সমসাময়িক প্রশ্নোত্তর

মুসাফির রোজা ভেঙ্গে ফেললে তার কি কাফফারা আদায় করা লাগবে

প্রশ্ন (১৯৩২) : আমি একবার তাবলীগ জামাতে গিয়েছিলাম। দিনের শুরুতে আমি রোজা অবস্থায় ছিলাম। তাবলীগ জামাতে যাওয়ার পর একজন বলল: মুসাফিরের জন্য রোজা না রাখার সুযোগ আছে। তাই আমি রোজা ভেঙ্গে ফেলি। কিন্তু পরে জানতে পারলাম, আমার এই কাজ ঠিক হয়নি। এখন আমি জানতে চাচ্ছি, এর জন্য কি আমার কাযা-কাফফারা উভয়টি আদায় করতে হবে?

আপন বোনকে কি যাকাত দেওয়া যাবে

প্রশ্ন (১৯৩১) : আমার আপন ছোট বোনের বিয়ে হয়ে গেছে। তারা খুবই দরিদ্র। আমি যদি আমার যাকাতের টাকাটা তাকে দিই এতে কি যাকাত আদায় হবে?

রোজা রেখে বেহুঁশ হয়ে পড়লে কি রোজা ভেঙ্গে যাবে

প্রশ্ন (১৯১০) : আমার বাবা কয়েক দিন পূর্বে রোজা রাখা অবস্থায় ইফতারের আধা ঘণ্টা পূর্বে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত কেউ বলল: তার রোজা ভেঙ্গে গেছে। আবার কেউ বলল: রোজা ভাঙ্গেনি। এ ক্ষেত্রে আসলে সঠিক মাসআলা কোনটি?

রোজা অবস্থায় বমি হলে কি রোজা ভেঙ্গে যাবে

প্রশ্ন (১৯০৮) : একবার রোজা অবস্থায় আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। দুই বার বমিও করি। কিন্তু তারপরও আমি রোজা ভাঙ্গিনি। পরবর্তীতে শুনলাম, রোজা অবস্থায় বমি করলে নাকি রোজা নষ্ট হয়ে যায়। আমি জানতে চাচ্ছি, তাহলে কি আমার রোজা নষ্ট হয়ে গেছে?

রাতে গোসল ফরজ হলে যদি গোসল না করে তাহলে কোন সমস্যা আছে কি

প্রশ্ন (১৯০৭) : কারও যদি রাতের বেলা স্বপ্নদোষ হয় আর সে লজ্জায় গোসল করতে না পেরে দিনের বেলায় গোসল করে তাহলে এতে কি তার রোজার কোন ক্ষতি হবে?

গলার ভেতরে মশা ঢুকে গেলে কি রোজা নষ্ট হয়ে যাবে

প্রশ্ন (১৯০৪) : আমাদের এলাকায় প্রচুর মশা। গতকাল রোজা অবস্থায় আমার মুখ দিয়ে একটি মশা গলার ভেতরে ঢুকে পড়ে। অনেক কষ্ট করেও বের করতে পারলাম না। জানতে চাই এর কারণে কি রোজার কোন ক্ষতি হবে?

সময় হয়ে গেছে ভেবে ইফতার করলে রোজার কোন ক্ষতি হবে কি

প্রশ্ন (১৯০৩) : গত কয়েক দিন পূর্বে ইফতারের সময় হয়ে গেছে ভেবে আমি ইফতার করে ফেলি। পরে বুঝতে পারি, আমি সময় হওয়ার পূর্বে ইফতার করেছি। এখন কি আমার সেই রোজাটি হয়েছে?

সাপোজিটর ব্যবহার করলে রোজার কোন ক্ষতি হবে কি

প্রশ্ন (১৯০২) : কয়েক দিন পূর্বে আমার ভীষণ জ্বর হয়। অনেক খারাপ লাগলেও আমি রোজা ভঙ্গ করিনি। কিন্তু বিকেলের দিকে বাধ্য হয়ে সাপোজিটর ব্যবহার করতে হয়। সেদিন ইফতারের পূর্বে আমি কিছু খাইনি। জানতে চাচ্ছি, এর কারণে কি রোজার কোন ক্ষতি হয়েছে?

ভুলে সময়ের পূর্বে ইফতার করলে তার কি কাফফারা দিতে হবে

প্রশ্ন (১৯০০) : একবার আমাদের পরিবারের সকলে ভুলক্রমে সময় হয়ে গেছে ভেবে ইফতার করে ফেলে। আসলে তখন সময় হয়নি। এখন কি এ জন্য তাদেরকে কাযা, কাফফারা দুটোই আদায় করতে হবে?

পরনারীর দিকে উত্তেজনার সাথে তাকালের ফলে বীর্যপাত ঘটলে রোজা ভাঙ্গবে কি

প্রশ্ন (১৮৯৯) : কেউ যদি পরনারীর দিকে কামভাবের সাথে তাকায় এবং শুধু এর কারণে তার বীর্যপাত ঘটে যায় তাহলে কি এর জন্য তার রোজা ভেঙ্গে যাবে?