শাওয়ালের রোযায় উম্মতে মুহাম্মাদীর সওয়াব লেখা হয় কি
প্রশ্ন (১১৯৩৫) : কেউ যদি রমযানের রোযার পর শাওয়ালের ৬ রোযা রাখে তাহলে কি তার আমলনামায় সকল উম্মতে মুহাম্মাদীর আমলের সওয়াব লিখে দেওয়া হয়?
প্রশ্ন (১১৯৩৫) : কেউ যদি রমযানের রোযার পর শাওয়ালের ৬ রোযা রাখে তাহলে কি তার আমলনামায় সকল উম্মতে মুহাম্মাদীর আমলের সওয়াব লিখে দেওয়া হয়?
প্রশ্ন (১১৯৩৪) : একটি বইয়ে পেলাম, শাওয়ালের ৬ রোযার প্রত্যেক রোযার বিনিময়ে ১ হাজার রোযার সওয়াব লেখা হয়। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?
প্রশ্ন (১১৯৩৩) : গত রমযানে প্রথম রোযায় সাহরীতে উঠতে পারিনি। আযানের পর ঘুম থেকে উঠে পানি পান করি। তখন রোযার কথা স্মরণ ছিল না। পানি পানের পর রোযা কথা স্মরণ হয় এবং রোযার নিয়ত করি। জানতে চাচ্ছি, আমার কি সেদিনের রোযা হয়েছিল?
প্রশ্ন (১১৯৩২) : আমার ঠান্ডার সমস্যা আছে। গরম পানিতে মেন্থল দিয়ে ভাপ নিতে হয়। রোযা অবস্থায় নিলে কি রোযার কোনো ক্ষতি হবে?
প্রশ্ন (১১৯৩১) : রাতে নিয়ত করার কথা যদি মনে না থাকে তাহলে সকালে কাযা রোযার নিয়ত করা যাবে কি?
প্রশ্ন (১১৯৩০) : আমাদের বিল্ডিং করার সময় নির্দিষ্ট একটি তলা মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত মসজিদ কি শরয়ি মসজিদ রূপে গণ্য হবে? তাতে ইতিকাফ করা যাবে কি?
প্রশ্ন (১১৯২৯) : গত রোযায় আমার ৪টি রোযা কাযা হয়। কিন্তু আমি মনে করি যে, আমার ৫টি রোযা কাযা হয়েছিল। তাই ৪টি রোযা কাযা করার পর ৫ম টিও শুরু করি। সকালের কিছু অংশ যাওয়ার পর নিশ্চিত হই যে আমার ৪টি রোযা কাযা হয়েছিল। তাই তৎক্ষণাৎ তা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত রোযা শুরু করার পর ভেঙে ফেলার কারণে আমাকে কি এর কাযা করতে হবে?
প্রশ্ন (১১৯২৮) : গত রোযায় শয়তানের ধোঁকায় পরে ইচ্ছাকৃত রোযা ভাঙ্গার পর সেদিনই সূর্যাস্তের আগে হায়েয আসে। জানতে চাচ্ছি, উক্ত কারণে ইচ্ছাকৃত রোযা ভাঙ্গার গুনাহ মাফ হবে কি?
প্রশ্ন (১১৯২৭) : আমি একজন মুয়াযযিন। এবার আমার মসজিদে আমি ইতিকাফে বসেছিলাম। আযান দেওয়ার সময় মসজিদ থেকে বের হতাম। যেহেতু আযানঘর মসজিদ সংলগ্ন বাহিরের একটি কামরায়। জানতে চাচ্ছি, এতে কি আমার ইতিকাফ নষ্ট হয়ে গিয়েছে?
প্রশ্ন (১১৯২৬) : আমি কিছুদিন আগে নফল রোযা রাখি। দিনের মাঝামাঝি হায়েয চলে আসে। জানতে চাচ্ছি, আমার কি উক্ত রোযা কাযা করতে হবে?
প্রশ্ন (১১৯২৫) : আমার নানি বার্ধক্য ও অসুস্থতার কারণে রোযা রাখতে অক্ষম। তার সুস্থতার কোনো আশা নেই। তার রোযার ফিদয়াগুলো অগ্রিম দেওয়া যাবে কি?
প্রশ্ন (১১৯২৪) : মৃতকে কবরস্থ করার সময় হাত দিয়ে মাটি দিবে নাকি কোদাল দিয়ে?
প্রশ্ন (১১৯২৩) : যারা যৌনকর্মী তারা মারা গেলে লাশ পানিতে ভাসিয়ে দিতে হবে কি?
প্রশ্ন (১১৯২২) : যারা পতিতাবৃত্তির সাথে জড়িত তারা মারা গেলে তাদের জানাযা দেওয়া কি শরিয়ত সম্মত?
প্রশ্ন (১১৯২১) : মৃত ব্যক্তির গোফ বড় থাকলে তা কেটে দেওয়া যাবে কি?
প্রশ্ন (১১৯২০) : যদি মৃত অবাঞ্ছিত পশম বড় থাকে তাহলে সেক্ষেত্রে করণীয় কী? তা কি কেটে দিতে হবে?
প্রশ্ন (১১৯১৯) : প্রয়োজনে যদি কবরে নামফলক ব্যবহার করতে হয় তাহলে তাতে কুরআনের আয়াত লেখা যাবে কি?
প্রশ্ন (১১৯১৮) : আমার পিতা মারা গিয়েছেন বছর খানেক হয়েছে। কিন্তু এখনো তাকে ভুলতে পারি না। তার কথা প্রচুর মনে পড়ে। মনে পড়লে মন খারাপ হয়ে যায়। জানতে চাচ্ছি, এটা কি ধৈর্য্যের পরিপন্থী?
প্রশ্ন (১১৯১৭) : কোনো ব্যক্তি যদি গোসল ফরয থাকা অবস্থায় মারা যায় তাহলে তাকে দুইবার গোসল দিতে হবে কি?
প্রশ্ন (১১৯১৬) : জনৈক ব্যক্তি তার এক ছেলের জন্য ১ লক্ষ টাকার অসিয়ত করেছে। সেখানে সেই ব্যক্তির অন্যান্য ওয়ারিশরাও ছিল। পরবর্তীতে উক্ত ব্যক্তির মৃত্যুর পর কিছু ওয়ারিশ সেই অসিয়ত কার্যকর করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং মিরাস বণ্টন নীতি অনুসারে বণ্টন চাচ্ছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে করণীয় কী?