কবরের সামনে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াতের বিধান কী?
প্রশ্ন (১৩৭৩৫) : সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটি কবরের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করে কবর যিয়ারত করছে। তাই আমি জানতে চাচ্ছি, কবর সামনে রেখে কুরআন মাজীদ তিলাওয়াত করা যাবে কি?
প্রশ্ন (১৩৭৩৫) : সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটি কবরের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করে কবর যিয়ারত করছে। তাই আমি জানতে চাচ্ছি, কবর সামনে রেখে কুরআন মাজীদ তিলাওয়াত করা যাবে কি?
প্রশ্ন (১৩৭৩৪) : একদিন মাগরিবের নামাযে ইমাম সাহেব কেরাত শেষ করার সাথে সাথে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগেই আমি রুকুতে চলে যাই। তবে ইমামের সাথেই রুকু আদায় করেছি। এখন আমার জানার বিষয় হল, ইমামের আগে রুকুতে চলে যাওয়ার কারণে আমার নামাযের কোনো ক্ষতি হয়েছে কি? আমার ঐ নামায আদায় হয়েছে কি?
প্রশ্ন (১৩৭৩৩) : জনৈক ব্যক্তি এক লক্ষ টাকা দেনমোহর ধার্য করে এক মহিলাকে বিয়ে করে। তাদের নির্জনবাস হয়েছে। কিন্তু তাদের মধ্যে সহবাস হয়নি। এ অবস্থায় লোকটি তাকে তালাক দেয়। জানতে চাই, ঐ ব্যক্তির উপর কি পূর্ণ দেন মোহর আদায় করা জরুরি?
প্রশ্ন (১৩৭৩২) : মসজিদে আসরের নামায শুরু হয়ে যাওয়ার পর আমি মসজিদের অযুখানায় অযু করতে যাই। অযু শেষ করে মসজিদে ঢুকে দেখি ইমাম সাহেব রুকুতে চলে যান। তখন আমি দৌড়ে গিয়ে তাকবীরে তাহরীমা বলে রুকুতে শরিক হই। তবে তাড়াহুড়োর কারণে তাকবীর বলার আগ মুহূর্তে নামাযের নিয়ত করতে পারিনি। জানার বিষয় হলো, নিয়ত করতে না পারার কারণে আমার ঐ নামায সহিহ হয়েছে কি?
প্রশ্ন (১৩৭৩১) : কয়েক বছর আগে রমযান মাসে অসুস্থতার কারণে আমি কিছু রোযা রাখতে পারিনি। সুস্থ হওয়ার পর সেগুলো কাযা করিনি। এখন বার্ধক্যের কারণে এত দুর্বল হয়ে পড়েছি যে, রোযা রাখা আমার পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় আমার জন্য করণীয় কী? আমি কি ঐ রোযাগুলোর জন্য ফিদয়া আাদায় করতে পারব?
প্রশ্ন (১৩৭৩০) : রমযানে আমরা তিনজন মিলে তারাবীর নামায পড়েছি। আমরা প্রতিদিন তারাবীর নামাযে পাঁচ-ছয় পারা তিলাওয়াত করেছি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কষ্টকর বিধায় কিছুক্ষণ এক পায়ে আবার কিছুক্ষণ অন্য পায়ে ভর দিয়ে দাঁড়াতাম। জানার বিষয় হল, এভাবে দাঁড়ানোর কারণে কি নামাযের কোনো ক্ষতি হয়েছে?
প্রশ্ন (১৩৭২৯) : ইমামের পিছনে নামায পড়া অবস্থায় প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর মুক্তাদি যদি ভুলে দরূদ শরীফ পড়ে ফেলে তাহলে উপর কি সাহু সিজদা ওয়াজিব হবে?
প্রশ্ন (১৩৭২৮) : স্ত্রীর সদাকাতুল ফিতর আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে সদাকাতুল ফিতর আদায় করে দিলে কি স্ত্রীর সদাকাতুল ফিতর আদায় হবে? আর স্ত্রীর অনুমতি ছাড়া আদায় করলে আদায় হবে কি?
প্রশ্ন (১৩৭২৭) : আমি বৃহস্পতিবার বিকালে বাজার থেকে এক ডজন ডিম কিনে আনি। শুক্রবার দিন সকালে ভাজি করার জন্য ২টি ডিম ভাঙ্গার পর ডিম দুটি পুরোপুরি নষ্ট পাই। দোকানদারের কাছে তা পরিবর্তন করে দেওয়ার জন্য নিয়ে গেলে সে ফেরত নিতে অস্বীকার করে। প্রশ্ন হল, শরীয়তের দৃষ্টিতে আমার জন্য নষ্ট ডিম ফেরত দেওয়ার অধিকার আছে কি? যদি বিক্রেতা মূল্য ফেরত দিতে না চায় তাহলে কি সে গুনাহগার হবে?
প্রশ্ন (১৩৭২৬) : আমি একজন গরিব ছেলের লেখা-পড়ার খরচ বহন করি। সে মাদরাসায় কিতাব বিভাগে পড়ে। কথা প্রসঙ্গে এ বিষয়টি আমার এক বন্ধুর কাছে বললে সে তার জন্য আমার কাছে যাকাতের টাকা দেয়। এখন জানার বিষয় হলো, আমি তো তার খরচ বহনের দায়িত্ব নিয়েছি, এ অবস্থায় তার খরচের জন্য অন্য কারো থেকে যাকাত নেওয়া জায়েয হবে কি? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১৩৭২৫) : হুজুরের কাছে আমি জানতে চাচ্ছিলাম যে, কবর যিয়ারতের সময় কোন দিকে ফিরে দুআ-দরূদ পড়ব?
প্রশ্ন (১৩৭২৪) : এবার রমযান মাসে আমাদের এলাকার মসজিদে ইতিকাফের জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের সভাপতি সাহেব একজন দ্বীনদার দরিদ্র লোককে তার পরিবারের এই দশ দিনের খরচ বহন করার শর্তে ইতিকাফের জন্য রাজি করান। জানার বিষয় হল, এ ধরনের পরিস্থিতিতে এভাবে বিনিময় দিয়ে কাউকে ইতিকাফে বসানো জায়েয আছে কি?
প্রশ্ন (১৩৭২৩) : আমি তিন তলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করেছি। এখন উক্ত বিল্ডিংয়ের প্রথম ও তৃতীয় তলাকে মাদরাসার জন্য রেখে মাঝের এক তলাকে মসজিদ বানাতে চাই। এখন আমি জানতে চাচ্ছি, এভাবে শুধু মাঝের তলাকে মসজিদ বানানোর দ্বারা উক্ত মসজিদ ‘মসজিদে শরয়ী’ হবে কি?
প্রশ্ন (১৩৭২২) : একদিন আমি আসরের নামায পড়ার সময় নামাযের প্রথম বৈঠকে তাশাহ্হুদের পরিবর্তে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি। এরপর তাশাহ্হুদের কথা স্মরণ হলে তাশাহ্হুদ পড়ি এবং নামায শেষে সাহু সিজদা করি। এখন প্রশ্ন হল, আমার ঐ ভুলের কারণে সাহু সিজদা দেওয়া ঠিক হয়েছে কি?
প্রশ্ন (১৩৭২১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হলো, অনেক মানুষের লাশ সাগরে দাফন করা হয়। শরীয়তের দৃষ্টিতে কি এটা বৈধ?
প্রশ্ন (১৩৭২০) : আমি কিছুদিন আগে কঠিন একটি বিপদে পড়েছিলাম। তখন বিপদ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে মান্নত করেছিলেন, যদি আল্লাহ আমার সমস্যা দূর করে দেন তাহলে আমি ৪০ দিনের জন্য তাবলীগে যাব। আল্লাহর রহমতে আমি উক্ত বিপদ থেকে মুক্তি পেয়েছি। এখন জানতে চাচ্ছি, আমার জন্য কি চল্লিশ দিনের চিল্লায় বের হওয়া আবশ্যক? বের না হলে কি গুনাহ হবে?
প্রশ্ন (১৩৭১৯) : আমার এক সহপাঠী তিন বছর হিফয বিভাগে পড়েছে। সে আমার কাছে বলেছে যে, সে তিন বছরের জীবনে কোনোদিন তেলাওয়াতে সিজদা আদায় করেনি। মুফতী সাহেবের নিকট জানতে চাই, এখন তার করণীয় কী? যদি সিজদা আদায় করতে হয় তাহলে কীভাবে আদায় করবে?
প্রশ্ন (১৩৭১৮) : নামাযের সময় চোখ খোলা রাখলে আমার দৃষ্টি এদিক-ওদিক চলে যায়। যেখানে দৃষ্টি থাকা দরকার সেখানে থাকে না। এজন্য অনেক সময় চোখ বন্ধ করে রাখি। এতে করে আমি নামাযে মনোযোগ ধরে রাখতে পারি। এ অবস্থায় কি আমি চোখ বন্ধ রেখে নামায পড়তে পারবে নাকি চোখ খোলাই রাখতে হবে?
প্রশ্ন (১৩৭১৭) : আমার একটি কম্পিউটার দোকান আছে। সেখানে টাইপ ও কম্পোজের কাজ করি। প্রায়ই মাদরাসার ছাত্র-হুযুরদের লেখা টাইপ করতে হয়। তাদের লেখায় কুরআনের আয়াত, হাদিস ইত্যাদিও থাকে। অনেক সময় সিজদার আয়াতও টাইপ করতে হয়। হুজুরের কাছে প্রশ্ন হল, সিজদার আয়াত টাইপ করলে কি সিজদা ওয়াজিব হবে?
প্রশ্ন (১৩৭১৬) : যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তি কে? আত্মীয়কে কি যাকাত দেওয়া যায়? দয়া করে বিস্তারিত জানাবেন।