ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

স্বপ্নের উপ ভিত্তি করে কবর খনন করা যাবে কি?

প্রশ্ন (১৩৩৫৫) : আমার পাঁচ বছরের একটা ছোট্ট ছেলে ছিল। আমি তাকে অনেক বেশি মুহাব্বত করতাম। কিন্তু আল্লাহর ইচ্ছা হঠাৎ করে সে অসুস্থ হয়ে মারা যায়। দাফন কাফন হয়েছে আজ চার পাঁচ দিন। কিন্তু প্রায় প্রতিদিনই আমি ও তার আম্মু স্বপ্নে দেখি, সে বলছে, আব্বু আমি জীবিত। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। এখন আমরা সন্দেহে পড়ে গেছি, আসলে সে জীবিত না মৃত। এখন হুযুরের নিকট জানতে চাচ্ছি, আমি কি তার কবর খনন করে দেখে নিতে পারব আসলে জীবিত না মৃত? শরীয়ত কি আমাকে এটার অনুমতি দেয়?

রোযা রাখা অবস্থায় তরকারির স্বাদ চেখে দেখা যাবে কি?

প্রশ্ন (১৩৩৫৪) : আমি একটি মাদরাসায় বাবুর্চির চাকরি করি। এখানে প্রতি বেলায় প্রায় হাজার খানেক মানুষের খাবার রান্না হয়। তো রমযান মাসে আমি যে সমস্যায় পড়ি তা হলো, খাবারের স্বাদ একেবারে না চেখে রান্না করলে অনেক সময় লবণ কিছুটা কম-বেশি হয়ে যায়। ফলে ইফতার ও খাবারের সময় সবার কষ্ট হয়। তাই আমি জানতে চাচ্ছি, রোযা অবস্থায় আমি কি শুধু জিহ্বা দিয়ে তরকারির স্বাদ চেখে দেখতে পারব?

নাবালেগ বাচ্চার মুখে সিজদার আয়াত শুনলে কি সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৩৫৩) : আমি হিফজ বিভাগে শিক্ষকতা করি। হিফজ বিভাগে আমার গ্রুপে কয়েকজন নাবালেগ বাচ্চাও পড়াশোনা করে। আমি জানতে চাই, নাবালেগ বাচ্চার সিজদার আয়াতের তেলাওয়াত শুনলে কি আমার উপর সিজদা ওয়াজিব হবে?

ইহরাম অবস্থায় উকুন মারলে কি দম ওয়াজিব হয়?

প্রশ্ন (১৩৩৫২) : আমি যখন চুল আঁচড়াই তখন আমি খুব উকুন মারি। ইহরাম অবস্থায় উকুন মারা নিষেধ- এ মাসআলা আমি জানতাম না। হজ্বের পর এক প্রতিবেশীর সাথে দেখা করতে গিয়ে আলোচনা প্রসঙ্গে জানতে পারলাম, ইহরাম অবস্থায় উকুন মারা নিষেধ। কিন্তু আমি হজ্বের পাঁচ দিনেও তো অনেক উকুন মেরেছি। সে বলেছিল, আমার উপর দম ওয়াজিব হয়েছে। কিন্তু আমি তো হজ্ব শেষ করে দেশে ফিরে এসেছি। এখন এ দম কীভাবে আদায় করব। দম কি মক্কা শরীফ থাকতেই দিতে হয় নাকি পরে দেশে এসে আদায় করা যায়?

মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় কবর দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৩৫১) : আমাদের গ্রামের মসজিদের একটি ওয়াকফকৃত জায়গা আছে। উক্ত জায়গায় মৃত ব্যক্তিদের কবর দেওয়ার জন্য কয়েকজন অভিভাবক মসজিদে ১ হাজার করে টাকা দান করে সেখানে মৃত ব্যক্তিদের দাফন করেছে। এখন আমাদের মসজিদ সম্প্রসারণের প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু মৃতের অভিভাবকেরা কবরের উপর মসজিদ নির্মাণ করতে দিচ্ছে না। এখন হযরতের নিকট প্রশ্ন হল, এ ক্ষেত্রে আমাদের করণীয় কী? বিস্তারিত জানালে উপকৃত হবো।

প্রভিডেন্ট ফান্ডের অতিরিক্ত টাকা নেওয়া কি জায়েয আছে?

প্রশ্ন (১৩৩৫০) : আমি সরকারী চাকরি করি। প্রতি মাসেই সরকার আমার বেতনের নির্দিষ্ট একটা অংশ প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামুলক কেটে রাখে। এই টাকার উপর চাকুরি শেষে সুদ দেওয়া হবে। আমার জানার বিষয় হলো, মূল বেতনের অতিরিক্তটা নেওয়া কি আমার জন্য বৈধ হবে? আর এই টাকার উপর কি প্রতি বছর আমাকে যাকাত দিতে হবে?

কারো থেকে ব্যবহার করার জন্য মোবাইল নেওয়ার পর তা হারিয়ে গেলে জরিমানা দিতে হবে?

প্রশ্ন (১৩৩৪৯) : কিছু দিন আগে আমি আমার বন্ধুর কাছ থেকে একটি মোবাইল নেই ব্যবহার করার জন্য। মোবাইলটি নিয়ে বাসায় যাওয়ার পথে বাস থেকে তা ছিনতাই হয়ে যায়। মোবাইলটি পাঞ্জাবীর সাইড পকেটে ছিল। পকেটে কোনো চেইন ও ছিল না। বাসে খুব ভীড় ছিল। আমার জানার বিষয় হল, মোবাইলটির ক্ষতি পূরণ দেওয়া কি আমার জন্য জরুরি?

বিতরের নামাযে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় কী?

প্রশ্ন (১৩৩৪৮) : একদিন বিতরের নামাযে আমি রাকাত সংখ্যা ভুলে যাই। সঠিক মনে করতে পারছিলাম না যে, আমি দুই রাকাত পড়েছি নাকি তিন রাকাত পড়েছি। তখন ঐ রাকাতকে দ্বিতীয় রাকাত ধরেই নামায শেষ করেছি। তাই ঐ রাকাতে কুনূত না পড়ে পরের রাকাতে পড়েছি। এবং শেষ বৈঠকে সাহু সেজদা করেছি। এতে আমার নামায সহিহ হয়েছে কি ?

একাধিক ব্যক্তির জানাযা একসাথে হলে মায়্যেতকে কিভাবে রাখবে?

প্রশ্ন (১৩৩৪৭) : আমাদের মসজিদটি হাসপাতালের পাশে অবস্থিত। মসজিদের সামনে একটি মাঠ রয়েছে। হাসপাতালে প্রায় সময়ই একসাথে কয়েকজন মানুষ মারা যায়। তখন মসজিদের মাঠেই তাদের জানাযার নামাযের ব্যবস্থা করা হয়। একাধিক জানাযা উপস্থিত হলে সবার জানাযার নামায একত্রে আদায় করা হয়। কিন্তু মায়্যেতকে কীভাবে রাখতে হবে, এ নিয়ে প্রতিবারই দ্বন্দ্ব লেগে থাকে। একেকজন একেকরকম কথা বলে। আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। জানার বিষয় হল, একাধিক জানাযার ক্ষেত্রে মায়্যেতকে রাখার সঠিক পদ্ধতিটা কী? জানিয়ে বাধিত করবেন।

রমযানে মান্নতকৃত ইতিকাফ আদায় করতে না পারলে করণীয় কী?

প্রশ্ন (১৩৩৪৬) : গত বছর কোনো কারণে আমি রমযানে ইতিকাফের মান্নত করি। কিন্তু অসুস্থতার দরুণ গতবার তা করতে পারিনি। এবার রমযানে আমি উক্ত ইতিকাফের কাযা আদায় করতে চাচ্ছি। এখন আমি জানতে চাচ্ছি, এই রমযানে ইতিকাফ করার দ্বারা কি আমার সেই মান্নত আদায় হবে? নাকি সেই ইতিকাফ ভিন্ন করে কাযা করতে হবে?

নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশের ভিত্তিতে মুদারাবা চুক্তি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৩৪৫) : আমি মাদরাসায় পড়াশোনা করি। আমার বাবা, ভাই কেউ নেই। আমি টিউশনি করে কিছু টাকা সঞ্চয় করেছি। তাছাড়া আমার ‍উপার্জনের অন্য কোনো পথ নেই। একজন আলেম আমাকে বললেন যে, আমি উনাকে মুদারাবা হিসেবে ৫০,০০০/- টাকা দিলে সে আমাকে মাসে দুই হাজার বা আড়াই হাজার টাকা লাভ দিবেন এবং আমার মূল টাকা আমি চাইলে যেকোনো সময় নিতে পারব। এখন হুজুরের নিকট জানতে চাচ্ছি, এই পন্থায় টাকা নেওয়া বৈধ হবে কি?

কোনো বস্তু কারো থেকে ধার নেওয়ার পর তার দাম বেড়ে গেলে তা পরিশোধ করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৩৪৪) : একদিন আমি রান্নার সময় দেখি, বাসায় লবণ নেই। তাই পাশের বাসার আন্টির কাছ থেকে এক প্যাকেট লবণ ধার নেই। কিন্তু তাকে আর সেটি পরিশোধ করি নি। এদিকে কিছুদিন হল লবণের দাম অনেক বেড়ে গেছে। প্রায় দ্বিগুণের কাছাকাছি। এখন আমি জানতে চাচ্ছি, আমাকে দাম বেশি হলেও কি এক কেজি লবণই পরিশোধ করতে হবে? নাকি পূর্বের মূল্য বা সে হিসেবে বর্তমানে যে পরিমাণ লবণ হয় তা পরিশোধ করলেও চলবে?

দাঁত নেই এমন গরু কুরবানীর জন্য বিক্রি করা যাবে কি?

প্রশ্ন (১৩৩৪৩) : আমার বাবা গরু লালন-পালন করেন। প্রতি বছর কুরবানীর সময় পালিত গরুগুলোর মধ্য থেকেই একটি করে গরু কুরবানীর উদ্দেশ্যে বিক্রি করেন। এ বছর যে গরুটি বিক্রি করতে চাচ্ছেন সেটির অনেকগুলো দাঁত নেই। কিছু দাঁত আছে; তবে সেগুলোও ভাঙা। তবে গরুটি এখনও কষ্ট করে হলেও খাদ্য চিবিয়ে খেতে পারে। এখন জানতে চাচ্ছি, এই গরুটি কুরবানীর উদ্দেশ্যে বিক্রি করা যাবে কি? আর উক্ত গরু দিয়ে কুরবানী সহিহ হবে কি?

বাড়ি নির্মাণের জন্য টাকা জমা করলে উক্ত টাকার যাকাত আদায় করতে হবে কি?

প্রশ্ন (১৩৩৪২) : বাড়িতে বসবাস উপযুক্ত কোনো ঘর নেই আমার। তাই বাড়িতে ঘর নির্মাণ করা খুব জরুরি। ঘর করার জন্য আমি অল্প অল্প করে টাকা জমাচ্ছি। এখন আমার ঘর করতে চার থেকে পাঁচ লাখ টাকার মত লাগে। কিন্তু আমি গত দুই বছরে প্রায় দেড় লাখ টাকার মত জমিয়েছি। ইচ্ছা হল দুই বা আড়াই লাখ টাকা হলে ঘর করা শুরু করবো, বাকি নগদে মিলিয়ে। এখন প্রশ্ন হল, আমার এই জমাকৃত টাকার উপর কি যাকাত দিতে হবে?

ব্যাংকে চাকরি করে উপার্জিত টাকা কি হালাল হবে?

প্রশ্ন (১৩৩৪০) : আমরা স্বামী-স্ত্রী উভয়ে ব্যাংকে চাকুরী করি। ব্যাংকে পরিশ্রমের বিনিময়ে আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে এবং অবসরের পর কয়েক লক্ষ টাকা পেনশন দেওয়া হবে। আমার প্রশ্ন হল, পরিশ্রমের মাধ্যমে উক্ত বেতন এবং পেনশন-এর টাকা আমাদের জন্য হালাল হচ্ছে কি?

খাবারে মুরগি মুখ দিলে উক্ত খাবার খাওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩৩৩৯) : আমি বাড়িতে দুপুরের খাবার খাচ্ছিলাম। তখন ছোট ভাই বলল, একটু আগে একটি মুরগি এ তরকারিতে মুখ দিয়েছে। একটু খাওয়ার পরই সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ কথা শুনে আমি আর সে তরকারি খাইনি। এখন জানার বিষয় হল, যে মুরগি সর্বত্র ঘুরাফেরা করে তা কোনো তরকারিতে মুখ দিলে তা খাওয়ার হুকুম কী?

কবর খননের সুন্নত তরীকা কী?

প্রশ্ন (১৩৩৩৮) : কোনো মুসলমানকে দাফন করার জন্য কোন তরীকায় কীভাবে কতুটুকু কবর খনন করবে? কবর খননের সুন্নত তরীকা কী? জানালে উপকৃত হব।

রোযা রাখা অবস্থায় গলায় পোকা ঢুকে গেলে রোযা ভেঙে যাবে কি?

প্রশ্ন (১৩৩৩৭) : আমি একটি নফল রোযা রাখি। রোযা অবস্থায় আমার মুখে মশা বা এজাতীয় কোনো পোকা প্রবেশ করে গলা পর্যন্ত পৌঁছে যায়। আমি অনেক কাশাকাশি করেও তা বের করতে পারিনি। জানতে চাচ্ছি, গলায় পোকা যাওয়ার কারণে কি আমার রোযার কোনো ক্ষতি হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

পাওনা টাকার যাকাত আদায় করতে হবে কি?

প্রশ্ন (১৩৩৩৬) : আমি আমার এক বন্ধুর কাছে এক লাখ টাকা পাই। আমার কাছে যে নগদ টাকা আর গয়না আছে, তার যাকাত তো আমি দিবই। কিন্তু ওই ধার নেওয়া টাকার যাকাতও কি আমাকে দিতে হবে?