ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

মাছের রক্ত জামায় লাগলে উক্ত জামা গায়ে দিয়ে নামায আদায় করলে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩১৫৫) : আমি একজন গৃহিণী। বাসায় বড় মাছ কাঁটতে গেলে অনেক সময় কাপড়ে মাছের রক্ত লাগে। সাধারণত এমন হলে আমি সে কাপড় পরিবর্তন করে নামায পড়ি। কিন্তু একদিন ভুলবশত মাছের রক্তযুক্ত কাপড় পরেই সেদিনের আসরের নামায পড়ে ফেলি। পরে মাগরিবের সময় স্মরণ হলে সে কাপড় পরিবর্তন করি। এখন জানার বিষয় হল, আমার সেদিনের আসর নামায কি আদায় হয়েছে?

তৃতীয় রাকাতে বসার পর লোকমা শুনে দাঁড়ানোর কারণে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩১৫৪) : একদিন আমি যোহরের নামাযে ইমামতি করছিলাম। তৃতীয় রাকাতের পর চতুর্থ রাকাতের জন্য না দাঁড়িয়ে ভুলে বসে পড়ি। কিন্তু তখনি পেছন থেকে লোকমা শুনে সাথে সাথে উঠে পড়ি। বসা অবস্থায় কিছুই পড়ার সুযোগ হয়নি। এরপর সেজদায়ে সাহু ছাড়াই নামায শেষ করি। জানতে চাই, আমার নামায কি শুদ্ধ হয়েছে? আর আমার উপর কি সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছিল?

ফজরের সুন্নত না পড়তে পারলে করণীয় কী?

প্রশ্ন (১৩১৫২) : আমি একদিন ফজরের নামাযের সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতে পাই। তখন আমি সুন্নত না পড়েই জামাতে শরীক হয়ে যাই। নামায শেষে এক ব্যক্তি বললেন সূর্যোদয়ের পর নামায পড়ে নিও। আমি জানতে চাই ঐ ব্যক্তির কথাটি কি ঠিক?

ফজরের জামাত দাঁড়ানোর পর কাতারে সুন্নত আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩১৫১) : অনেক মানুষকে দেখি ফজরের জামাত দাঁড়ানোর পর কাতারে এসে সুন্নত নামায পড়ে। জানতে চাচ্ছি, ফজরের জামাত দাঁড়ানোর পর কাতারে সুন্নত আদায় করা কি ঠিক?

গর্ভবতী মহিলার জন্য রোযা না রাখার অনুমতি আছে কি?

প্রশ্ন (১৩১৫০) : আমার মামি গর্ভাবস্থায় রমযানের প্রথম দিকে চার-পাঁচটি রোযা রেখেছে। রোযা রাখার কারণে অস্বাভাবিক পানিশূন্যতাসহ তার বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এবং বর্তমানের গর্ভকালীন মেয়াদ অনুযায়ী দিনে গর্ভস্থ সন্তানের যে পরিমাণে মুভিং ও নড়া-চড়া হওয়ার কথা তাও আগের চেয়ে অনেক কমে গেছে। এ অবস্থায় তার জন্য কি রোযা না রাখার অনুমতি আছে?

মোজার উপর মাসেহের মেয়াদ শেষ হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩১৪৯) : আমি শীতের সময় চামড়ার মোজার উপর মাসেহ করি। অনেক সময় এমন হয় যে, অযু থাকতেই মাসেহের সময়সীমা শেষ হয়ে যায়। এখন জানার বিষয় হল, এ অবস্থায় আমার জন্য পুনরায় অযু করা আবশ্যক নাকি শুধু মোজা খুলে পা ধুয়ে নিলেই চলবে?

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩১৪৮) : গত রমযানে আমি আমার বাবার বাড়ির এলাকায় এক দরিদ্র মহিলাকে যাকাতের কাপড় দেই। তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত ও শয্যাশায়ী। খুবই অভাব অনটনে তাদের সংসার চলে। কিন্তু পরে তার সাথে কথা প্রসঙ্গে জানতে পারি, কিছুদিন আগে তার স্বামী পঞ্চাশ হাজার টাকার সরকারী অনুদান পেয়েছে, যার পুরোটাই সে সন্তানদের ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রেখেছে। আমার প্রশ্ন, এ অবস্থায় কি আমার যাকাত আদায় হয়েছে? না হয়ে থাকলে এখন আমার কী করণীয়?

গরু বর্গা দেওয়ার সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন (১৩১৪৭) : আমাদের এলাকায় গরু বর্গা দেওয়ার একটি পদ্ধতি আছে। সেটা হলো, উদাহরণস্বরূপ-আমি একজনের কাছে একটি গরু বর্গা দিলাম। এই শর্তে যে, গরুটি যে দামে ক্রয় করলাম তা আমার থাকবে। আর পালনকারী পালার পর যে দামে বিক্রয় করা হবে তা থেকে আমার ক্রয়ের টাকা রেখে যা থাকবে তা থেকে এক ভাগ আমার আর এক ভাগ পালনকারীর। এইভাবে বর্গা দেওয়া জায়েয কি না? বিস্তারিত জানালে উপকৃত হব।

আবা টাখনুর নিচে পরিধান করা যাবে কি?

প্রশ্ন (১৩১৪৬) : আমাদের দেশে এবং দেশের বাহিরেও অনেক লোককে দেখা যায় যে, তারা আবা পরিধান করে। অধিকাংশ ব্যবহারকারীকে দেখা যায় যে তাদের টাখনুর নিচে ঝুলে থাকে। অথচ আমরা জানি যে, টাখনুর নিচে কাপড় পরিধান করা নিষেধ। আবা কি এ হুকুমের অন্তর্ভুক্ত নয়?

মাটিতে সেজদা করতে না পারলে বালিশ বা উঁচু কিছু রেখে তার উপর সিজদা করা যাবে কি?

প্রশ্ন (১৩১৪৫) : আমি অন্তঃসত্ত্বা। বর্তমানে আমার শরীর অস্বাভাবিক ভারি হয়ে যাওয়ার কারণে নামাযে মাটিতে সেজদা করতে পারি না। অনেক কষ্ট হয়। তাই কিছুদিন ধরে সেজদার জায়গায় বালিশ রেখে তার উপর সেজদা করছি। আগে আম্মুকেও এভাবে নামায পড়তে দেখেছি। জানতে চাই, আমার এভাবে নামায পড়া ঠিক হচ্ছে কি না? না হলে এ অবস্থায় আমি কীভাবে নামায পড়ব?

লঞ্চে জামাতের সাথে নামায আদায় করার জন্য কি আযান দেওয়া আবশ্যক?

প্রশ্ন (১৩১৪৪) : আমার বাড়ি বরিশাল। আমি লঞ্চে ঢাকা যাতায়াত করি। যাত্রীদের মধ্যে অনেককে দেখেছি, তারা জামাতের সাথে নামায আদায়ের জন্য আযান দেওয়াকে আবশ্যক মনে করে। এখন আমি জানতে চাচ্ছি, মহল্লার মসজিদে জামাতের সাথে নামায আদায়ের জন্য যেভাবে আযান দিতে হয়, সেভাবে লঞ্চের মধ্যে জামাতের সাথে নামায আদায়ের জন্যও কি আযান দিতে হবে?

নামাযের মধ্যে ভুলে সূরা ফাতিহার আয়াত ছুটে গেলে উক্ত নামাযের হুকুম কী হবে?

প্রশ্ন (১৩১৪৩) : কিছুদিন পূর্বে এক মাহফিলে ইমাম সাহেব নামায পড়াচ্ছিলেন। সূরা ফাতেহার اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ পর্যন্ত পড়ার পর তার কাশি আসে। এরপর ভুলে বাকী দুই আয়াত না পড়েই অন্য সূরা পড়েন। নামায শেষে এটা নিয়ে কথাবার্তা শুরু হলে অন্য একজন বলে দেন, নামায হয়ে গছে, কোনো সমস্যা হয়নি। এর পরও বিষয়টি নিয়ে অনেকে সন্দেহে আছে। তাই হুজুরের কাছে জানতে চাচ্ছি, উক্ত নামাযের হুকুম কী হবে?

ঈদের খুতবার শুরুতে তাকবীর বলার বিধান কী?

প্রশ্ন (১৩১৪২) : আমি ঈদের দিন প্রথম খুৎবার শুরুতে ৯ তাকবীর এবং দ্বিতীয় খুৎবার শুরুতে ৭ তাকবীর বলে খুৎবা শুরু করি। খুৎবা শেষে একজন মুসল্লি আমাকে বলল, শরীয়তে এই তাকবীরের কোনো ভিত্তি নেই। এখন আমি জানতে চাচ্ছি যে, উক্ত তাকবীর বলাটা শরীয়তের দৃষ্টিতে কেমন হয়েছে?

বুঝমান নাবালেগ ছেলে আযান দিলে সহিহ হবে কি?

প্রশ্ন (১৩১৪১) : আমাদের মসজিদের মুয়াযযিন সাহেব মাঝে মাঝেই উপস্থিত থাকেন না। তখন এলাকার কোনো বুঝমান নাবালেগ ছেলে আযান দিয়ে দেয়। আমি জানতে চাচ্ছি তার আযান কি নামাযের জন্য যথেষ্ট হবে?

যেখানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই সূর্যোদয় হয়ে যায় সেখানে নামায রোযার সময় নির্ধারণ করার পদ্ধতি ক…

প্রশ্ন (১৩১৪০) : যে দেশে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই সূর্যোদয় হয়ে যায় বা সূর্য অনেকদিন পর্যন্ত অস্ত যায় না বা উদয় হয় না। সেখানে নামাজের সময় কীভাবে নির্ধারণ করা হবে? বিশেষ করে সেখানে রোযা কীভাবে রাখা হবে? জানানোর অনুরোধ রইল।

সৎ মাকে যাকাত দেওয়ার বিধান।

প্রশ্ন (১৩১৩৯) : নিজের সৎ মাকে কি যাকাত দেওয়া যাবে? আমার পিতা ও চাচারা তাদের সৎ ভাই-বোন ও সৎ মাকে যাকাত দেন। ভাই-বোনকে যাকাত দেওয়া যায়, এটা আমরা জানি। কিন্তু সৎ মাকে যাকাত দেওয়া ঠিক হচ্ছে কি না- এ বিষয়ে সন্দেহে আছি। দয়া করে জানাবেন।

মসজিদ পুনঃনির্মাণের সময় নিচতলাকে মার্কেটের জন্য রেখে দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১৩১৩৮) : আমাদের গ্রাম তিস্তা নদীর পারে অবস্থিত। গ্রামের জামে মসজিদটি আনুমানিক ১২ বছর পূর্বে নদী ভাংগনে হারিয়ে যায়। বর্তমান সময়ে নদীর হারিয়ে যাওয়া অনেক জমির সাথে মসজিদের জমিটিও উদ্ধার হয়। জায়গাটা নদীর তীরে হওয়ায় মানুষজন যার যার জমিতে দোকান-পাট করার পরিকল্পনা করছে। মসজিদের জমিটি উদ্ধার হওয়ায় এলাকাবাসী মসজিদটি পুনঃনির্মাণ করতে চাচ্ছে। তারা নিচতলাকে মার্কেটের জন্য রেখে দ্বিতীয় তলা থেকে মসজিদ নির্মাণ করতে চাচ্ছেন। হুজুরের নিকট জানতে চাচ্ছি, এভাবে মসজিদের নিচতলাকে মার্কেটের জন্য রেখে দেওয়া যাবে কি?

বাকিতে পণ্য বিক্রি করার পর তা বিক্রিত মূল্যের চেয়ে কম মূল্যে ক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩১৩৭) : আমি একটি ল্যাপটপ দুই বছর ব্যবহার করার পর আমার বন্ধুর নিকট ৪০,০০০/- টাকায় বিক্রি করেছিলাম। সে ২০,০০০/- টাকা নগদ দিয়েছে। আর বাকি ২০,০০০/- টাকা পরিশোধের জন্য দুই মাস সময় নিয়েছে। কিন্তু দুই মাসে মাত্র ১৪,০০০/- টাকা পরিশোধ করে বাকি টাকা পরিশোধের জন্য আরো এক মাস সময় চেয়ে নিয়েছে। ঘটনাক্রমে সেই মাসেই পারিবারিক কলহের মামলায় আসামী হয়ে আত্মগোপন করে। এর কিছুদিন পর আমার সাথে ফোনে যোগাযোগ করে বলে, আমি বাকি ছয় হাজার টাকা পরিশোধ করতে পারব না। তুমি চাইলে ল্যাপটপটি ৩০,০০০/- টাকায় কিনে নিতে পারো এবং তোমাকে পরিশোধ করা ৩৪,০০০/- টাকার মধ্যে ৪০০০/- টাকা রেখে বাকি ৩০,০০০/- টাকা আমার স্ত্রীর নিকট পৌঁছে দিও। ল্যাপটপটি আমার বাড়িতেই রাখা আছে। জানার বিষয় হল, আমি কি আমার ল্যাপটপটি তার নিকট হতে পুনরায় ক্রয় করতে পারব?

অগ্রীম মূল্য দিয়ে কিছু ক্রয় করার পর ক্রয়কৃত পণ্যের পরিবর্তে অন্য কিছু গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১৩১৩৬) : আমাদের এলাকায় ধানের মৌসুমের শুরুতে চাষিরা নগদ টাকার প্রয়োজনে অগ্রিম ধান বিক্রি করে নগদ টাকা নেয়। আর ধান কাটার পর তা পরিশোধ করে। এলাকায় আমাদের একটি সমিতি রয়েছে। সে সমিতির টাকা থেকে আমরাও একজন হতে ৫০০ টাকা দরে ২০ মন ধান কিনেছিলাম। ধান কাটার পর তিনি আমাদেরকে ১০ মন ধান দিয়ে বললেন, এবার ধান কম হয়েছে তাই পুরোটা পরিশোধ করতে পারবো না। আমরা চাপ প্রয়োগ করলে সে বাকি ধানের পরিবর্তে একটি বকরীর বাচ্চা দিতে চাচ্ছে। যার আনুমনিক মূল্য ৬-৭ হাজার টাকা। আমাদের সমিতির সবাই বিষয়টিতে সম্মত রয়েছে। জানার বিষয় হল, এভাবে ধানের পরিবর্তে বকরীর বাচ্চা নেওয়া জায়েয হবে কি?