ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

প্রয়োজনের অতিরিক্ত জমি থাকলে কি হজ্ব ফরয হবে?

প্রশ্ন (১৩৮১৪) : আমার বাবা মিরাছসূত্রে অনেকগুলো জমি পেয়েছেন। এর মধ্যে অনেকগুলো জমি রয়েছে যেগুলোর ফসল ছাড়াই আমাদের যাবতীয় প্রয়োজন পূরন হয়ে যায়। জমি-জমা ব্যতীত বাবার অন্য কোনো সম্পদ নেই। জানার বিষয় হলো, এমতাবস্থায় আমার বাবার উপর হজ্ব ফরয হবে কি?

অযু ছাড়া আযান দিলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১৩৮১৩) : আমি একটি মসজিদের মুয়াযযিন। সাধারণত আযানের আগেই আমি নামাযের প্রস্তুতি সেরে নেই। তবে কখনো এমন হয় যে, অযু করার আগেই আযানের সময় হয়ে যায়। তাই জানতে চাই, অযু না থাকাবস্থায় আযান দেওয়ার হুকুম কী? এতে কি আমার গুনাহ হবে?

মাইয়্যেতের দাফনকার্য শেষে করণীয় কী?

প্রশ্ন (১৩৮১২) : মায়্যেতের পরিধেয় কাপড়-চোপড় ও অন্যান্য আসবাবপত্রের হুকুম কী? মাইয়্যেতের দাফনকার্য শেষ হলে কবরের পাশে অবস্থান করে কী কী আমল করা যেতে পারে?

হিন্দুদের সাথে মুসাফাহা করা যাবে কি?

প্রশ্ন (১৩৮১১) : আমার একজন হিন্দু ক্লাসমেট আছে। তার সাথে দেখা হলে সে মুসাফাহা করার জন্য হাত বাড়িয়ে দেয়। আমি কখনো তার সাথে মুসাফাহা করি আবার কখনো করি না। জানার বিষয় হল, অমুসলিমদের সাথে মুসাফাহা করা বৈধ কি?

বিতরের নামাযে মাসবুক হলে ছুটে যাওয়া রাকাত কিভাবে আদায় করবে?

প্রশ্ন (১৩৮০৮) : এবার রমযানে একদিন আমি বিতরের তৃতীয় রাকাতে ইমামের সাথে শরিক হই এবং ইমামের সাথে দুআয়ে কুনূতও পড়ি। পরে যখন বাকি নামায একাকী আদায় করি তখন তৃতীয় রাকাতে গিয়ে সংশয়ে পড়ে যাই যে, আবার দুআয়ে কুনূত পড়তে হবে কি না? পরে না পড়েই নামায সমাপ্ত করি। জানার বিষয় হল, এভাবে নামায আদায় করাতে আমার নামায শুদ্ধ হয়েছে কি?

দুধ পিতার বোনকে বিয়ে করা যাবে কি?

প্রশ্ন (১৩৮০৭) : আমার দুধ পিতার ছোট বোন অর্থাৎ আমার দুধ মায়ের ননদের সাথে আমার বিবাহের আলোচনা চলছে। গ্রামের মুরুব্বিরা এ কথা শুনে বলছেন, এ বিয়ে জায়েয হবে না। কারণ, সে আমার মাহরাম। আবার কেউ কেউ বলছেন, এই বিয়েতে কোনো সমস্যা নেই। এখন আমি জানতে চাচ্ছি, শরীয়তের দৃষ্টিতে এই বিয়ের হুকুম কী? আমার দুধ মাতার ননদের সাথে আমার বিবাহ কি শুদ্ধ হবে?

হুজুরকে দিয়ে কুরবানীর পশু যবাই করানো কি জরুরি?

প্রশ্ন (১৩৮০৬) : আমি আমার কুরবানীর পশু মাঠে যবাই করি না। বরং আমার নিজ বাড়িতে কুরবানী করি এবং কুরবানীর পশু আমি নিজেই যবাই করি। জানতে চাচ্ছি, এতে কি আমার কুরবানীর কোনো সমস্যা হবে?

ভাড়ায় চালিত গাড়ির উপর কি যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৮০৫) : আমার চারটি প্রাইভেটকার আছে। এগুলো আমি ভাড়া দিয়ে থাকি। প্রতি মাসে এগুলোর ভাড়া থেকে আমার যে আয় হয় পরিবারের ব্যয় নির্বাহের পরও তার উল্লেখযোগ্য পরিমাণ জমা থাকে। এভাবে অনেক টাকা জমা হলে তা দিয়ে আমি আরেকটি গাড়ি ক্রয় করি। জানার বিষয় হল, আমার এই গাড়িগুলোর মূল্য ধরে যাকাত দিতে হবে কি? আর নতুন গাড়ি ক্রয়ের জন্য যে টাকা জমা করি সেগুলোর ক্ষেত্রে কী বিধান?

কুরবানীর পশু ক্রয় করার পর তা ১২ যিলহজ্বের মধ্যে কুরবানী করতে না পারলে করণীয় কী?

প্রশ্ন (১৩৮০৪) : আমার বাবা কুরবানীর পশু ক্রয় করেছেন। কিন্তু কোনো কারণে ১২ যিলহজ্বের মধ্যে তা কুরবানী করতে পারেননি। এখন তার কী করণীয়? আর কেউ যদি পশু ক্রয়ই না করে এবং কুরবানীর সময় শেষ হয়ে যায় তখন তার কী করণীয়?

জানাযার নামায পড়া শেষে তাকবীর নিয়ে সংশয় সৃষ্টি হলে করণীয় কী?

প্রশ্ন (১৩৮০২) : আমাদের মহল্লার এক ব্যক্তি মারা যাওয়ার পর যথারীতি জানাযা-দাফন সম্পন্ন হয়েছে। এরপর কিছু মুসল্লি বলাবলি করছে যে, ইমাম সাহেব জানাযার নামাযে তিন তাকবীর বলেছেন। ইমাম সাহেব দৃঢ়তার সাথে বলছেন যে, তিনি চার তাকবীরই বলেছেন। কিন্তু তারা ইমাম সাহেবের কথা মানতে নারাজ। এখন এ ব্যাপারে আমাদের কোনো করণীয় আছে কি? দয়া করে জানাবেন।

অমুসলিম পিতা-মাতা বা আত্মীয়-স্বজনের জন্য মাগফিরাত কামনা করে দুআ করা যাবে কি?

প্রশ্ন (১৩৮০১) : আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম। আনুমাণিক পাঁচ বছর আগে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তাওফীক দিয়েছেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সবাই আলহামদু লিল্লাহ ইসলাম গ্রহণ করেছে। পরিবারের অন্যান্য সদস্যের ইসলাম গ্রহণের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার বাবা-মা এবং অন্যান্য আত্মীয়, যারা অমুসলিম অবস্থায় মারা গেছে, তাদের জন্য খুবই দুঃখ ও আফসোস হয়। পরকালে তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে দুআ করতাম। এ ব্যাপারে ইমাম সাহেবের সাথে আলোচনা করলে তিনি বললেন, তাদের জন্য এভাবে দুআ করা জায়েয হবে না। তাই জানার বিষয় হল, আসলেই কি তাদের জন্য দুআ করা জায়েয হবে না?

যৌথ ব্যবসায় লোকসান হলে এর দায় কে বহন করবে?

প্রশ্ন (১৩৮০০) : আমরা ব্যবসার উদ্দেশ্যে পাঁচজন মিলে একটি সমিতি গঠন করি। আমরা সিদ্ধান্ত নেই যে, উক্ত ব্যবসা থেকে যা লাভ হবে তার সবার মধ্যে সমানভাবে বণ্টন করা হবে। তো সবাই মিলে উক্ত ব্যবসা দেখাশোনার দায়িত্ব আমাকেই দিয়েছে। তবে আমার জন্য কোনো পারিশ্রমিক নির্ধারণ করা হয় নি। তো এক বছর আগে এক লোককে পনের হাজার টাকা অগ্রিম দেই এই চুক্তিতে যে, তিনমাস পর সে চাল দিবে। পরে ঐ লোক থেকে চাউল বা টাকা কোনোটা উদ্ধার করা সম্ভব হয়নি। এখন সংগঠনের বাকি সদস্যরা আমার কাছে এই টাকা দাবি করছে। জানার বিষয় হল, উক্ত টাকা সম্পর্কে শরীয়তে বিধান কী? এই টাকার দায় কি শুধু আমার উপরই আসবে?

দুলাভাইয়ের সাথে হজ্বে যাওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৭৯৯) : আমার বয়স ১৮ বছর। আমি, আম্মা ও বড় বোন এবার আমাদের বড় দুলাভাইয়ের সঙ্গে হজ্ব আদায় করেছি। হজ্ব থেকে ফেরার পর জানতে পারলাম যে, দুলাভাইয়ের সঙ্গে হজ্বে যাওয়া আমার জন্য বৈধ হয়নি। তাহলে কি আমার হজ্ব সহিহ হয়নি?

ঈদগাহে গরু-ছাগল চরানো যাবে কি?

প্রশ্ন (১৩৭৯৮) : আমাদের গ্রামের ঈদগাহ অনেক বড়। ঈদগাহের সাথে একটি পুকুর আছে। ঈদের দিন ছাড়া অন্য সময় সেগুলো এমনিতেই পড়ে থাকে। ফলে অনেক মানুষ মাঠে গরু চরায়। এলাকার ছেলেরা তাতে নিয়মিত খেলাধুলা করে। আবার মাঝে মাঝে কিছু মানুষ পুকুর ঘাটে এসে তাদের গাড়ি ধৌত করে। এ কারণে মাঠের ঐ অংশ সব সময় কাদাযুক্ত হয়ে থাকে। জানার বিষয় হল, এ সকল বিষয়ে শরীয়তের নির্দেশনা কী? ঈদের মাঠকে এ ধরনের কোনো কাজে ব্যবহার করা কি বৈধ হবে?

কোনো ব্যক্তি সফরসম দূরত্বে তাবলীগে বের হলে কি তার উপর সফরের বিধান প্রযোজ্য হবে?

প্রশ্ন (১৩৭৯৭) : যারা লম্বা সময়ের জন্য তাবলীগে সফরসম দূরত্বে বের হয় তারা মুসাফির কি? আর চিল্লা চলাকালীন সময়ে কোনো কাজে কেউ যদি বাড়িতে যায় এবং বাড়িতে ১-২ দিন থাকে তাহলে ঐ ১-২ দিনের জন্য মুকীম হবে কি?

মুদারাবা ব্যবসা সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৭৯৬) : আমরা দশজন সাথী মিলে পাঁচ বছর আগে একটি সমিতি করেছিলাম। মাসে ১০০০/- টাকা করে জমা করে পাঁচ বছরে মোটামুটি একটি সঞ্চয় হয়েছে। এখন সবাই চাচ্ছে, এই টাকা দিয়ে একটি ব্যবসা করতে এবং সে দায়িত্বটা সবাই মিলে আমাকে দিয়েছে। কিন্তু এ টাকা দিয়ে ব্যবসা করার মতো সময় এখন আমার হাতে নেই। তাই আমি চাচ্ছি এই টাকা দিয়ে কারো সাথে মুদারাবা চুক্তি করতে এবং তাতে আমার জন্য যে লাভ ধার্য করা হবে সেটা সবাই মিলে ভাগ করে নিব। হুযুরের কাছে জানতে চাই, এভাবে কারবার করা আমার জন্য বৈধ হবে কি?