ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সিজদায় দুই হাত মাটিতে বিছিয়ে দেওয়া বা হাঁটুর সাথে লাগিয়ে রাখার বিধান কি?

প্রশ্ন (১১৫১৫) : অনেককেই দেখা যায় সিজদায় উভয় হাত যমীনে বিছিয়ে রাখে। আবার কেউ কেউ কনুই হাঁটুর সাথে বাহু পার্শ্ব দেশের সাথে মিলিয়ে রাখে। কেউ যমীন ও হাঁটু থেকে হাত পৃথক করে এক্ষেত্রে সুন্নাহসম্মত পদ্ধতি কোনটি?

একাকী নামাযে ভুলে সূরা ফাতিহা উচ্চঃস্বরে পড়ে ফেললে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

প্রশ্ন (১১৫১৩) : গতকাল প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে আমি আসরের আসরের নামাযের সময় মসজিদে যেতে পারিনি। ঘরে একাকী নামায আদায় করি। তো প্রথম রাকাতে ভুলে সূরা ফাতেহার অর্ধেক উচ্চ আওয়াজে পড়ে ফেলি। বাকি কেরত স্বাভাবাবিক নিয়মে পড়ি। পরে আমি সাহু সিজদা আদায় করে নামায শেষ করি। এখন আমার উক্ত নামায কি আদায় হয়ে গেছে? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

খোলা তালাক দিলে কি ইদ্দত চলাকালীন ভরণপোষণ দেওয়া স্বামীর উপর আবশ্যক?

প্রশ্ন (১১৫১২) : আমি বিয়ে করেছি অল্প কিছুদিন হয়েছে। এর মধ্যেই আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে। তার পরিবার নাকি তার অসন্তুষ্টি থাকা সত্ত্বেও তাকে আমার সাথে বিয়ে দিয়েছে। তাই সে আমার সাথে সংসার করতে চা্য়। এখন সে আমার কাছে তালাক চাচ্ছে। আমি তালাক দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে মহরের বিনিময়ে খোলা তালাকের সিদ্ধান্ত হয়। কিন্তু তালাকের পর সে আমার কাছে ইদ্দত চলাকালীন ভরণপোষণ দাবি করে। যেহেতু তার কারণে খোলা তালাক দিতে হয়েছে এক্ষেত্রেও কি তার ইদ্দতকালীন ভরণপোষণ দেওয়া আামার উপর আবশ্যক?

হজ্বে গিয়ে মরা নখ কেটে ফেললে কি জরিমানা ওয়াজিব হবে?

প্রশ্ন (১১৫১১) : একদিন আমি দরজার চৌকাঠে হোঁচট খেয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে প্রচণ্ড ব্যথা পাই। এর কয়েকদিন পর খেয়াল করলাম আঙ্গুলটির নখের নিচে রক্ত জমে গেছে এবং নখটি মরে গেছে। এমতাবস্থায় আমি হজ্বে চলে যাই। সেখানে গিয়ে দেখি, মরা নখটি আস্তে আস্তে উঠে যাচ্ছে। ঐ অবস্থায় চলা-ফেরা কষ্ট হাওয়ার কারণে ইহরাম অবস্থায় আমি নখটি কেটে ফেলে দিই। তো ইহরাম অবস্থায় নখটি কেটে ফেলে দেওয়ার কারণে আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি?

হাতে আংটি রেখে হজ্ব করলে কি হজ্ব আদায় হবে?

প্রশ্ন (১১৫১০) : আলহামদুলিল্লাহ আমি গত বছর হজ্ব পালন করি। আমি আমার পূর্ব অভ্যাস অনুযায়ী হাতে আংটি পরেই হজ্বে চলে যাই। হজ্বের পুরো সময় আংটি আমার হাতেই ছিল। হজ্ব শেষে এক সফরসঙ্গী বললেন, ইহরাম অবস্থায় নাকি আংটি পরা যায় না। তার এ কথা ঠিক হয়ে থাকলে আমার হজ্বে কি কোনো সমস্যা হবে?

নদীর ঘোলাটে পানি দিয়ে ওযু করলে কি ওযু হবে?

প্রশ্ন (১১৫০৯) : আমার বাড়িতে যাওয়ার পথে পদ্মা নদী পার হতে হয়। নদী পার হওয়ার সময় নামাযের সময় হলে ফেরিতে নামায পড়তে হয়। ফেরির ছাদে ওযুর জন্য যে পানির ব্যবস্থা থাকে, তা নদী থেকেই তোলা হয়। সেই পানি বেশ ঘোলাটে ও অস্বচ্ছ। আর লঞ্চ-ফেরির সব ধরনের ময়লা-আবর্জনা এবং টয়লেটের ময়লাও নদীতে পড়ে। ফলে ঐ পানি দিয়ে ওযু করতে, বিশেষত কুলি করতে রুচি হয় না। জানার বিষয় হল, সেই পানি কি পাক? তা দ্বারা কি ওযু সহিহ হবে?

এশার নামায না পড়ে তারাবী পড়লে কি তা আদায় হবে?

প্রশ্ন (১১৫০৮) : এই রমযানে একদিন এশার জামাতের সময় মসজিদে যেতে দেরি হয়ে যায়। মসজিদে গিয়ে দেখি, ইমাম সাহেব তারাবীর নামায শুরু করে দিয়েছেন। তখন আমি খতম ছুটে আশঙ্কায় এশার নামায না পড়েই তারাবীতে শরীক হয়ে যাই। পরে বাসায় এসে এশা ও বিতির আদায় করি। তো এশার নামায না পড়ে তারাবীতে শরীক হওয়ায় আমার উক্ত তারাবী কি সহিহ হয়েছে?

উমরা পালনরত অবস্থায় আতরের ঘ্রাণ নিলে কি কোনো জরিমানা ওয়াজিব হবে?

প্রশ্ন (১১৫০৭) : গত মাসে আমি উমরায় গিয়েছিলাম। তখন আমার এক সফরসঙ্গী থেকে একটি আতর হাদিয়া পাই। আমি মুহরিম থাকাবস্থায় একদিন আতরের ঘ্রাণ পরীক্ষা করার জন্য শিশিটির মুখ খুলে শুধু ঘ্রাণ নেই। এখন জানার বিষয় হল, ঐ সময় আতরের ঘ্রাণ নেওয়া কি আমার জন্য ঠিক হয়েছে? এ কারণে আমার ওপর কি কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?

যাকাতের নেসাবের সাথে যাকাতযোগ্য নতুন সম্পদ যোগ হলে কি বছর পূর্ণ হওয়ার পূর্বে সেগুলোর যাকাত দিতে হব…

প্রশ্ন (১১৫০৬) : আমার তিন ভরি স্বর্ণের অলংকার আছে। সাথে পঞ্চাশ হাজার টাকাও আছে। প্রতি বছর রমযান মাসে আমি এগুলোর যাকাত আদায় করে থাকি। এই বছর রমযানের দুই মাস আগে আমার স্বামী আমাকে আমার মহরের পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেন। উক্ত পঞ্চাশ হাজারের তো যাকাতবর্ষ পূর্ণ হয়নি। এখন এ বছর কি এই টাকার যাকাত আদায় করতে হবে?

মৃত ব্যক্তির পক্ষ থেকে রোযার ফিদইয়া দেওয়া সম্পর্কে

প্রশ্ন (১১৫০৫) : আমার দাদা গত বছর রমযানের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন। ফলে তার ছয়টি রোযা কাযা হয়ে যায়। ঐ অসুস্থতার মধ্যেই ঈদের তিন দিন পর তিনি মারা যান। মুহতারামের কাছে জানার বিষয় হল, রোযাগুলোর ফিদইয়া দিতে হবে?

মসজিদে জানাযার নামায পড়ার বিধান

প্রশ্ন (১১৫০৪) : আমাদের এলাকায় কেউ মারা গেলে তার জানাযার নামায এলাকার বড় মসজিদে হয়ে থাকে। মসজিদের মেহরাব বরাবর সামনে খালি জায়গা আছে। জানাযার নামাযের সময় সেখানে মাইয়েতকে রাখা হয় আর ইমাম ও মুসল্লিরা মসজিদে দাঁড়ায়। কিছু দিন আগে আমি একজন আলেমকে বলতে শুনেছি যে, মসজিদে জানাযার নামায পড়া মাকরূহ। এখন জানার বিষয় হল, আমাদের এলাকায় বড় মসজিদ ছাড়া জানাযার নামায পড়ার মতো কোনো জায়গা নেই। এখন উক্ত আলেমের কথা সঠিক হয়ে থাকলে এক্ষেত্রে আমাদের করণীয় কী? আশা করি সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

মৃত ব্যক্তিকে আমাদমস্তক ঢেকে দেওয়ার বিধান কি?

প্রশ্ন (১১৫০৩) : মৃত ব্যক্তিকে গোসল ও কাফনের পূর্বে চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে দেওয়া হবে, নাকি তাকে স্বাভাবিক অবস্থায় রাখা হবে? সঠিক মাসআলা জানালে কৃতজ্ঞ হতাম।

উমরায় গিয়ে জ্যাকেট গায়ে দিলে কি জরিমানা আবশ্যক হবে?

প্রশ্ন (১১৫০২) : আলহামদুলিল্লাহ আমি উমরায় এসেছি। মক্কায় এখন শীতের মৌসুম চলছে। প্রথমদিন রাতে মক্কায় পৌঁছি। ভোরে হারাম শরীফে যাওয়ার সময় ইহরামের কাপড়ের ওপর আরেকটি চাদর পরিধান করি। তাই শীতের তীব্রতা বেশি থাকায় জ্যাকেটের হাতার মধ্যে হাত না ঢুকিয়ে কেবল গায়ে জড়িয়ে তার ওপর চাদর পরে হারাম শরীফে যাই। তো এভাবে জ্যাকেট গায়ে জড়ানোর কারণে কি আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হবে?

ইদ্দত পালন করা অবস্থায় তালিম শোনার জন্য বাড়ির বাহিরে যাওয়া যাবে কি?

প্রশ্ন (১১৫০১) : আমার স্বামী মারা যাওয়ার ২৫ দিন হলো । স্বামীর মৃত্যুর পর থেকেই আমি যথানিয়মে ইদ্দত পালন করা শুরু করেছি। আমাদের এলাকায় মসজিদ সংলগ্ন এক বাড়িতে একটি মাসতুরাতের জামাত এসেছে। আমাদের বাড়ি থেকে তার দূরত্ব ৯/১০ মিনিট হাঁটার পথ। তো এখন আমি জানতে চাচ্ছি, আমি কি ইদ্দত পালন অবস্থায় দিনে সেখানে তালীম শোনার জন্য যেতে পারব? প্রতিবেশী মহিলারা সবাই সেখানে তালীম শুনতে যায়। আমাকেও তারা যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। এখন আমি কী করব? এক্ষেত্রে শরীয়তের বিধান কী?

ঋতুমতী মহিলারা নামাযের সময় কী করবে?

প্রশ্ন (১১৫০০) : নামাযের সময় ঋতুমতী মহিলারা কি কোন আমলে ব্যস্ত থাকবে ? কারো থেকে শুনি, ওযু করে নামাযের স্থানে বসে তাসবীহ তাহলীল করবে।এটা কতটুকু শুদ্ধ?

গোশতের মধ্যে থেকে যাওয়া রক্তসহ তা রান্না করার বিধান

প্রশ্ন (১১৪৯৯) : আমাদের গ্রামে একটা প্রচলন আছে, কুরবানী করার পর অনেকে তাড়াতাড়ি রান্না করার জন্য কিছু গোশত কেটে আগেই ভাগ করে নেয়। রান্নার আগে এই গোশত কেউ কেউ ধুয়ে নেয় না। কারণ তাতে কোনো ময়লা থাকে না। তবে গোশতের সাথে হালকা কিছু রক্ত থাকে। এখন গোশতে থেকে যাওয়া রক্তসহ এভাবে গোশত রান্না করা কি জায়েয?

পাওয়া মুরগির মালিকের সন্ধান না পাওয়া গেলে করণীয় কি?

প্রশ্ন (১১৪৯৮) : কিছুদিন আগে আমাদের মুরগির পালের সাথে অন্যের একটা মুরগি আমাদের বাড়িতে চলে আসে। আমি অনেক সন্ধান করেও তার মালিক খুঁজে পাইনি। মুরগিটি আমার খুব পছন্দ হয়েছে। তাই আমি তার ন্যায্য মূল্য সদকা করে তা লালন-পালনের জন্য রেখে দিই। এ ক্ষেত্রে আমার জন্য মুরগিটি লালন-পালনের জন্য রেখে দেওয়া কি জায়েয হবে?

কোনো ব্যাংকের নিকট দোকান ভাড়া দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১১৪৯৭) : ঢাকা এয়ারপোর্টের পাশে অবস্থিত কাওলা এলাকায় একটি মার্কেটে আমার দোকানের পজিশন আছে। বর্তমানে আমি তাতে ব্যবসা করছি। কিন্তু ব্যবসায় তেমন লাভ হচ্ছে না। তাই আমি তা ভাড়া দিয়ে দিতে চাচ্ছি। বিভিন্ন ইসলামী ব্যাংক ও জেনারেল ব্যাংক ভাড়া নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করছে। যেহেতু ব্যাংকগুলো সুদি লেনদেনের সাথে জড়িত তাই একজন মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, সুদি ব্যাংকের কাছে ভাড়া দেওয়া তাকওয়ার খেলাফ আর ইসলামী ব্যাংকের কাছে ভাড়া দিলে কোনো সমস্যা নেই। আমার ভাই আলেম। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, ইসলামী ব্যাংকের কাছে ভাড়া না দিয়ে সাধারণ দোকান ভাড়া দিতে।কারণ এসলামী ব্যাংকও সুদি লেনদেন করে থাকে। এখন আমি বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। সাধারণ ব্যাংক অথবা ইসলামী ব্যাংকের কাছে ভাড়া দেওয়া যাবে কি? মুফতী সাহেবের কাছে শরীয়তের আলোকে সমাধান চাচ্ছি।

মসজিদের নির্মাণ কাজে যাকাতের টাকা দান করার বিধান

প্রশ্ন (১১৪৯৬) : আমাদের এলাকায় প্রায় তিন বছর যাবৎ একটি মসজিদের নির্মাণ কাজ চলমান। এলাকার এক ধনী লোক প্রতি বছর প্রায় সত্তর হাজার টাকা যাকাত দিয়ে থাকে। এ বছর সে তার যাকাতের অর্ধেক টাকা মসজিদের নির্মাণ কাজে দিতে চায়। এখন আমি জানতে চাচ্ছি, তার যাকাতের টাকা মসজিদের নির্মাণ কাজে ব্যয় করা সঠিক হবে কি?