ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

কয়েকটা রোযা রাখার মান্নত করলে কয়টা রোযা রাখতে হবে

প্রশ্ন (১১০৭৪) : আমার মা অসুস্থ থাকায় আমি মান্নত করি যে, তিনি সুস্থ হলে আমি কয়েকটি রোযা রাখব। তিনি এখন সুস্থ। জানতে চাচ্ছি, মান্নত পূরণ করতে আমার কয়টি রোযা রাখতে হবে?

কয়েকজন ফকিরকে খাওয়ানোর মান্নত করলে কতজনকে খাওয়াতে হবে

প্রশ্ন (১১০৭৩) : আমার বাবা অসুস্থ থাকায় আমি মান্নত করি যে, তিনি সুস্থ হলে আমি কয়েকজন ফকিরকে খাবার খাওয়াবো। তিনি এখন সুস্থ। জানতে চাচ্ছি, মান্নত পূরণ করতে আমার কয়জন ফকিরকে খাওয়াতে হবে?

অভিবাদনের সময় মাথা নত করলে কি শিরক হবে

প্রশ্ন (১১০৭২) : আমি জাপান থাকি। এখানে মানুষ পরস্পরকে অভিবাদন জানানোর সময় মাথা নত করে। জানতে চাচ্ছি, আমাদের জন্য কি এমনটি করা জায়েয হবে? মাথা নত করলে কি তা শিরক হবে?

বাচ্চা কোলে নিয়ে ভাত খেলে কি বাচ্চা মেধাবী হয় না

প্রশ্ন (১১০৭০) : আমাদের গ্রামের মানুষ বলে থাকে যে, কোনো মা যদি তার বাচ্চাকে কোলে নিয়ে ভাত খায় তাহলে বাচ্চা মেধাবী হয় না। জানতে চাচ্ছি, শরিয়তে এ কথার কোনো ভিত্তি আছে কি?

হাসপাতালে রোগী পাঠিয়ে কমিশন গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১১০৬৭) : আমি এক হাসপাতালের সাথে চুক্তি করেছি, আমি যদি তাদেরকে রোগী দেই তাহলে তারা আমাকে নির্দিষ্ট একটা কমিশন দিবে। জানতে চাচ্ছি, আমার জন্য উক্ত কমিশন গ্রহণ করা বৈধ হবে কি?

হস্তগত নেই এমন পণ্যের ছবি দিয়ে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১১০৬৬) : আমাদের একটি অনলাইন শপ আছে? সেখানে আমরা কিছু এমন পণ্যের অ্যাড দেই যেগুলো আমাদের কাছে নেই। কেউ অর্ডার করলে তা আমরা অন্যের কাছ থেকে এনে দেই। জানতে চাচ্ছি, এভাবে পণ্য বিক্রি করা বৈধ হবে কি?

লাভ ও ক্ষতির অংশ সমান ধরা যাবে কি

প্রশ্ন (১১০৬৫) : আমি ও আমার ছোট ভাই মিলে মাছের ঘেরে মাছ চাষ করি। দুইজনই ৪ লক্ষ টাকা দিয়ে শরিক হয়েছি। তবে আমি একটু ভালো পারি তাই লভ্যাংশ নির্ধারণ করি ৭০% ও ৩০% হিসেবে। ক্ষতি হলে এই পার্সেন্টিসে ভাগ করার চুক্তি করি। জানতে চাচ্ছি, আমাদের এ চুক্তি শুদ্ধ হয়েছে কি?

রাস্তা থেকে যারা ক্রয় করে তাদের থেকে ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১১০৬৪) : আমি শুনেছি, যারা কোনো কিছু বাজারে বিক্রি করতে আসে রাস্তা থেকেই তাদের কাছ থেকে কোনো কিছু ক্রয় করা নিষেধ। জানতে চাচ্ছি, কেউ যদি এমনটি করে তাহলে তার থেকে উক্ত পণ্য ক্রয় করা যাবে কি?

রাস্তা থেকে দুধ ক্রয় করে নেওয়া যাবে কি

প্রশ্ন (১১০৬৩) : আমাদের গ্রামে সাপ্তাহিক হাটের দিন গ্রামের মানুষেরা হাট গরুর দুধ বিক্রি করতে আসে। কিন্তু পাইকাররা সেই লোকগুলোর হাটে আসার আগেই রাস্তা থেকেই তাদের দুধ ক্রয় করে নেয়। জানতে চাচ্ছি, এভাবে রাস্তা থেকে ক্রয় করে নেওয়াটা কি বৈধ হচ্ছে?

মোবাইল সদকা করে দিলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (১১০৬২) : আমি কিছুদিন আগে বাসে একটি মোবাইল খুঁজে পাই। মালিককে অনেক খোঁজার পরও না পেয়ে উক্ত মোবাইল এক গরিব ব্যক্তিকে দিয়ে দেই। সে তা বিক্রি করে তার প্রয়োজনীয় কাজে খাটিয়ে ফেলে। কিছুদিন আগে মোবাইলের মালিকের সাথে দেখা হয় এবং সে প্রমাণ দেখায়। এখন সে আমার কাছে তার জরিমানা দাবি করছে। জানতে চাচ্ছি, আমার করণীয় কী?

মালিকানা হিসেবে লভ্যাংশ নির্ধারিত হবে কি

প্রশ্ন (১১০৬১) : গ্রামের বাড়িতে পুকুর আছে। যার জমির ৭০% মালিকানা আমার আর বাকি ৩০% ছোট ভাইয়ের। সে বিদেশে থাকে। তার সাথে চুক্তি হয়েছে, আমি মাছ ধরে বাজারে বিক্রি করব। প্রাপ্ত টাকা থেকে ২০০০০ টাকা নিব। আর যা থাকবে তা দুই জনের মাঝে সমানহারে ভাগ হবে। জানতে চাচ্ছি, এই চুক্তি কি সহিহ হয়েছে?

বিলম্ব হলে বাজারমূল্য নেওয়া যাবে কি

প্রশ্ন (১১০৫৯) : আমি একবার শোরুমে গাড়ি কিনতে যাই যার বাজার মূল্য ৫ লক্ষ টাকা। কাঙ্ক্ষিত মডেরের গাড়িটি না থাকায় কর্তৃপক্ষ আমাকে অফার করে যে, আপনি অগ্রীম সাড়ে ৪ লক্ষ টাকা দিলে দুই মাস পর গাড়ি পাবেন। আমি রাজি হয়ে টাকা দিয়ে দেই। কিন্তু নির্ধারিত সময়ে গাড়ি না দিতে পারায় তারা বলে আপনি ইচ্ছা করলে বাজারমূল্য ৫ লক্ষ টাকা নিতে পারেন কিংবা আরেক মাস পর গাড়ি নিতে পারেন। জানতে চাচ্ছি, আমি কি বাজারমূল্য নিতে পারব?

বিক্রিত ঋণ দেওয়া পণ্যের মূল্যের যাকাত আসবে কি

প্রশ্ন (১১০৫৮) : আমি কাঠের ব্যবসা করি। বছর শেষে আমার কাছে কাঠ বিক্রির দুই লক্ষ আছে। তবে উক্ত মানুষ আমার কাছ থেকে ঋণ নিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত টাকা যাকাত দিতে হবে কি?

বাজার মূল্য রেখে বাকি সমান ভাগ করা যাবে কি

প্রশ্ন (১১০৫৭) : আমি আমার একটি গরু এক ব্যক্তিকে পালতে দিয়েছি। তার সাথে এভাবে চুক্তি করেছি যে, সে আগামী কুরবানী পর্যন্ত লালন পালন বাজারে বিক্রি করবে। গরুর মূল মূল্য আমার থাকবে। আর মূল মূল্য থেকে যে অতিরিক্ত মূল্যে বিক্রি করতে পারবে তা আমাদের দুজনের মাঝে সমানহারে বণ্টন হবে। জানতে চাচ্ছি, এই চুক্তি কি বৈধ হবে?

দোকান থেকে বের হয়ে গেলে ক্রয় করা কি আবশ্যক

প্রশ্ন (১১০৫৬) : আমি কিছুদিন আগে একটি দোকানে যাই টেবিল ক্রয় করতে। দোকানদার টেবিলটির দাম চায় ৪ হাজার টাকা। আমি ৩ হাজার বলি। সে তাতে সম্মত হয় না। ফলে আমি দোকান থেকে বের হয়ে যাই। তখন সে ডাক দিয়ে আমার বলা দামেই দিতে সম্মত হয়। কিন্তু আমি তা ক্রয় করিনি। জানতে চাচ্ছি, আমার কি তা ক্রয় করা আবশ্যক হয়েছিল?