের কাজ হচ্ছে। আমি ভিতরে না ঢুকেই চলে আসি। এতে তিনি মনঃক্ষুন্ন হন। আমার প্রশ্ন হলো, এসকল ক্ষেত্রে করণীয় কী? গুনাহের কাজ চললেও কি ওলিমাতে অংশগ্রহণ করা যাবে?

হাসিল না দিলে কি কুরবানি হবে না

প্রশ্ন (১৪১৯) : কুরবানির হাটগুলোতে মাইকে ঘোষণা করা হয়ে থাকে যে, ‘হাসিল কুরবানির অংশ। হাসিল না দিলে কুরবানি হবে না।’ আমার জানার বিষয় হলো, এ ব্যাপারে ইসলাম কী বলে? হাসিল না দিলে কি আসলেই কুরবানি হবে না?

সুদী ব্যাংক থেকে প্রদত্ত বৃত্তি গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪১৪) : আমি এইবার এসএসসি পরীক্ষা দিয়ে ‍এ প্লাস পেয়েছি। ভালো ফলাফলের কারণে একটি ব্যাংক থেকে আমাকে বৃত্তি দিয়েছে। প্রশ্ন হলো, তাদের এ বৃত্তি গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে?

সমিতির টাকা না দিলে জরিমানা আরোপ করা যাবে কি

প্রশ্ন (১৪১৩) : আমাদের একটি সমিতি আছে। এই সমিতির নিয়ম হলো, প্রতিমাসের ৫ তারিখে সমিতির প্রত্যেক সদস্যকে ২০০ টাকা করে জমা দিতে হবে। যদি কেউ লাগাতার ২ মাস টাকা না দেয় তাহলে নির্ধারিত টাকার সাথে ২০ টাকা জরিমানা দিতে হয়। আমি জানতে চাচ্ছি, সমিতির এ নিয়ম কি শরিয়তসম্মত?

লাকি কুপন গ্রহণ ও লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৩৭২) : বিভিন্ন উপলক্ষ্যে দেখা যায় দোকানীরা নির্দিষ্ট মূল্যের পণ্য ক্রয়ে লাকি কুপন দিয়ে থাকে। লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। আমার জানার বিষয় হলো, সে সব দোকান থেকে পণ্য ক্রয় করে লাকি কুপন গ্রহণ করা যাবে কি? লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণের বিধান কী?

নারীরা চুস পায়জামা পরতে পারবে কি

প্রশ্ন (১৩৬১) : বর্তমানে অনেক নারীকে দেখা যায় আঁটসাঁট পায়জামা পরতে। এগুলোকে চুস পায়জামা বলে। এতে শারীরিক গঠন বুঝা যায়। আমি জানতে চাচ্ছি, এ জাতীয় পায়জামা নারীরা পরতে পারবে কি?

টাকার বিনিময়ে টুর্নামেন্ট খেলা যাবে কি

প্রশ্ন (১৩৫৪) : আমাদের এলাকায় টাকার বিনিময়ে ক্রিকেট টুর্নামেন্ট ছাড়া হয়। সব দলের প্রত্যেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেয়। যারা বিজয়ী হয় তাদেরকে সে টাকা দিয়ে দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, শরিয়তের দৃষ্টিতে এটি কি বৈধ?

টাই পরা যাবে কি

প্রশ্ন (১৩৫৩) : আমি যে কোম্পানীতে চাকুরি করি সেখানে সবাই টাই পরে। আমিও টাই পরতে চাচ্ছি। এখন আমার জানার বিষয় হলো, টাই পরিধানের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

কারাতে প্রশিক্ষকের সামনে মাথা নোয়ানো যাবে কি

প্রশ্ন (১৩৪৭) : কারাতে প্রশিক্ষণের ক্ষেত্রে নিয়ম হলো, প্রশিক্ষকের সামনে মাথা নুয়ে সম্মান প্রদর্শন করতে হয়। প্রশ্ন হলো, এভাবে মাথা নুয়ে সম্মান প্রদর্শনের ব্যাপারে ইসলাম কী বলে?

কনডম, পিল ইত্যাদি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১৩৪৪) : আমার একটি ওষুধের দোকান রয়েছে। এতে অন্যান্য ওষুধের সাথে কনডম, পিল ইত্যাদিও বিক্রি করি। জানার বিষয় হলো, এগুলো বিক্রি করা কি আমার জন্য বৈধ হবে?

কানে ড্রপ ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে

প্রশ্ন (১৩৪৩) : আমার কানের সমস্যার কারণে ডাক্তার আমাকে কানের জন্য ড্রপ দিয়েছেন। রোজা অবস্থায় যদি আমি সে ড্রপ ব্যবহার করি, তাহলে কি আমার রোজার কোনো ক্ষতি হবে?