মাদরাসায় সদকাতুল ফিতর দেওয়া যাবে কি
প্রশ্ন (১১১৯৫) : মাদরাসাগুলোতে সদকাতুল ফিতরের টাকা দেওয়া যাবে কি?
প্রশ্ন (১১১৯৫) : মাদরাসাগুলোতে সদকাতুল ফিতরের টাকা দেওয়া যাবে কি?
প্রশ্ন (১১১৯৪) : আমাদের এলাকার মসজিদ নতুনরূপে সংস্কার করা হয়েছে। সবকিছু নতুনভাবে লাগানো হয়েছে। কিছু অপ্রয়োজনীয় পুরাতন ফ্যান লাইট থেকে গিয়েছে। জানতে চাচ্ছি, সেগুলো বিক্রি করে দেওয়া যাবে কি?
প্রশ্ন (১১১৯৩) : আমার কাছে ৭ ভরি স্বর্ণ ও ২ লক্ষ টাকা ছিল। প্রতি বছর ৭ ভরি স্বর্ণ ও ২ লক্ষ টাকার যাকাত হিসাব করে আদায় করে থাকি। কিন্তু কিছুদিন আগে প্রয়োজন হওয়ায় তিন ভরি স্বর্ণ বিক্রি করে দেই এবং বিক্রির টাকা অন্যত্র খরচ করে ফেলি। এ কিছুদিন পরই যাকাত বর্ষ পূর্ণ হয়। কিন্তু আমি স্বর্ণ বিক্রির কথা ভুলে ৭ ভরি হিসাব করে যাকাত আদায় করে ফেলি। জানতে চাচ্ছি, অতিরিক্ত যা দিয়েছি তা কি অগ্রীম যাকাত হিসেবে গণ্য করতে পারব?
প্রশ্ন (১১১৯২) : আমি ব্যবসার উদ্দেশ্যে একটি ফ্ল্যাট ক্রয় করি। এর কিছুদিন পর এক ব্যক্তি উক্ত ফ্ল্যাট ৫০ লক্ষ টাকার বিনিময়ে বাকি মূল্যে ক্রয় করে। কিন্তু সে উক্ত টাকা ৩ বছর পর পরিশোধ করে। জানতে চাচ্ছি, উক্ত টাকার বিগত ৩ বছরের যাকাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (১১১৯১) : ফিক্সড ডিপোজিটের যাকাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (১১১৯০) : দুধ বাবাকে যাকাত দেওয়া বৈধ হবে কি?
প্রশ্ন (১১১৮৯) : আমি আমার এক বন্ধুকে যাকাতের টাকা দেই গরিবদেরকে দেওয়ার জন্য। সে সেখান থেকে কিছু টাকা তার স্ত্রীকে দেয় আর বাকি টাকা অন্যান্য গরিব লোকদেরকে দেয়। তার স্ত্রীও যাকাত গ্রহণের উপযুক্ত। জানতে চাচ্ছি, আমার যাকাত কি আদায় হয়েছে?
প্রশ্ন (১১১৮৮) : আমার ব্যবসায়িক পণ্যের যাকাত বর্ষ শুরু হয় রজব মাসে। রজব মাসের তিনমাস পর আমার হাতে দুই লক্ষ টাকা আসে যা আমার প্রয়োজন অতিরিক্ত। জানতে চাচ্ছি, যাকাত বর্ষ পূর্ণ হলে সব টাকার যাকাত হিসাব করতে হবে নাকি সেই দুই লক্ষ টাকার যাকাত বর্ষ আলাদা হবে?
প্রশ্ন (১১১৮৭) : ওয়েটারকে বখশিশ দিতে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন (১১১৮৬) : জনৈক ব্যক্তি আমার বাবার কাছ থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়েছে। তিন বছর পর সে উক্ত টাকা ফেরত দেয়। এই তিন বছরের যাকাত সেই আদায় করেছে। জানতে চাচ্ছি, উক্ত টাকার এই তিন বছরের যাকাত কি আমার বাবার পক্ষ থেকে আদায় হয়েছে?
প্রশ্ন (১১১৮৫) : গরিব ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করে দিলে যাকাত আদায় হবে কি?
প্রশ্ন (১১১৮৪) : রোযায় দিনের বেলা হায়েয শুরু হলে হায়েযা নারী দিনের বাকি অংশে পানহার করতে পারবে কি?
প্রশ্ন (১১১৮৩) : জনৈক ব্যক্তি সাহরীতে রোযা রাখার জন্য উঠেছে। কিন্তু সুবহে সাদিকের আগেই সে বেঁহুশ হয়ে যায়। জ্ঞান ফিরে ইফতারের পর। মাঝে কোনো খাবার বা অন্য কোনো জিনিস তার দেহে পুশ করা হয়নি। প্রশ্ন হল, তার উক্ত রোযা কি কাযা করতে হবে?
প্রশ্ন (১১১৮২) : শুধু শনিবার রোযা রাখা কি মাকরূহ?
প্রশ্ন (১১১৮১) : এলার্জির কারণে ডাক্তার আমাকে নাকের একটি স্প্রে দিয়েছে। স্প্রে করলে তরল ওষুধের কিছু অংশ গলায় চলে যায়। জানতে চাচ্ছি, এর দ্বারা রোযার কোনো ক্ষতি হবে কি?
প্রশ্ন (১১১৮০) : ঢেকুরের সাথে কোনো তরল পদার্থ গলায় চলে আসার পর তা গিলে ফেললে রোযা ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (১১১৭৯) : আমাদের মসজিদে খতম তারাবি হয় না। কাজেই কেউ যদি ইতিকাফে বসে পাশের মাদরাসায় খতম তারাবি পড়তে যায় তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে কি?
প্রশ্ন (১১১৭৮) : কোনো ব্যক্তি যদি শয়তানের ধোঁকায় পড়ে ইতিকাফ অবস্থায় রাতের বেলা হস্তমৈথুন করে ফেলে তাহলে তার ইতিকাফ ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (১১১৭৭) : কিছুদিন আগে আমাদের এলাকায় একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টকারী নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা দিতে রাজি হয়। জানতে চাচ্ছি, নিহতের পরিবারের জন্য তা নেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১১১৭৬) : অনেক সময় মসজিদে মৃত ব্যক্তির জন্য দোয়া করানোর পর মিষ্টি দেওয়া হয়। জানতে চাচ্ছি, উক্ত মিষ্টি খাওয়া বৈধ হবে কি?