ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

বুধবারে নখ কাটলে কি কুষ্ঠ রোগ হয়

প্রশ্ন (১১২৯৫) : আমাদের পরিবারে প্রচলিত, বুধবারে নখ কাটতে হয় না। বুধবারে নখ কাটলে কুষ্ঠ রোগ হয়। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

মোবাইল নিয়ে হারিয়ে ফেললে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (১১২৯৪) : কিছুদিন আগে আমার কাছ থেকে আমার মোবাইলটি নেয় গজল শুনতে। পরবর্তীতে সে জানালার পাশে মোবাইল রেখে ঘুমিয়ে পড়ে। ফলে চোর মোবাইলটি নিয়ে যায়। জানতে চাচ্ছি, আমার বন্ধুকে উক্ত মোবাইলের জরিমানা দিতে হবে কি?

মাদক ব্যবসায়ীর ক্রয়কৃত গাড়ি কি বৈধ

প্রশ্ন (১১২৯৩) : আমার এক আত্মীয় মাদক ব্যবসায়ী। সে তার ব্যবসার টাকা দিয়ে একটি গাড়ি কিনেছে। বর্তমানে উক্ত গাড়িটি সে আমাকে দিয়ে দিতে চাচ্ছে। জানতে চাচ্ছি, তা কি আমার জন্য হালাল হবে?

বীজ ইত্যাদির খরচ বাদ দিয়ে লাভ নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (১১২৯২) : আমাদের এলাকায় জমি বর্গা দেওয়া হয় এভাবে যে, বর্গাচাষী বীজ, সার, কীটনাশক এবং জমি চাষ ও সেচ খরচ দিবে। ফসল ফলার পর বীজ, সার ইত্যাদির খরচ বাদ দিয়ে যা থাকবে তা উভয়ের মাঝে চুক্তি অনুযায়ী বণ্টিত হবে। জানতে চাচ্ছি, এভাবে জমি বর্গা দেওয়া কি বৈধ?

বিক্রয় অযোগ্য সঞ্চয়পত্রের লাভ ভোগ করা যাবে কি

প্রশ্ন (১১২৯১) : আমি এক সরকারি কারখানার কর্মচারী ছিলাম। লোকসান হওয়ায় সরকার উক্ত কারখানা বন্ধ করে দিয়েছে। তবে কর্মচারীদের গ্রাচুইটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুরোটা না দিয়ে অর্ধেক নগদ দিবে আর বাকি অর্ধেক সঞ্চয়পত্র দিবে। তবে উক্ত সঞ্চয়পত্র নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিক্রিও করা যাবে। এমতাবস্থায় আর্থিক দূরাবস্থায় জর্জরিত আমরা সঞ্চয়পত্রের লাভ খেতে পারব কি?

বন্ধকদাতা অনুমতি দিলে ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (১১২৯০) : জনৈক ব্যক্তি আমার কাছে তার একটি ফলের বাগান বন্ধক রেখেছে। উক্ত বাগানের দুটি গাছের ফল খাওয়ার অনুমতি সে আমাকে দিয়েছে। জানতে চাচ্ছি, আমি কি তা ভোগ করতে পারব?

পোল্ট্রি ফিড বিক্রির সময় মুরগী ও ডিম বিক্রির শর্ত করা যাবে কি

প্রশ্ন (১১২৮৯) : আমি পোল্ট্রি ফিডের ব্যবসা করি। খামারিদের কাছে ফিড বিক্রির সময় শর্ত করি যে, মুরগী ও ডিম আমাদের কাছেই বিক্রি করতে হবে। আমরা তা অন্য পার্টির কাছে বিক্রি করে আমাদের টাকা উসুল করি। এভাবে না করলে তারা আমাদের টাকা পরিশোধে গড়িমসি করে। জানতে চাচ্ছি, এভাবে ক্রয় বিক্রয় কি বৈধ?

দোকানে বিক্রির শর্তে ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (১১২৮৮) : ধানের সিজনে বাজারের গুদাম ব্যবসায়ীরা চাষীদেরকে এই শর্তে সুদমুক্ত ঋণ দেয় যে, ফসল কাটা হলে তা তার কাছে বিক্রি করতে হবে। জানতে চাচ্ছি, উক্ত শর্তের ভিত্তিতে ঋণ নিতে কোনো সমস্যা আছে কি?

দুধ ছানা হয়ে গেরে তা ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (১১২৮৭) : কিছুদিন আগে আমি দোকান থেকে তরল দুধের একটি প্যাকেট এনে গরম করতে চুলায় দেই। সাথে সাথেই ছানা হয়ে যায়। তাৎক্ষণিক চলা থেকে তা নামিয়ে ফেলি। নষ্ট হওয়ার কারণে এমনটি হয়েছে। জানতে চাচ্ছি, আমি কি উক্ত দুধ দোকানিকে ফেরত দেওয়া যাবে কি?

কুরিয়ে পাওয়া টাকা নিজ মেয়েকে দেওয়া যাবে কি

প্রশ্ন (১১২৮৬) : আমি কিছু টাকা কুরিয়ে পেয়েছি। অনেকবার ঘোষণা করেছি কিন্তু প্রকৃত মালিক খুঁজে পাইনি। জানতে চাচ্ছি, উক্ত টাকা আমার মেয়েকে দিতে পারব কি? কারণ সে অনেক গরিব ও যাকাত গ্রহণের হকদার।

কতটুকু ভাড়া দিতে হবে

প্রশ্ন (১১২৮৪) : আমি আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটি মাইক্রো বাস ভাড়া নিয়েছিলাম। কিন্তু সামান্য কিছু পথ যাওয়ার পরপরই তা একেবারেই নষ্ট হয়ে যায়। সেখান থেকে নেমে বিকল্প পথে বাড়ি যাই। জানতে চাচ্ছি, উক্ত মাইক্রো ওয়ালাকে কতটুকু ভাড়া দিতে হবে?

ঋণের টাকা ব্যবসায় খাটানো যাবে কি

প্রশ্ন (১১২৮৩) : জনৈক ব্যক্তি আমার কাছ থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়েছে। সে তা পরিশোধ করেনি। তাই আমি তার সাথে চুক্তি করেছি যে, এই ২ লক্ষ টাকা দিয়ে তুমি ব্যবসা করবে। যা লাভ হবে তার অর্ধেক আমাকে দিবে। জানতে চাচ্ছি, এই চুক্তি কি সঠিক হয়েছে?

সুতা বোতাম ইত্যাদির যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১১২৮১) : আমার টেইলার্সের দোকান আছে। সেখানে বিপুল পরিমাণ সুতা, বোতাম, চেইন ইত্যাদি কাপড় সেলাইয়ের বস্তু কিনে রাখতে হয়। জানতে চাচ্ছি, এই বস্তুগুলোর যাকাত দিতে হবে কি?

সম্মিলিত টাকার উপর যাকাত ফরয হয় কি

প্রশ্ন (১১২৮০) : আমরা ১০ জন বন্ধু মিলে একটি ফান্ড খুলেছি। তাতে প্রতিমাসে কিছু কিছু করে টাকা জমা করে ৩ লক্ষ টাকার মত জমা হয়েছে। উক্ত টাকার উপর বছর অতিক্রান্ত হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত টাকার কি যাকাত দিতে হবে?

সকালে টাকা দিয়ে বিকালে যাকাতের নিয়ত করা যাবে কি

প্রশ্ন (১১২৭৯) : আমাদের কাজের বুয়া যাকাতের হকদার। একদিন সকালে তাকে সদকার নিয়তে কিছু টাকা দেই। কিন্তু বিকালে আমার মনে পড়ে যে, আমার কিছু যাকাত বাকি আছে। তৎক্ষণাৎ যাকাতের নিয়ত করি। জানতে চাচ্ছি, উক্ত নিয়ত কি শুদ্ধ হয়েছে?

যাকাত ফান্ডে জমা হওয়ার নিয়ত পরিবর্তন করা যাবে কি

প্রশ্ন (১১২৭৮) : জনৈক ব্যক্তি মাদরাসার যাকাত ফান্ডে বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। ফোন করে বলে দেয় যে, এই টাকা মাদরাসার যাকাত ফান্ডের জন্যই আমি পাঠিয়েছি। কিছুদিন পর ফোন দিয়ে বলে, সব টাকা যাকাত ফান্ডে খরচ না করে কিছু টাকা (নির্দিষ্ট পরিমাণ) অমুক হুজুরকে দিবেন। জানতে চাচ্ছি, তার এ বণ্টন কি গ্রহণযোগ্য হবে?

মৌখিক দাবিকারীকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (১১২৭৭) : জনৈক ব্যক্তি আমার কাছে দাবি করেছে যে, সে আমার কাছে ২০ হাজার টাকা পায়। অথচ তা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে তার কাছে কোনো প্রমাণও নেই। তবে সে যাকাত খাওয়ার উপযুক্ত। আমি কি তাকে যাকাতের কথা না বলে আমার যাকাতের টাকা থেকে ২০ হাজার টাকা থেকে দিতে পারব? উল্লেখ্য, সে মানুষের কাছে বলে বেড়াচ্ছে সে নাকি আমার কাছে টাকা পায়। তাই তাকে যাকাত হিসেবে উক্ত টাকা দিতে চাচ্ছি।

মীরাসের সম্পত্তির বিক্রিলব্ধ টাকার যাকাত আসবে কি

প্রশ্ন (১১২৭৬) : জনৈক ব্যক্তি মীরাস সূত্রে জমির মালিক হয়। সে উক্ত জমি ১০ লক্ষ টাকা দিয়ে বিক্রি করে। কিন্তু মূল্য এখনো হস্তগত হয়নি। জানতে চাচ্ছি, এক বছর অতিবাহিত হলে তার যাকাত আদায় করতে হবে কি?