সমসাময়িক প্রশ্নোত্তর

কবরে চুমু খাওয়া কেমন

প্রশ্ন (১৭০৩) : কিছু কিছু মাজারে দেখা যায়, মানুষ গিয়ে তাতে চুমু খায়। আরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে। আমার জানার বিষয় হল, কবরে চুমু খাওয়া কেমন?

কোন গাড়ির লাইসেন্স বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (১৬৮৮) : আমার একটি হুন্ডা আছে। সেটা ক্রয় বাবদ খরচ পড়েছে ১ লক্ষ ত্রিশ হাজার টাকা। লাইসেন্স করতে খরচ পড়েছে আরও বেশ কিছু টাকা। আমি এখন হুন্ডাটি লাইসেন্সের খরচসহ বিক্রি করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, আমি কি হুন্ডাটির লাইসেন্স বিক্রি করতে পারব?

বস ঘুষ খেতে বাধ্য করলে ঘুষ খাওয়া যাবে কি

প্রশ্ন (১৬৮১) : আমি একটি সরকারি চাকরি করি। আমার বস ঘুষ খায়। তিনি আমাকেও ঘুষ খেতে বলেন। কিন্তু আমি ঘুষ খেতে রাজি হইনি। আমি জানতে চাচ্ছি, বস যদি আমাকে ঘুষ খেতে বাধ্য করেন তাহলে কি আমি ঘুষ খেতে পারব?

সমিতির লাভের টাকা সুদ হবে কি

প্রশ্ন (১৬৭৮) : আমরা কয়েকজন মিলে একটি সমিতি করি। দুই বছরে সেখানে আমার ২৪ হাজার টাকা জমে। এখন সমিতি ভেঙ্গে যাওয়ায় আমাকে ২৬ হাজার টাকা দেওয়া হয়। আমি জানতে চাই, আমার জন্য কি এই টাকাগুলো নেওয়া জায়েয আছে?

কাউকে ঘুষ দেওয়া কী ধরনের গুনাহ

প্রশ্ন (১৬৭৩) : আমি একবার রিক্সায় করে একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে এক পুলিশ সদস্য রিক্সাওয়ালাকে বলে এই রাস্তা দিয়ে এখন যাওয়া নিষেধ। তাই যাওয়া যাবে না। পরে রিক্সাওয়ালা তাকে ১০ টাকা দেওয়ার পর সে যেতে দেয়। এটা কি ঘুষ হয়েছে। এটা কী ধরনের গুনাহ?

সাময়িক জন্মনিয়ন্ত্রণ বৈধ কি

প্রশ্ন (১৬৭২) : আমার কিছুদিন আগে একটি বাচ্চা হয়। বর্তমানে আমার শরীর খুব দুর্বল। ডাক্তার আমাকে এখন আবার সন্তান গ্রহণ করতে নিষেধ করেছেন। তাই আমি চাচ্ছি সাময়িক জন্মনিয়ন্ত্রণের কোনো পদ্ধতি অবলম্বন করতে। প্রশ্ন হলো, এ ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করা যাবে কি?

ফেসবুকের ছবির কারণে কি সর্বদা গুনাহ হতে থাকবে

প্রশ্ন (১৬৬০) : আমার যখন দ্বীনের বুঝ ছিল না, তখন ফেসবুকে বেপর্দা ছবি আপলোড করেছিলাম। কিন্তু এখন আমার দ্বীনের বুঝ এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেই ছবিগুলো এখন ফেসবুক থেকে আর ডিলিট করতে পারছি না। প্রশ্ন হলো, সে ছবিগুলোর কারণে কি আমার সর্বদা গুনাহ হতে থাকবে? উল্লেখ্য, আমি সেগুলোর জন্য তওবা করেছি।

ব্যবসায়িক উদ্দেশ্যে সফটওয়্যার পাইরেসি করা যাবে কি

প্রশ্ন (১৬৪৮) : অনেককে দেখি পেইড সফটওয়্যার ক্রেক করে সেগুলো মানুষের কাছে বিক্রি করে। আমার প্রশ্ন হলো, তাদের এ কাজটি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ হচ্ছে?

পেইড সফটওয়্যারগুলোর পাইরেটেড কপি ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১৬৪৩) : বিভিন্ন প্রয়োজনে আমরা মাইক্রোসফট অফিস, অ্যাডোবি ফটোশপ ইত্যাদি সফটওয়্যারের পাইরেটেড কপি ব্যবহার করে থাকি। কারণ এই সফটওয়্যারগুলোর প্রকৃত মূল্য অনেক হয়ে থাকে- যা ক্রয় করা আমাদের অনেকের জন্য সাধ্যাতীত। এখন আমার প্রশ্ন হলো, এগুলোর পাইরেটেড কপি ব্যবহারের কারণে কি আমরা গুনাহগার হব?

দ্বীন প্রচারের উদ্দেশ্যে ম্যাসেঞ্জারে পরনারীর সাথে কথা বলা যাবে কি

প্রশ্ন (১৬০৯) : আমি ইন্টারনেটের মাধ্যমে দ্বীন প্রচার করে থাকি। কখনো কখনো মেসেঞ্জারে নারীদের সাথে কথা বলতে হয়। দ্বীন প্রচারের ক্ষেত্রে আমি কি পরনারীর সাথে কথা বলতে পারব?

ফোনে আগে হ্যালো বলা যাবে কি

প্রশ্ন (১৫৯২) : কারো সাথে ফোনে কথা বলার সময় আগে আমরা হ্যালো বলি তার পর কথা বলা শুরু করি। এক্ষেত্রে শরিয়তের নির্দেশনা জানতে চাচ্ছি।